এক্সপ্লোর

Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা

দূরপাল্লার ট্রেনে বধূকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল রেল পুলিশ (জিআরপি)। ধৃত যুবক অসমের বাসিন্দা।

আলিপুরদুয়ার: চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ। সিকিম-মহানন্দা এক্সপ্রেসে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আলিপুরদুয়ার GRP-র হাতে গ্রেফতার অভিযুক্ত। বৃহস্পতিবার রাতে এক যুবককে গ্রেফতার করে আলিপুরদুয়ার জেলার একটি স্টেশনের জিআরপি। শুক্রবার অভিযুক্তকে আদালতে তোলা হলে ৫ দিনের রেল পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।                                                             

মাঝরাতের চলন্ত ট্রেনে দুঃসাহসিক ঘটনা। দিব্যাঙ্গদের জন্য সংরক্ষিত কামরায় মহিলাকে ফাঁকা পেয়ে ধর্ষণের অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে সিকিম-মহানন্দা এক্সপ্রেসে। এই ঘটনায় অসমের এক যুবককে গ্রেপ্তার করেছে রেল পুলিশ। ধৃতের নাম গৌতম মণ্ডল। ওই যুবক অসমের রঙ্গিয়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ট্রেনের কামরা থেকে নিগৃহীতা গৃহবধূকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের বিছানায় শুয়ে গোটা ঘটনাটি সম্পর্কে বর্ণনা করেন নিজেই।                                       

রেল সূত্রে খবর, সিকিম মহানন্দা এক্সপ্রেসের যাত্রী ছিলেন নির্যাতিতা এবং অভিযুক্ত। শুক্রবার ট্রেনটি যখন আলিপুরদুয়ারে যাচ্ছে তখন মহিলা যাত্রীকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। আদালত ও রেল সূত্রে খবর, নির্যাতিতার বাড়ি আলিপুরদুয়ার জেলাতেই। বৃহস্পতিবার দিল্লি থেকে ফিরছিলেন ওই মহিলা যাত্রী। ছিলেন দিব্যাঙ্গদের জন্য সংরক্ষিত কামরায়। হাসিমারা স্টেশনে ট্রেন থামার পরে কামরাটিতে ওই তরুণী ছাড়া আর কোনও যাত্রী ছিলেন না। অন্য দিকে, অভিযুক্ত ওই যুবক ট্রেনে চড়েন শিলিগুড়ি জংশন থেকে। পুলিশ সুত্রে জানা যায়, ট্রেনটি যখন হাসিমারা স্টেশন ছেড়ে গভীর জঙ্গলের মধ্য দিয়ে গারোপাড়ায় দিকে যাচ্ছিল ঠিক তখন ওই মহিলা সহযাত্রীকে টেনেহিঁচড়ে শৌচাগারের কাছে নিয়ে যান। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুক্রবার অভিযুক্তকে আদালতে তোলা হলে ৫ দিনের রেল পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।                                                                                           

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

South 24 Parganas News: ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Tathagata Roy : BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
Narad Puja: চাকরির প্রার্থনা পৌঁছ দেবেন দেবতাদের কাছে, সেই বিশ্বাসেই নারদমুনির আরাধনায় মাতে বাঁকুড়ার গ্রাম
চাকরির প্রার্থনা পৌঁছ দেবেন দেবতাদের কাছে, সেই বিশ্বাসেই নারদমুনির আরাধনায় মাতে বাঁকুড়ার গ্রাম

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget