এক্সপ্লোর

Pandua Shoot Out: পাণ্ডুয়ায় গাড়ি চালককে গুলি করে খুন, গ্রেফতার এক

Hooghly News: অভিযোগ, গতকাল সকালে জনবহুল জিটি রোডে গাড়ি থামিয়ে চালক উদয়ন বিশ্বাসকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ৪ দুষ্কৃতী।

সোমনাথ মিত্র, হুগলি: হুগলির পাণ্ডুয়ায় (Pandua Shoot Out) গাড়ি চালককে গুলি করে খুনের অভিযোগে একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বাড়ি বিহারের আরা জেলায়। অভিযোগ, গতকাল সকালে জনবহুল জিটি রোডে গাড়ি থামিয়ে চালক উদয়ন বিশ্বাসকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ৪ দুষ্কৃতী। গাড়ি ছিনতাই করে পালানোর সময়, খন্ন্যানের কাছে পুলিশ পথ আটকায়। এক দুষ্কৃতী ধরা পড়লেও, বাকিরা পালিয়ে যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অপরাধমূলক কাজের জন্যই গাড়ি ছিনতাই করা হয়েছিল। এই ঘটনায় ছিনতাই ও খুনের মামলা রুজু হয়েছে। 

গাড়ি চালককে খুনের ঘটনায় গ্রেফতার: ড্রাইভারকে গাড়ি থেকে নামিয়ে, রাস্তার ওপর শ্যুটআউট। বুকে, মাথায় পরপর এলোপাথাড়ি গুলি। হুগলির পাণ্ডুয়ায় হাড়হিম করা হত্যাকাণ্ড। মঙ্গলবার সকালে আর পাঁচটা দিনের মতোই, গাড়ি নিয়ে বর্ধমান স্টেশনের বাইরে দাঁড়িয়েছিলেন, বর্ধমানের নাড়ি এলাকার বাসিন্দা, পেশায় গাড়ি চালক উদয়ন বিশ্বাস। স্থানীয় সূত্রে খবর, ট্রেন থেকে নেমে, ৪ জন ব্য়ান্ডেল যাবে বলে ভাড়া গাড়ি খুঁজছিল।  এরপর ৩ হাজার ৩০০ টাকায় উদয়নের সঙ্গে রফা হয়।

বর্ধমান স্টেশন থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে, হুগলির পাণ্ডুয়ার বোড়াগড়ি এলাকায় জিটি রোডের ওপর আচমকা থমকে যায় স্করপিও গাড়িটির চাকা। ঘড়ির কাঁটায় তখন প্রায় সকাল পৌনে ৮টা। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকা পরপর গুলির শব্দ শোনা যায়। তাঁরা দৌড়ে এসে দেখেন, রাস্তার মাঝখানে পড়ে রয়েছেন এই ব্য়ক্তি। রক্তে ভেসে যাচ্ছে শরীর। মাথায়, বুকে একাধিক গুলির ক্ষত। আর সেই সময়ই পালিয়ে যাচ্ছে একটি সাদা স্করপিও গাড়ি। আশঙ্কাজনক অবস্থায় পাণ্ডুয়া হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। ঘটনার পরই বিভিন্ন রাস্তায় নাকা চেকিং শুরু করে পাণ্ডুয়া থানার পুলিশ। শ্য়ুটআউটের ১ ঘণ্টার মধ্যেই, ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে, খন্য়ান থেকে গাড়িটি আটক করে তাঁরা। তবে, গাড়িতে থাকা ৪ দুষ্কৃতীর মধ্যে ৩ জন পালিয়ে যায়। ১ জনকে আটক করে পাণ্ডুয়া থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ৪ দুষ্কৃতী বিহারের ভোজপুরের আরার বাসিন্দা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সম্ভবত গাড়িটি ছিনতাইয়ের ছক ছিল দুষ্কৃতীদের। সেই গাড়ি নিয়ে হয়ত বড় কোনও অপরাধের পরিকল্পনা ছিল। ড্রাইভার গাড়ি ছিনতাইয়ে বাধা দেওয়াতেই খুন বলে প্রাথমিকভাবে অনুমান। আটক দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করে, বাকি ৩ অভিযুক্তের খোঁজ শুরু করেছ পুলিশ। এদিন আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।

আরও পড়ুন: Child Death: কুলতলিতে ৫ বছরের শিশুর মৃত্যু ঘিরে রহস্য, আটক ৩

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানাল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানাল...
Tarapith Hotel Fire : 'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়

ভিডিও

Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget