এক্সপ্লোর

Ex TMC MLA Arrested: গ্রেফতার পূর্বস্থলী উত্তরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়, তাঁর বাড়ি থেকে উদ্ধার ত্রাণের ত্রিপল

Ex TMC MLA Arrested: ত্রাণ-দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন পূর্বস্থলী উত্তরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়।

রানা দাস, পূর্ব বর্ধমান : বাড়িতে উদ্ধার ত্রাণ সামগ্রী, পূর্বস্থলীতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক। গ্রেফতার পূর্বস্থলী উত্তরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। তৃণমূলের প্রাক্তন বিধায়ককে সঙ্গে নিয়ে তল্লাশি পুলিশের। পূর্বস্থলীতে তৃণমূল নেতার বাড়িতে উদ্ধার ত্রাণ সামগ্রী। তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে উদ্ধার ত্রিপল ও ফুটবল। তপন চট্টোপাধ্যায়কে ঘিরে 'চোর' স্লোগান স্থানীয়দের। 

ত্রাণ-দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন পূর্বস্থলী উত্তরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। আজ সকাল থেকেই তপন চট্টোপাধ্যায়ের বাড়িতে অভিযান শুরু করে পুলিশ। প্রথম দফায় তাঁর বাড়ির ভিতরের একটি ঘর থেকে প্রচুর পরিমাণ ত্রিপল ও ফুটবল উদ্ধার করা হয়। এরপর তৃণমূল নেতাকে বাড়ি থেকে আটক করে নিয়ে যাওয়ার সময়ে ওঠে চোর স্লোগান। এর কিছুক্ষণ পরই ফের একবার তপন চট্টোপাধ্য়ায়কে বাড়িতে নিয়ে আসে পুলিশ। চালানো হয় তল্লাশি। তখনই তৃণমূল নেতার রান্না ঘরের ভিতরে আরেকটি ছোট ঘর থেকে প্রায় ৩০০ সরকারি ত্রিপল উদ্ধার করে পুলিশ। উদ্ধার হয় বেশ কিছু ত্রাণের কম্বল, ক্রীড়া দফতরের তরফে পাঠানো ফুটবল, ভলিবল, জার্সি। 

বেআইনি নির্মাণে বিদ্য়ুৎ সংযোগ নেওয়ায় প্রতিবাদ, বাবা-ছেলেকে মারধরের অভিযোগ তৃণমূল ঘনিষ্ঠ প্রোমোটারদের বিরুদ্ধে 

সেই ত্রাণ-দুর্নীতির অভিযোগ। সেই অভিযুক্ত তৃণমূল। পূর্ব বর্ধমানে যাঁর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তিনি পূর্বস্থলী উত্তরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্য়ায়। অভিযান চালিয়ে তাঁর বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণের সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। আর এই ঘটনাতেই সামনে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পূর্বস্থলী উত্তরের পরাজিত তৃণমূল প্রার্থীর দাবি ভোটের পর তিনিই তপন চট্টোপাধ্য়ায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন থানায়। রবিবার সকাল সাতটা নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্য়ায়ের বাড়িতে আসে পূর্বস্থলী থানার পুলিশ। প্রায় আড়াই ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালান তাঁরা। এরপরই দেখা যায় প্রাক্তন তৃণমূল বিধায়ককে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এই সময় তাঁকে লক্ষ্য় করে ওঠে চোর-স্লোগান। থানায় নিয়ে যাওয়ার আধঘণ্টা পরই দেখা যায় তৃণমূল নেতাকে নিয়ে বাড়িতে ফিরে আসছে পুলিশ। এরপর সটান রান্নাঘরে ঢুকে যান তাঁরা। প্রথমে কিছু চোখে না পড়লেও পরে রান্নাঘরের মধ্য়েই একটি ছোট দরজা দেখতে পায় পুলিশ। ভিতরে ঢুকতেই দেখা যায় থরে থরে সাজানো রয়েছে ত্রিপল। রয়েছে প্রচুর ফুটবল, ভলিবল। 

অন্যদিকে, পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক দিগন্ত পালকে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে কয়েকজন গ্রামবাসীর নামে ভুয়ো অ্য়াকাউন্ট খুলে ১০০ দিনের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। গতকাল রাতে পুলিশ কাটোয়া স্টেশন বাজার এলাকা থেকে তৃণমূল নেতাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে দাবি, এই ঘটনায় অভিযোগপত্রে দিগন্ত পাল ছাড়াও কাটোয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক ও জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তৃণমূলের জেলা সম্পাদক বিশ্বনাথ সাহা সহ ১৭ জনের নাম আছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Advertisement

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget