এক্সপ্লোর

Purba Burdwan News: ভারত সরকার লেখা নীলবাতি গাড়ি, মেমারিতে ভুয়ো পরিচয় দিয়ে পুলিশের 'জালে' ৪; উদ্ধার আগ্নেয়াস্ত্র

Palsit Area: ১৯ নং জাতীয় সড়কের পালসিট এলাকায় স্থানীয়দের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা

কমলকৃষ্ণ দে, বর্ধমান : ভারত সরকার লেখা নীলবাতি গাড়ির ব্যবহার ও তার পাশাপাশি রেলের কর্মী-আধিকারিকের ভুয়ো পরিচয় দেওয়ার অভিযোগে চার জনকে গ্রেফতার করা হল। শুধু তা-ই নয়, অভিযুক্তদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদেক গ্রেফতার করে পূর্ব বর্ধমানের মেমারি থানার পুলিশ। ধৃতদের নাম সন্দীপ বিশ্বাস, শুভম রায়, কবিরুল আলি ও আকাশ ধর। এদের বাড়ি বারাসাত ও মধ্যমগ্রাম এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , শনিবার রাতে এঁরা নীলবাতি লাগানো গাড়ি করে কলকাতার দিকে যাচ্ছিলেন। সেই সময় ১৯ নং জাতীয় সড়কের পালসিট এলাকায় স্থানীয়দের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। পরে পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করতেই সন্দীপ বিশ্বাস নিজেকে আইআরটিএস অফিসার পরিচয় দেন। একই সঙ্গে নিজেকে আরআরবি (RRB) অর্থাৎ রেলওয়ে রিক্রুমেন্ট বোর্ডের সদস্য হিসাবেও দাবি করেন। শুধু তা-ই নয়, তাঁর সঙ্গে থাকা শুভম রায় নিজেকে আরপিএফ কর্মী পরিচয় দেন। তিনি আরপিএফ কর্মীর পোশাকও পরেছিলেন। এছাড়াও তাঁদের সঙ্গে থাকা কবিরুল আলি ও আকাশ ধর নিজেদের রেলের গ্রুপ ডি কর্মী হিসাবে পরিচয় দেন। পরে খোঁজখবর নিয়ে পুলিশ জানতে পারে, এঁরা রেলের সঙ্গে কোনওভাবেই যুক্ত নন। তাঁদের দেওয়া নথিও জাল ছিল। এরপরই পুলিশ তাঁদের গ্রেফতার করে এবং তল্লাশিতে শুভম রায়ের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। ভারত সরকার লেখা নীলবাতি গাড়িও বাজেয়াপ্ত করা হয়। 

প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাসে বর্ধমানে ৪০ লাখ টাকা সহ পাকড়াও হন চালকল মালিক। বর্ধমানের তেলিপুকুরে গাড়ির ডিকি থেকে উদ্ধার হয় ৪০ লক্ষ টাকা। ধৃতের নাম অচিন্ত্যকুমার যশ। বর্ধমান-আরামবাগ রোডে নাকা তল্লাশির সময় তাকে আটক করা হয়, পরে করা হয় গ্রেফতার। ব্যবসার টাকা বলে দাবি জানান ধৃত চালকল ব্যবসায়ী। যদিও তার সপক্ষে কোনও নথি দেখাতে পারেননি তিনি, দাবি পুলিশ সূত্রের। 

তখনও রেশ কাটেনি। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর টিভির পর্দায় কোটি কোটি নোট গোনার দৃশ্য দেখে কার্যতই ঘুম ছুটেছে অনেকেরই। আর বছর পড়তেই কলকাতায় 'যকের ধন' উদ্ধার হয়েছিল। পার্ক স্ট্রিটে গাড়ি থেকে উদ্ধার হয়েছিল নগদ ৫০ লক্ষ টাকা। কলকাতা পুলিশের এসটিএফ (Kolkata Police Special Task Force) ও গুন্ডাদমন শাখার অভিযানে উদ্ধার করা হয়েছিল ১ কোটি টাকা। প্রথমে উদ্ধার হয়েছিল ৫০ লক্ষ, পরে জানা গিয়েছিল উদ্ধার হওয়া অঙ্কের পরিমাণ ১ কোটি ৩ লক্ষ ৪৪ হাজার ৪০০ টাকা। গ্রেফতার করা হয়েছিল রাজেশ আগরওয়াল নামে নিউ আলিপুরের এক বাসিন্দা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget