এক্সপ্লোর

Purba Bardhaman News: ঘুমন্ত অবস্থায় মাথায় ভাঙল চাঙড় ! মৃত্যু ৪ মাসের শিশুর, স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টারের বেহাল দশা

Child Death: পূর্ব বর্ধমানের কেতুগ্রামের, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টারের ছাদের চাঙড় খসে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হল ৪ মাসের শিশুকন্যার।

রানা দাস, পূর্ব বর্ধমান - আর জি করে লিফটকাণ্ডের পর এবার কেতুগ্রামের স্বাস্থ্যকেন্দ্রে ভাঙল চাঙড় ! পূর্ব বর্ধমানের কেতুগ্রামের স্বাস্থ্যকেন্দ্রে বেহাল দশা, ভাঙল চাঙড়, মৃত্যু শিশুর। ঘুমন্ত অবস্থায় বাচ্চাটির মাথায় ভেঙে পড়ে চাঙড়। মৃত্যু হয়েছে ৪ মাসের শিশুকন্যার। কোয়ার্টারের বেহাল দশা অনেকদিন ধরেই। আগেও অভিযোগ জানানো হয়েছে। তবে লাভ হয়নি কিছুই। প্রাণের ঝুঁকি নিয়েই পুরনো কোয়ার্টারে রয়েছেন অনেকে, অভিযোগ পরিবারের। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে, দাবি কাটোয়ার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক। 

ঘুমন্ত অবস্থায় মাথায় ভাঙল চাঙড়! মর্মান্তিক মৃত্যু হল ৪ মাসের শিশুকন্যার। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টারের ছাদের চাঙড় খসে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হল ৪ মাসের শিশুকন্যার। মৃত শিশুটির মা শিবানী সোরেন কাটোয়া পুরসভার অধীনে একটি স্বাস্থ্যকেন্দ্রে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত এবং বাবা সানু বেসরা কেতুগ্রামের সীতাহাটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট। কর্মসূত্রে এই কোয়ার্টারে থাকত এই পরিবার। 

গতকাল দুপুরে, ঘুমন্ত অবস্থায় আচমকা শিশুটির মাথায় ভেঙে পড়ে ছাদের চাঙড়। পরিবারের বাকি সদস্যরা অল্পের জন্য রক্ষা পেলেও গুরুতর জখম হয় প্রিয়দর্শী। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাকে। মৃত শিশুর পরিবারের অভিযোগ, কোয়ার্টারের বেহাল দশা নিয়ে একাধিকবার অভিযোগ জানালেও, মেরামতির কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। কার্যত প্রাণের ঝুঁকি নিয়েই, এখানকার একাধিক পুরনো কোয়ার্টারে বসবাস করছেন অনেকে। এ প্রসঙ্গে কাটোয়া মহকুমার অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। কেতুগ্রামের ঘটনায়, ইতিমধ্যেই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে স্বাস্থ্যভবনের তরফে। গোটা ঘটনায় নিন্দা জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্স। 

কয়েকদিন আগেই আর জি কর হাসপাতালে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা 

লিফটে আটকে মৃত্যু হয়েছে দমদমের বাসিন্দা বছর ৪০- এর যুবকের। লিফটে সমস্যা ছিল আগে থেকেই। তাও চলছিল ওই লিফট। স্বভাবতই হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। পরিকাঠামোগত একাধিক সমস্যাও নজরে এসেছে আর জি করের এই মর্মান্তিক ঘটনার পর। এই ঘটনার রেশ কাটেনি। তার আগেই এবার মর্মান্তিক খবর এল পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থেকে। ব্লক স্বাস্থ্যকেন্দ্রের এতটাই বেহাল দশা যে এবার তার জেরে প্রাণ হল এক ৪ মাসের শিশুর। একাধিকবার এই বেহাল দশা নিয়ে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলেই জানিয়েছে বাচ্চাটির পরিবার।

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Ghatal Update: নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
Bankura News: বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget