এক্সপ্লোর

Upper Primary Agitation: রাস্তায় দণ্ডি কেটে, হামাগুড়ি দিয়ে প্রতিবাদ, রাজপথে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা

নিয়োগ দুর্নীতির প্রতিবাদে ফের রাজপথে নেমে প্রতিবাদ ইন্টারভিউ বঞ্চিত চাকরিপ্রার্থীদের। রাস্তায় দণ্ডি কেটে, হামাগুড়ি দিয়ে কালো পোশাক পরে মিছিলে হাঁটলেন চাকরিপ্রার্থীরা।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: নিয়োগ দুর্নীতির প্রতিবাদে রাজপথে প্রতিবাদ মিছিল আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের। ডোরিনা ক্রসিংয়ের সামনে দণ্ডি কেটে, হামাগুড়ি দিয়ে প্রতিবাদ। কালো পোশাক পরে মিছিলে হাঁটলেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। 

রাজপথে প্রতিবাদ মিছিল: নিয়োগ দুর্নীতির প্রতিবাদে ফের রাজপথে নেমে প্রতিবাদ ইন্টারভিউ বঞ্চিত চাকরিপ্রার্থীদের। রাস্তায় দণ্ডি কেটে, হামাগুড়ি দিয়ে কালো পোশাক পরে মিছিলে হাঁটলেন চাকরিপ্রার্থীরা। মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে থেকে রবিবার মিছিল শুরু করেন ২০১৬-র উচ্চ প্রাথমিকে ইন্টারভিউয়ে ডাক না পাওয়া চাকরিপ্রার্থীরা।                                                                

চাকরিপ্রার্থীদের বক্তব্য, ২০১৬-র কলকাতা গেজেটে যা বলা হয়েছিল, সেই অনুযায়ী নিয়োগ হয়নি। এসএসসি কমিশন সেই নিয়ম না মেনেই নিয়োগ করেছে। ২ বার ইন্টারভিউ নেওয়া হলেও তাঁরা ইন্টারভিউতে বসারই সুযোগ পাননি। এদিকে, ৩৬ হাজার অপ্রশিক্ষিতদের চাকরি বাতিলে আদালতের নির্দেশকে স্বাগত জানিয়েছে তাঁরা। ওয়াই চ্যানেলে মিছিল শেষে প্রতীকী প্রতিবাদ জানাতেও দেখা গেল চাকরিপ্রার্থীদের। আপডেটেড সিটে নিয়োগ লেখা বাক্সের প্রতীকী তালা ভাঙলেন তাঁরা।

দিনকয়েক আগে দ্রুত নিয়োগের দাবিতে হামাগুড়ি দিয়ে রাজভবন অভিযানে নামল চাকরিপ্রার্থীদের ১১টি সংগঠন। যদিও, রাজভবন অবধি যাওয়ার অনেক আগেই, ১৪৪ ধারা জারি থাকার কথা জানিয়ে শহিদ মিনার চত্বরেই চাকরিপ্রার্থীদের আটকে দেয় পুলিশ। পরে পুলিশের শর্ত মেনে চাকরিপ্রার্থীদের একটি প্রতিনিধি দল রাজভবনে গিয়ে স্মারকলিপি জমা দেয়।            

অভিযোগ, বঞ্চনায় ভেঙে গেছে শিরদাঁড়া, দাবি শুধু সসম্মানে বাঁচার।  নিয়োগের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। গাঁধীমূর্তির পাদদেশে  আন্দোলন করছেন। আন্দোলনকারীদের ১১টি সংগঠন একসঙ্গে রাজভবন অভিযান। হামাগুড়ি দিতে দিতে রাজভবনের দিকে। দাবি একটাই। দ্রুত নিয়োগ চাই। এদিন আন্দোলনকারীরা বলেন, সরকার আমাদের শিরদাঁড়া ভেঙে দীর্ঘবছর ধরে বঞ্চিত করে রেখেছে, অবিলম্বে এর মুক্তি চাই। বাঁচতে চাই সসম্মানে। হামাগুড়ি দিয়ে রাজভবন অভিযানে নামলেন চাকরিপ্রার্থীদের ১১টি সংগঠন।কখনও রোদে, বৃষ্টিতে, কখনও উৎসবে আনন্দের দিনগুলোতে গাঁধীমূর্তির পাদদেশ, মাতঙ্গিনী হাজরার পাদদেশে ধর্নায়-আন্দোলনে কেটেছে দিন। কখনও দণ্ডি কেটেছেন, কখনও আন্দোলনে নেমে জুটেছে পুলিশের কামড়। আর এবার, বৈশাখের তপ্ত রাস্তায়, হামাগুড়ি দিলেন ভবিষ্যতের কারিগররা।দাবি একটাই, দ্রুত নিয়োগ চাই।

আরও পড়ুন: Summer Acne Problem : গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget