এক্সপ্লোর

Police Assaulted:তদন্তে গিয়ে 'আক্রান্ত' পুলিশই, আনন্দপুরের ঘটনায় চাঞ্চল্য

South 24 Parganas:ফের 'আক্রান্ত' পুলিশ , এবার ঘটনা আনন্দপুরে। অভিযোগ, গন্ডগোলের খবর পেয়ে আনন্দপুরের একটি পানশালায় তদন্তে যান পুলিশকর্মীরা।

হিন্দোল দে, আনন্দপুর: ফের 'আক্রান্ত' পুলিশ , এবার ঘটনা আনন্দপুরে (Anandapur Police Station)। অভিযোগ, গন্ডগোলের খবর পেয়ে আনন্দপুরের একটি পানশালায় (Pub) তদন্তে যান পুলিশকর্মীরা। অভিযোগ, সেখানেই এক সাব-ইনস্পেক্টরকে ধাক্কা (Police Got Assaulted) মারা হয়। সিভিক ভলান্টিয়ারকে মারধরেরও অভিযোগ ওঠে। আক্রান্ত হন এক হোমগার্ড। গোটা ঘটনায় এক আইনজীবী ও তাঁর বান্ধবীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, পুলিশকে মারধর-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

কী ঘটেছিল?
ইএম বাইপাসের উপরের ওই পানশালায় গত কাল রাতে ঘটনাটি ঘটেছে। পানশালায় যে কোনও গন্ডগোল হচ্ছে, সে খবর লালবাজার থেকে আনন্দপুর থানায় গিয়েছিল বলে জানা যায়। সেই থবর পেয়েই তৎক্ষণাৎ ওই পানশালায় পৌঁছন আনন্দপুর থানার পুলিশ আধিকারিকরা। তখন রাত ১টা। পুলিশ সূত্রে খবর, পৌঁছে তাঁরা দেখেন ওই পানশালায় এক আইনজীবী ও তাঁর বান্ধবী বসে রয়েছেন। ওই দু'জনই লালবাজারে গন্ডগোলের কথা ফোনে জানিয়েছিলেন, আরও খবর পুলিশ সূত্রে। দু'জন লালবাজারে ফোনে জানিয়েছিলেন, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছিল। সেই অভিযোগের ব্য়াপারে আনন্দপুর থানার সাব ইনস্পেক্টর অরিন্দম সরকার তাঁদের কাছে জানতে চাইলে, তাঁকে ধাক্কা মারেন ওই আইনজীবী, এমনই অভিযোগ। ঘটনাস্থলে অরিন্দম সরকারের সঙ্গে ছিলেন এক মহিলা সিভিক ভলান্টিয়ার ও এক হোমগার্ডও। আইনজীবীর নাম সৌরভ মালিক বলে পুলিশ সূত্রে খবর। আনন্দপুর থানার আধিকারিকরা তাঁকে বলেছিলেন, আপনার কোনও অভিযোগ থাকলে সেটা লিখিত আকারে জানান। কিন্তু অভিযোগ, সৌরভ মালিক সে কথা না শুনে বচসায় জড়িয়ে পড়েন। বিষয়টি থামাতে এগিয়ে আসেন মহিলা সিভিক ভলান্টিয়ার। তখন তাঁর উপর  অভিযুক্ত আইনজীবীর বান্ধবী চড়াও হন বলে অভিযোগ। ছাড়া হয়নি ওই হোমগার্ডকেও। এর পরই বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে দু'জনকে গ্রেফতার করে। তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।   

আগেও আক্রান্ত...
গত মে মাসে এগরার খাদিকুল গ্রামে বিস্ফোরণের শুধু বিক্ষোভ দেখানোই নয়, পুলিশের উর্দি টেনে ধরে ছিঁড়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। ধাক্কাধাক্কির মুখে পড়তে হয় পুলিশকে। এমনকি পরিস্থিতি এমন উত্তপ্ত হয়ে উঠেছিল যে পুলিশকে লাঠি নিয়ে তাড়াও করেন গ্রামবাসীরা। দিনচারেক আগে আবার খাস কলকাতার, হরিদেবপুরে সিগনাল ভাঙায়, গাড়ি আটকানোয় ট্রাফিক সার্জেন্টের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে স্কুটার চালকের বিরুদ্ধে। সেখানে মার খান সিভিক ভলান্টিয়ারও। অভিযুক্ত স্কুটার চালককে গ্রেফতার করে হরিদেবপুর থানার পুলিশ। তবে আনন্দপুর থানার আধিকারিকরা যে ভাবে আক্রান্ত হয়েছেন, তাতে ক্ষোভ ও বিস্ময়, দুটিই রয়েছে।

আরও পড়ুন:মন্দারমণির কাছে সমুদ্র সৈকত থেকে উদ্ধার অজ্ঞাতপরিচয় মহিলার বিবস্ত্র দেহ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget