এক্সপ্লোর

Prasanta Barman : আটক রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন

Newtown Incident : পথচারীকে ধাক্কা মেরে আটক রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন। নিউটাউনে পথচারীকে ধাক্কা মারার পর ইকো পার্ক থানার পুলিশকেও হুমকি প্রশান্ত বর্মনের।

কলকাতা : পথচারীকে ধাক্কা মেরে আটক রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন। নিউটাউনে পথচারীকে ধাক্কা মারার পর ইকো পার্ক থানার পুলিশকেও হুমকি প্রশান্ত বর্মনের। নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ ও খুনে মূল অভিযুক্ত ছিলেন প্রশান্ত। ২৩ জানুয়ারির মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকেই পলাতক ছিলেন রাজগঞ্জের এই প্রাক্তন বিডিও। আজ নিউটাউনে এক পথচারীকে ধাক্কা মারার পর পুলিশের হাতে আটক হন তিনি। 

একটি ভিডিও ভাইরাল হয়েছে (যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ)। ভিডিওতে একজনকে বলতে দেখা যাচ্ছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন অপসারিত বিডিও প্রশান্ত বর্মন। বেপরোয়া অবস্থায় গাড়ি চালানোর সময় এক পথচারীকে ধাক্কা মারেন তিনি। পুলিশ সূত্রে খবর, ধাক্কা দেওয়ার পর পালিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময় স্থানীয় কিছু মানুষ তাঁকে আটকে দেন এবং পুলিশকে খবর দেন। তারপর বিধাননগর ইকো পার্ক থানার পুলিশ অভিযুক্ত প্রশান্ত বর্মনকে আটক করে।  

উল্লেখ্য, গত বছর দত্তাবাদে নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় নাম জড়ায় রাজগঞ্জের এই অপসারিত BDO প্রশান্ত বর্মনের। যদিও আগাগোড়াই তাঁর দাবি, এই ঘটনার সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছে তাঁর নাম। গত ৩০ অক্টোবর ২০২৫, দত্তাবাদে উদ্ধার হয় স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার দেহ। ব্য়বসায়ীকে অপহরণ ও খুনের অভিযোগে নাম জড়ায় জলপাইগুড়ির রাজগঞ্জের এই BDO প্রশান্ত বর্মনের। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাঁর একাধিক ঘনিষ্ঠকে। এই প্রেক্ষাপটে বারাসাত আদালতে অন্তর্বর্তী আগাম জামিনের আবেদন তখনই করেছিলেন BDO। গত ২৬ নভেম্বর ২০২৫, সেই আবেদন মঞ্জুর করে আদালত। এরপরই নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে আবার হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ কমিশনারেট। ২২ ডিসেম্বর ২০২৫, নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, ৭২ ঘণ্টার মধ্যে প্রশান্ত বর্মনকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু সেই সময় পেরিয়ে গেলেও আত্মসমর্পণ করেননি BDO । হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রশান্ত বর্মন। প্রশান্তর আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেল নির্দোষ। 

ঘটনাটি কী ঘটেছিল?

নিউটাউনের যাত্রাগাছিতে খালের ধারে উদ্ধার হয় মেদিনীপুরের মোহনপুরের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার ক্ষতবিক্ষত দেহ। বিধাননগর দক্ষিণ থানায় অপহরণ করে খুনের অভিযোগ দায়ের হয়। এই ঘটনায় প্রথম এবিপি আনন্দে বিস্ফোরক দাবি করেন দোকানের মালিক ও প্রত্যক্ষদর্শী। স্বর্ণ ব্যবসায়ীর দোকান মালিককেও অপহরণের অভিযোগ ওঠে। তিনি দাবি করেন, 'একজন বিডিও এসে স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নিয়ে গেছিল । আমাকে দত্তাবাদ থেকে গাড়িতে তোলা হয়। নীলবাতি লাগানো গাড়ি এসেছিল, সাইরেন বাজচ্ছিল। আমাকে ও স্বর্ণ ব্যবসায়ীকে দুটি আলাদা গাড়িতে তোলা হয় । স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে অনেক দ্রত গতিতে ছুটছিল গাড়ি। বিডিও ও স্বর্ণ ব্যবসায়ী ওই গাড়িতে ছিলেন। নিউটাউনের একটি বহুতলের সামনে আমাকে নামিয়ে দেয়। স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে ওই বহুতলে ঢুকে যান বিডিও। আমাকে ওই বহুতলের সামনে ছেড়ে দেওয়া হয়'। দাবি করেন দোকান মালিকে। সেটা ছিল এক মঙ্গলবারের ঘটনা। এরপর বৃহস্পতিবার ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়।


 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget