এক্সপ্লোর

Poila Baisakh: রাত পোহালেই নববর্ষ, কালীঘাট মন্দিরে পুজো দিলেন মমতা, বললেন, 'শুভবুদ্ধির উদয় হোক'

Poila Baisakh Special: বৃহস্পতিবার বিকেলে কালীঘাটের মন্দিরে পুজো দেন মমতা।

কলকাতা: রাত ফুরোলেই বাংলা নববর্ষ (Poila Baishakh)। বছরের শেষ দিন কালীঘাট মন্দিরে (Kalighat Temple) গিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। শুক্রবার ১৪২৯-এর নতুন যাত্রা শুরু। তার জন্য রাজ্যবাসীকে শুভেচ্চা জানান তিনি। সকলের শান্তি, সমৃদ্ধি এবং শুভবুদ্ধি উদয়ের জন্য প্রার্থনা করেছেন বলে জানান। মানবিকতা বেঁচে থাক বলেও মন্তব্য় করেন মমতা।

পয়লা বৈশাখের আগে কালীঘাট মন্দিরে মমতা

বৃহস্পতিবার বিকেলে কালীঘাটের মন্দিরে পুজো দেন মমতা। সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হন। তিনি বলেন, "আজ প্রথম নয়, দীর্ঘ দিন ধরে প্রতি বছর কালীপুজো এবং পয়লা বৈশাখের আগের দিন মায়ের কাছে আসি। বাংলার মানুষ, আমার মা-মাটি-মানুষের জন্য শুভ কামনা করে যাই। সকলের শান্তি, শুভ বুদ্ধি উদয়ের জন্য প্রার্থনা করি।"

মমতা জানিয়েছেন, প্রতি বছর পয়লা বৈশাখে মন্দিরে আসেন তিনি। এ যাবৎ সেই নিয়মের অন্যথা ঘটেনি। যত দিন বাঁচবেন, তত দিন তা চালিয়েও যাবেন তিনি। মমতা বলেন, "রাজনীতি রাজনীতির জায়গায়। মানুষের সেবা করার জন্য রাজনীতি। কিন্তু তার বাইরেও আমি মানুষ। মানবিক ধর্ম বলে কিছু রয়েছে। সেই মানবিকতাকে বাঁচিয়ে রাখতেই আসি। সকলের শুভ বুদ্ধির উদয় হোক।"

আরও পড়ুন: Birbhum Violence: 'ঘটনার রাতে পেট্রোল নিয়ে গিয়েছিলেন রিটন', বগটুইকাণ্ডে ধৃত আর ১।Bangla News

 


মানবিকতা বাঁচিয়ে রাখার আবেদন মমতার

এর পাশাপাশি মমতা জানান, কালীঘাটে দর্শনার্থীদের সুবিধার জন্য রাস্তা চওড়া করে দিয়েছে তাঁর সরকার। দক্ষিণেশ্বরে গড়ে দেওয়া হয়েছে স্কাইওয়াক। এ ছাড়াও লোকনাথ মন্দির, অনুকুল ঠাকুরের আশ্রম এবং গঙ্গাসাগরেও উন্নয়ন ঘটানো হয়েছে। 

শুধু মন্দির নয়, বড়দিনে তিনি যেমন গির্জায় যান, তেমনই ইদে রেড রোডের নমাজেও অংশ নেন বলে জানান মমতা। আবার গুরুদ্বারেও যান। মমতার মতে, দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার সুযোগ হয়েছে তাঁর।

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget