এক্সপ্লোর

Pratik ur Rahaman : ভোটের আগে এবিপি আনন্দে বিস্ফোরক প্রতীক উর রহমান, 'তৃণমূলেই যাচ্ছেন ?'

Mamata Banerjee : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প নিয়ে তাঁর মতামত জল্পনা উস্কে দিয়েছে।

আশাবুল হোসেন, কলকাতা : সিপিএম-এর রাজ্য কমিটি থেকে পদত্যাগ করেছেন আগেই। সোমবার সকালে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। দলের সঙ্গে তাঁর দূরত্ব বৃদ্ধি এখন রাজ্য রাজনীতির অন্যতম চর্চার বিষয়। বিধানসভা ভোটের মুখে যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এদিকে, তিনি তৃণমূলে যোগ দিতে পারেন বলে বিভিন্ন মহলে দাবি করা হয়েছে। যদিও এনিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি প্রতীক উর রহমান। কিন্তু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প নিয়ে তাঁর মতামত জল্পনা উস্কে দিয়েছে।

কী বললেন তিনি ? এবিপি আনন্দর তরফে তাঁকে প্রশ্ন করা হয়, আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বহুদিন থেকে দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার...তার যে একের পর এক প্রকল্প বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ব্যক্তিগত জীবনযাত্রা সেটাকে আপনি কোন চোখে দেখেন ? 

প্রতীক উর রহমান : একজন মানুষের একজন মানুষকে সম্মান করা উচিত। মমতা বন্দ্যোপাধ্য়ায় হতে পারেন, দিলীপ ঘোষ হতে পারেন, নৌশাদ সিদ্দিকি হতে পারেন, শুভঙ্করদা হতে পারেন। যে কেউ হতে পারেন। ব্যক্তি হিসাবে ব্যক্তির সম্মান করা উচিত। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আছে পশ্চিমবঙ্গের মাটিতে...এই সরকার যেভাবে গরিব মানুষকে প্রকল্পগুলো দিয়েছে...একটা সময় আমরা বলতাম ভিক্ষা ভিক্ষা ভিক্ষা। এখন বুঝছি ওটা ভিক্ষা না, ওটা মানুষের অধিকার দিয়েছেন। মানুষ মনে করছেন, ওই লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে দিয়ে তিনি তাঁর আত্মসম্মান ফিরে পেয়েছেন। গ্রামের মা মনে করছেন। আমরা তখন ভুল বুঝেছিলাম। পরে রিয়েলাইজ হয়েছে যে ভিক্ষা বলা যাবে না। পরে আমাদের লাইন চেঞ্জ হল যে, প্রয়োজনে দেড় হাজার টাকার বদলে আমরা ২ হাজার টাকা দেব, ৩ হাজার টাকা দেব। কিন্তু ভিক্ষার পাত্র এটা বলা যাবে না। ফলে, আমরাই স্বীকার করেছিলাম যে কাজগুলো ভাল কাজ করেছেন। তাই, অস্বীকার করার কোনও জায়গা নেই। আমরা বলতাম, ভিক্ষা নয় অধিকার চাই। পরে বোঝা গেল, আসলে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে যা হয় ...যখন মানুষের সঙ্গে মেশার চেষ্টা করা হয়েছে তখন বোঝা গেল যে মানুষ এটা ভিক্ষা নয় অধিকার হিসাবে নিচ্ছেন। এটা মানুষের আত্মসম্মান । শুধুমাত্র আপনি টাকা দেখবেন না। ওঁর মধ্যে অনেক আত্মসম্মান লুকিয়ে আছে। যেটা নিয়ে সে মাথা উঁচু করে বাঁচছে। নিজের সন্তানের জন্য কিছু করছে।

সেরা শিরোনাম

Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojona : 'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
Kolkata Housing Project: আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED

ভিডিও

Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget