এক্সপ্লোর

Post Poll violence: ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় চতুর্থ চার্জশিট জমা সিবিআইয়ের

কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিত্‍ সরকারের মৃত্যু-তদন্তে পুলিশ অফিসারকে দেড় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...

প্রকাশ সিনহা ও প্রদ্যোত্‍ সরকার, কৃষ্ণনগর: রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় চতুর্থ চার্জশিট জমা দিল সিবিআই। 

কৃষ্ণনগরে বিজেপি কর্মী খুনের ঘটনায় আদালতে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জশিটে নাম রয়েছে ১৫ জনের। তাঁদের মধ্যে, ১২ জন বর্তমানে জেলবন্দি। 

বিধানসভা ভোটের ফল বেরনোর এক মাস পর, খুন হন কৃষ্ণনগরের বাসিন্দা, বিজেপি কর্মী পলাশ মণ্ডল। গত ১৪  জুন, কৃষ্ণনগরের বারুইহুদা মণীন্দ্র পল্লিতে বিজেপি কর্মীকে খুন করা হয়।  পরিবারের অভিযোগ, বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে প্রথমে কুপিয়ে, পরে গুলি করে খুন করা হয় বিজেপি কর্মীকে। 

অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এরপর ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে নেমে, ২৭ অগাস্ট কৃষ্ণনগরের বারুইহুদা মণীন্দ্র পল্লিতে, নিহত বিজেপি কর্মীর বাড়িতে যায় সিবিআই। 

সেই ঘটনাতেই শুক্রবার কৃষ্ণনগর আদালতে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে খবর, চার্জশিটে নাম রয়েছে ১৫ জনের।  তাঁদের মধ্যে, ১২ জন বর্তমানে জেলবন্দি। খুনের ঘটনায় আগেই তাঁদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৩০২ ধারায় খুন ও অস্ত্র আইনে মামলা রুজু হয়। 

গতকালই, রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় তৃতীয় চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। বীরভূমের কাঁকড়তলায় বিজেপির বুথ সভাপতি খুনের ঘটনায়, দুবরাজপুর আদালতে চার্জশিট দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এদিকে, কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিত্‍ সরকারের মৃত্যু-তদন্তে পুলিশ অফিসারকে এদিন জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এদিন নারকেলডাঙা থানার সাব ইন্সপেক্টর রত্না সরকারকে দেড় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর বয়ান রেকর্ড করা হয়। 

অভিজিত্‍ সরকারের মৃত্যু-তদন্তে তদন্তকারী দলের সদস্য ছিলেন নারকেলডাঙা থানার এসআই রত্না সরকার। তাঁর বয়ান গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। 

অন্যদিকে, ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে মাথাভাঙা জেলে গেল সিবিআই দল। প্রায় তিন ঘণ্টা জেল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয় তদন্তকারীদের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sashi Panja : কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget