এক্সপ্লোর

Presidency University: পোস্টার, পাল্টা পোস্টারে উত্তেজনা প্রেসিডেন্সির গেটে

Presidency University Update: ‘সরকারের নির্দেশ সত্ত্বেও কেন প্রেসিডেন্সিতে অফলাইন ক্লাস (Offline Class) নয়?’ উঠল প্রশ্ন। সোমবার থেকে অফলাইন ক্লাস হবে, জানাল কর্তৃপক্ষ। 

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: সশরীরে ক্লাস নেই, অশান্তি আছে প্রেসিডেন্সিতে(Presidency University) । পোস্টার, পাল্টা পোস্টারে উত্তেজনা প্রেসিডেন্সির গেটে। টিএমসিপি (TMCP) এবং এসএফআইয়ের (SFI) বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ, স্লোগান। ‘সরকারের নির্দেশ সত্ত্বেও কেন প্রেসিডেন্সিতে অফলাইন ক্লাস (Offline Class) নয়?’ উঠল প্রশ্ন। সোমবার থেকে অফলাইন ক্লাস হবে, জানাল কর্তৃপক্ষ। 

এদিন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাইরে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা জড়ো হন। তাঁরা সেখানে তৃণমূলের পোস্টার লাগানোর চেষ্টা করেন। পাল্টা সেই জায়গায় এসএফআই পোস্টার লাগায়। আবার তৃণমূলও পোস্টার লাগায়। পোস্টার, পাল্টা পোস্টারে বচসা থেকে স্লোগান দেওয়া হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে সশরীরে ক্লাস শুরু হলেও, প্রেসিডেন্সি কর্তৃপক্ষ জানাচ্ছে সশীরের বা অফলাইন ক্লাস এখনও শুরু হয়নি। কেন শুরু হয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে। কে হস্টেল খোলা হয়নি তা নিয়েও প্রশ্ন উঠেছে। তা নিয়ে দুই ছাত্র সংগঠনই দাবি জানিয়েছে। কিন্তু টিএমসিপি (TMCP) এবং এসএফআইয়ের (SFI) দাবি পাল্টা দাবি ঘিরে উত্তেজনা তৈরি হয়। কর্তৃপক্ষ অবশ্য জানাচ্ছে সোমবার থেকে অফলাইন ক্লাস হবে। 

দিনকয়েক আগে বিশ্ববিদ্যালয় খুলে অফলাইন ক্লাসে পঠন-পাঠন চালুর স্পষ্ট নির্দেশিকা, ছাত্র সংসদ নির্বাচন-সহ পাঁচ দফা দাবিতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে রাতভর অবস্থান বিক্ষোভ করে সিপিআইএম-এর (CPIM) ছাত্র সংগঠনের এসএফআই-এর। পাশাপাশি, প্রেসিডেন্সিতে হস্টেল, ল্যাব, লাইব্রেরি খোলা, প্রবেশিকা চালুর দাবিও জানায় এসএফআই (SFI)। যদিও সংশ্লিষ্ট বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি। 

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিনেই উত্তপ্ত বেলুড়ের লালবাবা কলেজ (Lalbaba College)। সরস্বতী পুজোকে কেন্দ্র করে তুলকালাম। দু’পক্ষের মধ্যে বচসার জেরে হাতাহাতি। বেশ কয়েকজন আহত। আজ বেলা ১২টা টাগাদ এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় বালি থানার পুলিশ। 

আরও পড়ুন: Kolkata Police Alert : 'সোশাল মিডিয়ায় কম ব্যক্তিগত তথ্য শেয়ার, অচেনাদের সঙ্গে বন্ধুত্ব নয়', সাইবার প্রতারণার বাড়বাড়ন্তে বার্তা কলকাতা পুলিশের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?
Suvendu Adhikari: মাসে ১০ হাজার টাকা, নতুন স্কিম চালু , কাদের জন্য এই সুবিধা ঘোষণা শুভেন্দু অধিকারীর?
মাসে ১০ হাজার টাকা, নতুন স্কিম চালু , কাদের জন্য এই সুবিধা ঘোষণা শুভেন্দু অধিকারীর?
CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget