এক্সপ্লোর

Pratik Ur Rahman: প্রতীক উর- এর মুখে 'জয় বাংলা' স্লোগান, দীপ্সিতা-সৃজনও কি আসছেন? জবাবে কী বললেন

Pratik Ur Rahman: তৃণমূল যোগ দিয়েই প্রতীক উর রহমানের মুখে 'জয় বাংলা' স্লোগান, বললনে, 'একটু বলতে পারি দলের দমবন্ধকরা পরিস্থিতিতে অনেকেই মুখ খোলা শুরু করেছেন।'

Pratik Ur Rahman: ২০২৪ সালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিপক্ষ হিসেবে লড়াই করেছিলেন প্রতীক উর রহমান, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই আজ ভাষা দিবসের দিন তৃণমূলে কংগ্রেসে যোগ দিলেন তিনি। উত্তরীয় পরিয়ে, দলীয় পতাকা হাতে তুলে দিয়ে এবং ভূয়সী প্রশংসা করে প্রতীক উর- কে দলে স্বাগত জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং রাজ্যসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন আমতলায় অভিষেকের সঙ্গে প্রথমে বৈঠক করতে গিয়েছিলেন প্রতীক উর রহমান। তারপর শাসক শিবিরে যোগ দেন তিনি। পাশাপাশি দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখিও হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রতীক উর রহমান। আর সেখানেই বেশ কিছু প্রশ্ন আসে প্রতীক উর রহমানের জন্য। 

প্রতীক উর সিপিএমের রাজ্য কমিটি থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই দুটো নাম বারবার উঠে এসেছে দীপ্সিতা ধর এবং সৃজন ভট্টাচার্য। তাঁরাও কি দলবদল করছেন? এই প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়া থেকে সর্বত্র। যদিও দীপ্সিতা এবং সৃজন দু'জনেই স্পষ্ট ভাষায় নিজেদের অবস্থান জানিয়েছেন। তাঁরা যে একেবারেই দল পরিবর্তন করছেন না, যা রটছে সেটা একপ্রকার ষড়যন্ত্র, সেকথা জানিয়েছেন দীপ্সিতা এবং সৃজন। তারপরেও অবশ্য জল্পনা থামছে না। 

এদিন সাংবাদিকদের তরফে প্রতীক উর- কে জিজ্ঞাসা করা হয় আর কে কে আসতে পারেন? জবাবে সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রতীক উর বলেন, 'ক'টা দিন যাক না, দেখতে পাবেন। দেখা যাবে।' এরপরই জয় বাংলা স্লোগান শোনা যায় প্রতীক উর রহমানের মুখে। এদিন প্রতীক উর-কে এই প্রশ্নও করা হয় যে, দীপ্সিতা, সৃজনরাও কি আসছেন? জবাবে প্রতীক উর বলেন, 'সেরকম কোনও কথা আমার সঙ্গে হয়নি। তবে একটু বলতে পারি দলের দমবন্ধকরা পরিস্থিতিতে অনেকেই মুখ খোলা শুরু করেছেন। হয়তো আমি রাজপ্রাসাদের বাইরে এসে জিজ্ঞেস রাজা একটু থামুন। তবে প্রাসাদের মধ্যে ঘুমন্ত শিশু জেগে উঠেছে। প্রশ্ন করবে 'রাজা তোর কাপড় কোথায়?' 

সেরা শিরোনাম

Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
West Bengal News Live : তারাপীঠে আজও ভক্ত সমাগম, চলছে মায়ের আরাধনা
তারাপীঠে আজও ভক্ত সমাগম, চলছে মায়ের আরাধনা
North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
CM Suvendu Adhikari : রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "পুলিশের হাত খুলে দিয়েছি.."

ভিডিও

Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা
Sarsuna News | কালীপুজোর রাতে সরশুনায় চলল গুলি! অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
Raiganj News:
Suvendu Adhikari|

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget