এক্সপ্লোর

East Burdwan News: বর্ধমানে বাড়ি থেকে উদ্ধার ৪ শাবক সহ গন্ধগোকুল

East Burdwan News:অলোক পাল প্রাণীগুলিকে দেখতে পেয়ে বর্ধমান সোসাইটি ফর অ্যানিমাল ওয়েলফেয়ারের সঙ্গে যোগাযোগ করেন।খবর পেয়েই সংস্থার সদস্যরা হাজির হন ইছলাবাদ এলাকায়।

 

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: লোকালয় থেকে পাঁচটি গন্ধগোকুল  (Gandhagokul) উদ্ধার। ৪ শাবকসহ একটি পূর্ণবয়স্ক মহিলা গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। বর্ধমানের (Burdwan) ২ নম্বর ইছলাবাদ থেকে উদ্ধার হয় গন্ধগোকুলগুলি (Asian palm civet)। বর্ধমান শহরের ২ নং ইছলাবাদের বাসিন্দা আলোক পালের বাড়ি থেকে উদ্ধার হয় এই প্রাণীগুলি ।

অলোক পাল প্রাণীগুলিকে দেখতে পেয়ে বর্ধমান সোসাইটি ফর অ্যানিমাল ওয়েলফেয়ারের সঙ্গে যোগাযোগ করেন।খবর পেয়েই সংস্থার সদস্যরা হাজির হন ইছলাবাদ এলাকায়। উদ্ধার করা হয় মা গন্ধগোকুল সহ ও বাচ্চাদের।শারীরিক পরীক্ষার পর গন্ধগোকুলগুলিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা।

 প্রাচীন গাছ ও বনজঙ্গল এলাকা হ্রাস পাওয়ায়   গন্ধগোকুলের সংখ্যা দিনে দিনে কমছে। এই স্তন্যপায়ী প্রাণী নিশাচর। প্রধানত ফলমূলই এদের খাবার। তবে কীটপতঙ্গ, শামুক, ছোট প্রাণী এদের খাদ্য। ইঁদুর ও ফসলের পক্ষে ক্ষতিকর অন্য পোকামাকড় এরা কৃষিকাজের উপকার করে। এই প্রাণী মানুষের কোনও ক্ষতি করে না।

উল্লেখ্য, কিছুদিন আগে চুঁচুড়ার গরীব আমলবাগে বাঘরোলের মৃতদেহ  উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। ঘটনার দিন সকালে এলাকার বাসিন্দারা দেখতে পান রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে একটি বাঘরোল শাবকের মৃতদেহ। এর কয়েকদিন আগে হাওড়ার বাগনানে তিনটি বাঘরোলের মৃতদেহ উদ্ধার হয়েছিল।বিরল এই মেছো বিড়ালকে বিষ দিয়ে মারা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল।তবে চুঁচুড়ার বাঘরোল শাবকের মৃত্যু কীভাবে হয়েছে তা বলতে পারেননি বাসিন্দারা।তাঁদের অনুমান, পাশেই বন্ধ ডানলপ কারখানার জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে বাঘরোলটি।রাতে পাড়ার কুকুর ডাকতে শোনেন বাসিন্দারা। সকালে বাঘরোলটিকে মৃত অবস্থায় পরে থাকতে দেখা যায়।নিরীহ এই বন্য প্রাণী এই এলাকায় আগে দেখা যায়নি বলেও জানান বাসিন্দারা।

হাওড়ার বাগনানের কালিকাপুরে ৩টি বাঘরোলকে বিষ খাইয়ে খুনের গুরুতর অভিযোগ উঠেছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খাবারের সঙ্গে বিষ মিশিয়ে মেরে ফেলা হয়েছে তিনটি বাঘরোলকে। যে ঘটনায় বাগনানের স্থানীয় বাসিন্দা থেকে পশুপ্রেমী সকলেই প্রচণ্ড ক্ষুব্ধ। জানা গিয়েছে, প্রভাস ও প্রভাত পাত্র নামে দুই যুবকের নামে এফআইআর দায়ের হয়েছে। তিনটি বাঘরোলের মৃত্যুর পর থেকেই ফেরার হয়ে যায় তারা। বন দফতরের পক্ষ থেকে অভিযুক্ত ফেরারদের খুঁজে দিলে আর্থিক পুরস্কারও ঘোষণা করা হয়।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
West Bengal News Live: ৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
News Live Updates: মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget