এক্সপ্লোর

Bomb on Govt Bus: সরকারি বাসে বোমা, তুঙ্গে রাজনৈতিক তরজা

East Burdwan News: বাসে সিটের নীচে থাকা একটি ছোট বাক্সে ছিল বোমাগুলি। ঘটনায় জড়িত সন্দেহে মহম্মদ সরফরাজ আনসারি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

কমলকৃষ্ণ দে ও রানা দাস, পূর্ব বর্ধমান:  বর্ধমানের (Burdwan) গলসিতে (Galsi) সরকারি বাস (Govt Bus) থেকে উদ্ধার হল বেশ কিছু তাজা বোমা (Bomb)। গ্রেফতার এক যাত্রী। বোমাগুলি নিষ্ক্রিয় করে সিআইডির (CID) বম্ব ডিসপোজাল স্কোয়াড। সরকারি বাস থেকে বোমা উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

পূর্ব বর্ধমানের গলসিতে চলন্ত বাসে মিলল বোমা। মঙ্গলবার সন্ধেয় কলকাতা থেকে সিউড়িগামী এই সরকারি বাস থেকে উদ্ধার হয় একাধিক তাজা বোমা। পুলিশ সূত্রে খবর, পানাগড় সেনা ছাউনি থেকে খবর মেলে, একটি সরকারি বাসে করে বোমা পাচার হচ্ছে।  সেইমতো বাস থামিয়ে তল্লাশি চালায় গলসি থানার পুলিশ।

বাসে সিটের নীচে থাকা একটি ছোট বাক্সে ছিল বোমাগুলি। ঘটনায় জড়িত সন্দেহে মহম্মদ সরফরাজ আনসারি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড বোমাগুলি নিষ্ক্রিয় করে।

আরও পড়ুন, বাংলাতেও ওমিক্রন হানা, রাজ্যে কিছুটা বাড়ল কোভিড সংক্রমণ-মৃত্যু

পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিন্হা রায় বলেন, "আমরা একটা খবর পাই। বোমা-সহ একজনকে গ্রেফতার করা হয়েছে।" সরকারি বাসে বোমা উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, "সরকারি বাসে বোম পাওয়ার ব্যাপারে বলেন, পশ্চিমবঙ্গের সব জায়গায় বোম পাওয়া যায়। রাস্তাঘাটে, তৃণমূলের পার্টি অফিসে। বোমের শিল্প চলছে আর কোন শিল্প নেই। পুলিশ প্রশাসন পুরোপুরি ফেলিওর।"

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, "পুলিশ যদি ফেলিওর হয় তাহলে বোমা পেল কী করে। এইসব বোমা বিজেপি তৈরি করছে এবং ত্রিপুরার মতো এখানেও অশান্তি করার চেষ্টা করছে। সামনে পুরভোট তাই বিজেপি সন্ত্রাস করার জন্য বোমার ব্যবহার করছে।"

পুলিশ সূত্রে খবর, ধৃতের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা নাদিয়াল থানা এলাকায়। অভিযুক্তের ৪দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বর্ধমান জেলা আদালত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা
Militant Arrest: অর্পিতার থেকে উদ্ধার একটি ফোন, দুটি সিমকার্ড, দাবি STF-এর
Agnimitra Paul: রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে মোটা অঙ্কের জরিমানা, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
EB Raid: কোন জিনিসের কী দাম? খাস কলকাতার একাধিক বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের
Militant Arrest: হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget