এক্সপ্লোর

East Burdwan: 'হরিদাস', নাম না করে পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতিকে নিশানা দলেরই নেতার

মাসখানেক আগে জেলা তৃণমূলের সভাপতি পদে রদবদল হয়। স্বপন দেবনাথকে সরিয়ে দায়িত্বে আনা হয় কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে, ২০১৫ সালে যিনি কংগ্রেস থেকে তৃণমূলে এসেছিলেন।

 

রানা দাস, কাটোয়া (পূর্ব বর্ধমান): পূর্ব বর্ধমানে তৃণমূলের গোষ্ঠী কোন্দল তীব্র চেহারা নিল। ‘হরিদাস পাল’ থেকে ‘চোরেদের সর্দার’, নাম না করে নানা বিশেষণে জেলা সভাপতিকে তুলোধোনা করলেন দলের জেলা সম্পাদক। তা নিয়ে সরগরম শাসক শিবির।

নাম না করেই পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের নতুন জেলা সভাপতিকে ‘হরিদাস’ বলে প্রকাশ্যে মঞ্চ থেকে হুঁশিয়ারি দিলেন  প্রাক্তন জেলা সভাপতি স্বপন দেবনাথের অনুগামী  বলে পরিচিত তৃণমূলের জেলা সম্পাদক অরিন্দম বন্দ্যোপাধ্যায়। নাম না দিয়েই জেলা সভাপতিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তৃণমূলের স্লোগান দিতে কোন হরিদাস পালের অনুমোদন লাগবে না। ২০১৫ সাল থেকে যাঁরা তৃণমূলে এসেছেন, আজ তাঁদের সম্পত্তির হিসাব চাই ।তৃণমূল দল তার তদন্ত করবে।

এভাবেই চাঁচাছোলা ভাষায় দলেরই জেলা সভাপতিকে নাম উল্লেখ না করে নিশানা করলেন তৃণমূল নেতা। এভাবে প্রকাশ্যে চলে এসে তৃণমূলের আদি ও নব্য গোষ্ঠীর লড়াই

তৃণমূলের পুরনো কর্মীদের কাটোয়ার বিধায়ক ডাকছেন না বলেও অভিযোগ করা হয়েছে।  পূর্ব বর্ধমানের কাটোয়ায় তৃণমূল কর্মীদের আলাদা সভা ডেকে, নাম না করে জেলা সভাপতিকে বিঁধলেন জেলা সম্পাদক। 

মাসখানেক আগে জেলা তৃণমূলের সভাপতি পদে রদবদল হয়। স্বপন দেবনাথকে সরিয়ে দায়িত্বে আনা হয় কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে, ২০১৫ সালে যিনি কংগ্রেস থেকে তৃণমূলে এসেছিলেন। তারপর থেকেই সুর চড়াচ্ছিল আদি তৃণমূলের একাংশ। এবার তা চরম চেহারা নিল।

তবে জেলা সভাপতি সাফ জানিয়েছেন,  এটা তৃণমুল দলের অনুষ্ঠান নয়,আর অরিন্দম তৃণমূলের সদস্য নাকি জানা নেই। অন্যদিকে প্রাক্তন জেলা সভাপতি স্বপন দেবনাথ তাঁর ঘনিষ্ঠ অরিন্দমের পাশে দাঁড়াননি। তিনি  বলেছেন,কোন দলীয় সভা করতে গেলে সভাপতির অনুমতি নিতে হবে।অরিন্দমের বক্তব্য সমর্থন করি না। 

আর এই ঘটনায় তৃণমূলকে বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি। তাদের বক্তব্য, এটা নতুন জেলা সভাপতি আর প্রাক্তন জেলা সভাপতির লড়াই। আর এতেই তৃণমূলের নতুন জেলা সভাপতি ও পুরনো জেলা সভাপতির গোষ্ঠীর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে ।

কাটোয়ার রবীন্দ্র পরিষদে তৃণমূলের জেলা সম্পাদক অরিন্দম বন্দ্যোপাধ্যায় তাঁর অনুগামীদের নিয়ে এক কর্মী সভা করে সেখান থেকে অভিযোগ তুলেছেন,  দলের পুরোনো যে সব কর্মীদের জেলা সভাপতি ডাকছেন না, তাদের নিয়েই এই কর্মীসভা। অরিন্দম বন্দ্যোপাধ্যায় এক দিকে যেমন মন্ত্রী স্বপন দেবনাথের অনুগামী, তেমনি বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের স্নেহধন্য বলে পরিচিত। অনুব্রত মণ্ডলকে কেতুগ্রামের এক প্রকাশ্য মঞ্চ থেকে বলতে শোনা গিয়েছিল যে, কাটোয়ার দায়িত্ব সামলাবেন অরিন্দম বন্দ্যোপাধ্যায়।  অনেকেরই প্রশ্ন  প্রকাশ্যে না এলেও কি অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের এই হুঁশিয়ারি পেছনে কি রয়েছে স্বপন দেবনাথ ও অনুব্রত মণ্ডলের ইশারা?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget