এক্সপ্লোর

Modi News: 'বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের হাল বদলাবে, এটাই মোদির গ্যারান্টি', শিল্প নিয়ে কি কিছু বার্তা দিলেন প্রধানমন্ত্রী?

এরপর মোদি বলেন, 'আইনশৃঙ্খলার উন্নতি হলেই পশ্চিমবঙ্গে শিল্প আসবে। পশ্চিমবঙ্গে দুষ্কৃতী-পুলিশ সবাই এক।'

কলকাতা: ২০১১ সালে, রাজ্য রাজনীতির পট পরিবর্তনে বড় ভূমিকা নিয়েছিল যে সিঙ্গুর সেখানে দাঁড়িয়ে আসল পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী। হুগলির সিঙ্গুরের এই জমি থেকেই একদিন শিল্পের স্বপ্ন ডানা মেলেছিল। এদিন কি শিল্প নিয়ে বড় কোনও ঘোষণা করেছেন নরেন্দ্র মোদি?                                                           

সিঙ্গুরের মঞ্চ থেকে এদিন প্রধানমন্ত্রী বলেন, 'এখানেও বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের হাল বদলাবে। এটাই নরেন্দ্র মোদির গ্যারান্টি। পশ্চিমবঙ্গে মহা-জঙ্গলরাজের পতন ও বিজেপির ক্ষমতায় আসা অত্যন্ত জরুরি। তৃণমূল সরকারের আমলে মহিলারা সুরক্ষিত নন। মাফিয়া ও দুর্নীতিবাজদের কব্জায় রাজ্যের শিক্ষা ব্যবস্থা। যতদিন তৃণমূল ক্ষমতায় থাকবে, কেউ চাকরি পাবেন না। এখানে কলেজে ধর্ষণ, হিংসার ঘটনা বন্ধ হোক। পশ্চিমবঙ্গে আর যেন সন্দেশখালির মতো ঘটনা না ঘটে। আর যেন হাজার হাজার শিক্ষককে চাকরি খোয়াতে না হয়'। 

এরপর মোদি বলেন, 'আইনশৃঙ্খলার উন্নতি হলেই পশ্চিমবঙ্গে শিল্প আসবে। পশ্চিমবঙ্গে দুষ্কৃতী-পুলিশ সবাই এক। বিজেপি পশ্চিমবঙ্গে সিন্ডিকেট-রাজ খতম করবে, এটা মোদির গ্যারান্টি।' 

পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিতে হয় টাটা গোষ্ঠীকে। ক্ষমতা থেকে সরতে হয় বামফ্রন্টকে। প্রায় ১৮ বছর পর বিধানসভা ভোটের মুখে রবিবার সেই সিঙ্গুরেই সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোট আসছে। তার আগে সিঙ্গুরে সভা করে গেলেন প্রধানমন্ত্রী। দিলেন প্রতিশ্রুতি। ১৮ বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সিঙ্গুরের ভাগ্য বদলায়নি। এবার কি সেখানে শিল্পের শিকে ছিঁড়বে?

মোদির কথায়, 'পশ্চিমবঙ্গের সেবা করাই আমার লক্ষ্য। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের প্রকল্পের সুফল মানুষের কাছে পৌঁছতে দেয় না। রাজ্যবাসীর সঙ্গে শত্রুতা করছে তৃণমূল সরকার। এই তৃণমূল সরকারের যাওয়া উচিত নয় কি পশ্চিমবঙ্গকে কি এভাবে সাজা দিতে পারে তৃণমূল সরকার?গরিবদের উন্নয়নে বাধা দিচ্ছে তৃণমূল সরকার। ভোটাররা এখন জেগে উঠেছেন, তৃণমূল সাজা পাবে। দিল্লিতেও এমন সরকার ছিল, কেন্দ্রের প্রকল্প লাগু করতে দিত না। দিল্লিবাসী সেই সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। এখন আয়ুষ্মান ভারত-সহ সব কেন্দ্রীয় প্রকল্পের সুফল পাচ্ছে দিল্লি। পশ্চিমবঙ্গেও আয়ুষ্মান ভারত চালু করতে চায় কেন্দ্র', ফের তৃণমূল সরকারকে নির্মম বলে আক্রমণ প্রধানমন্ত্রীর।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget