এক্সপ্লোর

Purba Bardhaman News: HIV পজিটিভ রোগীর সংখ্যা বাড়ছে রাজ্যের এই জেলায়...বাদ নেই নাবালক পড়ুয়ারাও, উদ্বেগজনক ছবি উঠে এল

HIV in Purba Bardhaman: পরিসংখ্য়ান হাতে পেয়ে উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্য দফতরও। 

কমলকৃষ্ণ দে, বর্ধমান: পড়ুয়াদের মধ্যে বাড়ছে HIV পজিটিভের সংখ্যা। দেশের অন্য কোনও রাজ্যে নয়, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান থেকে এমনই উদ্বেগজনক ছবি উঠে এল এবার। বিশেষ করে সমকামী পড়ুয়াদের মধ্যে HIV আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে বলে জানা যাচ্ছে। পরিসংখ্য়ান হাতে পেয়ে উদ্বিগ্ন রাজ্যের স্বাস্থ্য দফতরও। (Purba Medinipur News)

পরিসংখ্য়ান অনুযায়ী, ২০২৪ সালে বর্ধমানে HIV পজিটিভ ছাত্রের সংখ্যা ছিল ২৪। ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে হয় ৩৭।  HIV পজিটিভ পড়ুয়াদের মধ্যে ১৪ বছর বয়স পেরনো নাবালকও রয়েছে। (HIV in Purba Medinipur)

অন্য দিকে, এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলায় মোট HIV আক্রান্তের সংখ্যা প্রায় ১৮০০। ২০২৩ সালে জেলায় মোট HIV পজিটিভের সংখ্য়া ছিল ২৫৮।  ২০২৪ সালে তা বেড়ে হয় ২৫৭। ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে হয় ৩১৪। 

HIV নিয়ে রাজ্য সরকারের পাশাপাশি, বিভিন্ন সংস্থাও কাজ করছে। সম্প্রতি পরীক্ষাও বাড়ানো হয়েছে। আর তাতেই ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত পূর্ব বর্ধমানে মোট HIV রোগীর সংখ্যা বেড়ে হয়ে গিয়েছে ৩৩২। এই মোট HIV আক্রান্তদের মধ্যে ৯০ জন সমকামী বলে জানা গিয়েছে। ২০২৩ সালে ২২ এবং ২০২৪ সালে ২৮ জন সমকামী HIV-তে আক্রান্ত হন।

পরিসংখ্যান বলছে, HIV পজিটিভ রোগীদের মধ্যে ১৪ বছর বয়স পেরনো নাবালক রয়েছে যেমন, তেমনই ৫০ ঊর্ধ্ব প্রৌঢ়রাও রয়েছেন। বিষয়টি সামনে আসতেই উদ্বেগ বেড়েছে স্বাস্থ্য দফতরের। নাবালক, বয়স্ক এবং সমকামীদের মধ্যে HIV পজিটিভ রোগীর সংখ্যাবৃদ্ধি ঘটছে।

HIV গাইডলাইন অনুযায়ী, আক্রান্তদের নাম, পরিচয়, ঠিকানা এবং জীবিকা গোপন রাখা হয়। কিন্তু HIV নিয়ে কাজ করা কিছু সংস্থার দাবি, পুরুষ যৌনকর্মীদের অধিকাংশই উচ্চশিক্ষিত এবং আর্থিক ভাবে স্বচ্ছল।

স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, ২০২৩ সালে বর্ধমানে HIV আক্রান্তের সংখ্যা ছিল ২৫৮। ২০২৪ সালে ২৫৭ এবং ২০২৬ সালের প্রথম এক মাসে, ৩১ জানুয়ারি পর্যন্ত ১৮ জন আক্রান্তের খোঁজ মিলেছে। 

জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত অর্থর্ষে যেখাবে ১ লক্ষ ১২ হাজার টেস্ট হয়, বর্তমান আর্ধিক বছরে এখনও পর্যন্ত ১ লক্ষ ৪৫ হাজার টেস্ট হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম বলেন, “টেস্ট বাড়ায় HIV পজিটিভের সংখ্যা বেড়েছে। এটা সমাজের পক্ষে ভাল। কাউন্সেলিং থেকে চিকিৎসা সব চলছে। ফলে আক্রান্তদের থেকে সংক্রমিত হওয়ার হার কমছে ক্রমশ।”

বিভিন্ন সংস্থাও এ নিয়ে কাজ করছে। সমকামীদের মধ্যেও সংক্রমিতের সংখ্যা কমছে বলে জানান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। তিনি আরও বলেন, "শুধুমাত্র অসুরক্ষিত যৌনাচারণের জন্যই এমন হয় না। ব্লাড ট্রান্সফিউশন, মাদক নেওয়া থেকেও রোগ ছড়াতে পারে। সিরিঞ্জের মাধ্যমে যারা শিরায় মাদক নেয়, তাতে একটি সিরিঞ্জ অনকে ব্যবহার করে। তাকে HIV ছড়ানোর ঝুঁকি আরও বেশি।"

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget