এক্সপ্লোর

Ketugram : বিধানসভা ভোটে লিড বিজেপি-র, কেতুগ্রামের উদ্ধারণপুরে জল-যন্ত্রণার পিছনে কাঠগড়ায় তৃণমূল

জল-যন্ত্রণায় গত একমাস ধরে ভুগছেন কেতুগ্রাম ২ নম্বর ব্লকের উদ্ধারণপুর এলাকার বাসিন্দারা

রাণা দাস, কেতুগ্রাম(পূর্ব বর্ধমান) : বিধানসভা ভোটে বিজেপি লিড করেছে। তাই গত এক মাস ধরে রাস্তায় জমে থাকা জল নিকাশ করছে না তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। এমনই অভিযোগ তুলেছে বিজেপি। অভিযোগ জানাতে গিয়ে শুনতে হয়েছে, যেখানে ভোট দিয়েছো সেখানে যাও। জল নিকাশ ও রাস্তা সারিয়ে দেবে তারাই। ফলে, জল-যন্ত্রণায় গত একমাস ধরে ভুগছেন কেতুগ্রাম ২ নম্বর ব্লকের উদ্ধারণপুর এলাকার বাসিন্দারা।

বিজেপির অভিযোগ তৃণমূল পরিচালিত কেতুগ্রামের সীতাহাটি পঞ্চায়েতের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূলের পঞ্চায়েত প্রধান বিকাশ বিশ্বাস। তিনি বলেন, বিজেপি সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। পঞ্চায়েতের তরফে পাম্প মেশিন লাগিয়ে জল নিকাশ করে দেওয়া হয়। এছাড়াও জেলা পরিষদের তরফে টেন্ডার পাস হয়ে গেছে, রাস্তা সারাইয়ের কাজ শুরু করা হবে শীঘ্রই।

কেতুগ্রাম ২ নম্বর ব্লকের উদ্ধারণপুর বাজার এলাকায় দেড় কিলোমিটার রাস্তা কয়েক বছর ধরে খানাখন্দে ভরা। বৃষ্টি হলে অধিকাংশ সময় এই রাস্তায় জল জমে থাকে। গত একমাস ধরে জল জমে থেকে সেই রাস্তা এখন ডোবায় পরিণত  রয়েছে। ফলে, বন্ধ রয়েছে এই রাস্তায় যান চলাচল। হাঁটুসমান জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষকে। রাস্তায় জমা জলে সাঁতার কেটে বেড়াচ্ছে হাঁস।

একাংশ এলাকাবাসীর অভিযোগ, এই রাস্তা কয়েক বছর ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণ করা হয়নি। উঠে গেছে রাস্তার পিচ। মাটি বেরিয়ে রাস্তার খানাখন্দে জল জমছে। আর রাস্তা সারাইয়ের কথা পঞ্চায়েতকে জানালে তাঁদের শোনানো হচ্ছে, যাঁদের ভোট দিয়েছি তাঁদের বলতে। জল নিকাশি ও রাস্তা সারাই নিয়ে বহুবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনের কাছে আবেদন করেও কোনও লাভ হয়নি।

বিজেপির অভিযোগ, গত বিধানসভা ভোট ও তার আগে থেকেই এই এলাকায় বিজেপি লিড পেয়ে আসছে। এই কারণেই তৃণমূল গ্রামবাসীকে জল-যন্ত্রণা দিচ্ছে। তবে এ বিষয়ে কাটোয়ার মহকুমা শাসক জামেলা ফতেমা জেবা জানিয়েছেন, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন।
  

সেরা শিরোনাম

News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
Purba Bardhaman News: হোটেলে হামলা, তোলাবাজি, বাড়িতে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার রায়নার তৃণমূল নেতা
হোটেলে হামলা, তোলাবাজি, বাড়িতে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার রায়নার তৃণমূল নেতা
News Live Updates: কোন্নগরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিক্ষোভ
কোন্নগরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিক্ষোভ
News Live Updates: কলকাতায় ইএম বাইপাসের ধারে তৃণমূল ভবনের গ্লো সাইনবোর্ডটাও খুলে ফেললেন মালিকপক্ষ
কলকাতায় ইএম বাইপাসের ধারে তৃণমূল ভবনের গ্লো সাইনবোর্ডটাও খুলে ফেললেন মালিকপক্ষ

ভিডিও

TMC news | কেন গাড়ির ফুটবোর্ডে নিরাপত্তারক্ষীরা? পুলিশের নোটিসের জবাব অভিষেকের | Abhishek Banerjee
Cooch Behar News: রাজ্যের পালাবদলের পর ফের কাটমানি ফেরত দিলেন তৃণমূল নেতারা |ABP Ananda Live
Dilip Ghosh: 'শ্যামাপ্রসাদকে বর্তমান প্রজন্মকে ভুলিয়ে দেওয়া হচ্ছে', মন্তব্য দিলীপ ঘোষের
TMC News: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র! ক্ষোভ উগরে দিলেন বাসিন্দারা
TMC News: তৃণমূল কার? কাল কমিশনে দু'পক্ষের জবাব পেশ | কার দখলে তৃণমূলের প্রতীক ও তহবিল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget