এক্সপ্লোর

Local Trains: লেভেল ক্রসিংয়ের উপর দিয়ে যাবে জাতীয় সড়ক, এক সপ্তাহ শিয়ালদা-রানাঘাট রুটে ব্যাহত হবে ট্রেন চলাচল, ঘোষণা পূর্ব রেলের

Eastern Railway: রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার বিষয়টি জানানো হয়।

কলকাতা: রানাঘাট স্টেশনের কাছে কাজ চলছে জাতীয় সড়কের। লেভেল ক্রসিংয়ের উপর দিয়ে এগোবে রাস্তা। তার জন্য এক সপ্তাহ ট্রেন চলাচল ব্যাহত হবে শিয়ালদা-রানাঘাট রুটে (Eastern Railway)। রানাঘাট (Ranaghat) স্টেশনের কাছে লেভেল ক্রসিংয়ের উপর দিয়ে বন্ধ থাকবে যান চলাচলও। আজ অর্থাৎ, ১৫ জুন, বৃহস্পতিবার মধ্যরাত থেকে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২২/২৩ জুন পর্যন্ত মধ্যরাত থেকে কয়েক ঘণ্টা ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হবে বলে রেলের তরফে জানানো হয়েছে (Local Trains)। 

রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার বিষয়টি জানানো হয়। বলা হয়, 'রানাঘাট স্টেশনের কাছে, ৫৫/টি লেভেল ক্রসিংয়ের উপর দিয়ে চার লেন বিশিষ্ট জাতীয় সড়ক নির্মাণের কাজ চলবে। তার জন্য আগামী এক সপ্তাহ রাত ১২টা বেজে ৪০ মিনিট থেকে ভোর ৩টে বেজে ১০ মিনিট পর্যন্ত, ১৫০ মিনিট বেঁধে দেওয়া হয়েছে'। তার জন্য তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। বন্ধ রাখা হবে লেভেল ক্রসিংয়ের উপর দিয়ে যান চলাচলও। 

ওই সময়ে ট্রেন চলাচল এবং লেভেল ক্রসিংয়ের উপর দিয়ে যান চলাচল বন্ধ রাখা হবে জানা গিয়েছে। ১৫ জুন থেকে যে যে ট্রেন বাতিল করা হচ্ছে, সেই তথ্যও প্রকাশ করেছে রেল। জানানো হয়েছে, এই এক সপ্তাহের জন্য শিয়ালদা (Sealdah) থেকে রানাঘাট, আপ ০৩১৩৯ ট্রেনটি বাতিল করা হচ্ছে। 

আরও পড়ুন: Panchayat Election : গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট, নির্দেশ হাইকোর্টের

এর পাশাপাশি, বেশ কিছু ট্রেনের যাত্রাপথেও কাটছাঁট করা হচ্ছে। আগামী এক সপ্তাহ ডাউন ০৩১৯৮, লালগোলা-শিয়ালদা ট্রেনটি রানাঘাট পর্যন্তই চলবে। শিয়ালদা পর্যন্ত আর যাত্রা করবে না ওই ট্রেন। আগামী এক সপ্তাহের জন্য একাধিক ট্রেনের  সময়সূচিও পাল্টেছে। এর মধ্যে রয়েছে ০৩১৭২ লালগোলা-শিয়ালদা ট্রেনটি। রাত ১০টা বেজে ১৫ মিনিটের পরিবর্তে সেটি রাত ১১টা বেজে ১৫ মিনিটে ছাড়বে লালগোলা স্টেশন থেকে। আপ ০৩১৯১ শিয়ালদা-লালগোলা ট্রেনটি রাত ১১টা বেজে ৩০ মিনিটের পরিবর্তে রাত ১টায় ছাড়বে শিয়ালদা স্টেশন থেকে। 

এই ট্রেন বাতিল, সময়সূচির পরিবর্তন এবং যাত্রাপথের কাটছাঁটে নিত্যযাত্রীদের ভোগান্তির শিকার হতে হবে, বিশেষ করে রাত করে বাড়ি ফেরেন যাঁরা। তবে রেলের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষ এবং যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোটা বিষয়টি মসৃণ ভাবে এগিয়ে নিয়ে যাওয়াই রেলের লক্ষ্য বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমাও প্রার্থনা করা হয়েছে রেলের তরফে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget