এক্সপ্লোর

Primary Teacher Job: পার্থর নামে প্রাথমিক শিক্ষকের চাকরি বিক্রির কথা স্বীকার, ভিডিও প্রকাশ্যে আসতেই বেপাত্তা অভিযুক্ত

Primary teacher Job Scam: পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যর নাম করে এবার চাকরি বিক্রির অভিযোগ উঠল

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: বাগদা (Bagda), বনগাঁ (Bongaon), নদিয়ার (Nadia) পর, এবার পূর্ব মেদিনীপুরের মহিষাদলেও (Mahishadal) হদিশ মিলল আরেক রঞ্জনের (Ranjan)। যাঁর বিরুদ্ধে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও মানিক ভট্টাচার্যর নাম করে প্রাথমিক শিক্ষকের (Primary Teacher) চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। চাকরি (Job) বিক্রির কথা স্বীকারও করেছেন অভিযুক্ত। তবে সেই ভিডিও (Video) সামনে আসার পর থেকেই বেপাত্তা তিনি। 


নিয়োগ-দুর্নীতির মামলায় ইডি’র হাতে বন্দী পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে অপসারিত মানিক ভট্টাচার্যকেও জিজ্ঞাসাবাদ করেছে তারা। সেই পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যর নাম করে এবার চাকরি বিক্রির অভিযোগ উঠল। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে এবার খোঁজ মিলল ‘নতুন রঞ্জনের’। 

যিনি নিজে মুখে টাকা নিয়ে চাকরি দেওয়ার কথা স্বীকারও করেছেন। সাফ জানিয়েছেন তিনি নিজের 'সোর্সে' চাকরি দিতেন। প্রাইমারিতে ২০-২৫ জনকে চাকরিঅ করে দিয়েছেন বলে কবুল করেছেন তিনি। এর আগে উত্তর ২৪ পরগনার বাগদা, বনগাঁ এবং নদিয়ায় রঞ্জনের খোঁজ মিলেছিল অর্থাৎ যাঁদের বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি বিক্রির অভিযোগ উঠেছে। এবার পূর্ব মেদিনীপুরের মহিষাদল। যদিও চাঞ্চল্যকর এই ভিডিও সামনে আসার পর থেকেই বেপাত্তা মহিষাদলের ‘রঞ্জন’ অর্থাৎ দেবপ্রসাদ শেনী। 

আরও পড়ুন, 'গা জোয়ারি করা যাবে না', উত্তরবঙ্গের তৃণমূল নেতাদের ময়দানে নামার নির্দেশ দিলেন অভিষেক

মহিষাদলের বাসিন্দাদের অভিযোগ, পার্থ চট্টোপাধ্যায়ের নাম করে, চাকরি দেওয়ার কথা বলে, ৫ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকা অবধি নিতেন দেবপ্রসাদ। তার মধ্যে কয়েকজনের চাকরি হয়। যাঁদের চাকরি হয়নি, তাঁরা পুলিশের দ্বারস্থ হন। অভিযোগকারীদের দাবি, থানায় বসে টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়েছিলেন এই দেবপ্রসাদ।  তারপর ৫ বছর কেটে গেলেও, চাকরি কিংবা, টাকা কিছুই মেলেনি। 

তাঁদের যে চেক দেওয়া হয়, তা-ও বাউন্স করে বলে অভিযোগ। যদিও, অভিযুক্তের দাবি, তিনি টাকা ফেরত দিয়ে দিয়েছেন। নিয়োগ-দুর্নীতিতে অভিযুক্ত দেবপ্রসাদ শেনী বলেন, "উনি টাকা দিয়েছেন। ওঁকে টাকা ফেরত দিয়েছি। থানায় বসাবসি হয়েছে। যেটুকু বাকি উনি ফেরত নিয়ে নেবেন। কোনও অসুবিধা নেই। থানায় বসার পরও, টাকা ফেরত নেওয়ার পরও, আবার চাকরির জন্য আসছে।" 

 

সেরা শিরোনাম

West Bengal: ৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ
ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ
Suvendu Adhikari: কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
Malda News: 'সায়' দেয়নি কপাল ! ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও রেল ক্লার্ক, গ্রফতার CBI-এর হাতে
'সায়' দেয়নি কপাল ! ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও রেল ক্লার্ক, গ্রফতার CBI-এর হাতে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget