এক্সপ্লোর

Burdwan : "পার্টির ছেলেরা পয়সা নিয়ে রাস্তা দখল করে দোকান বসিয়েছে", প্রশাসনিক অভিযানে মন্তব্য তৃণমূল বিধায়কের

Purba Burdwan : শনিবার, বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বর থেকে রাজবাড়ি উত্তর ফটক পর্যন্ত বিসি রোড জবরদখল মুক্ত করতে অভিযান চালায় পুলিশ-প্রশাসন

কমলকৃষ্ণ দে, বর্ধমান : পার্টির ছেলেরা পয়সা নিয়ে রাস্তা দখল করে দোকান বসিয়েছে। তারা গুমটি বসিয়ে শিল্প তৈরি করতে চায়। বর্ধমান শহরে (Burdwan Town) রাস্তা জবরদখলমুক্ত করতে প্রশাসনিক অভিযানে এমনই মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক (TMC MLA) খোকন দাস। তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি বিজেপি।

বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস বলেন, সব পার্টির ছেলেরা পয়সা নিয়েছে। এই সব করেছে। তারা গুমটি বসিয়ে শিল্প তৈরি করতে চায়, বুঝলেন ! এই সব বন্ধ করতে হবে।

শনিবার, বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বর থেকে রাজবাড়ি উত্তর ফটক পর্যন্ত বিসি রোড জবরদখল মুক্ত করতে অভিযান চালায় পুলিশ-প্রশাসন। জেলাশাসক প্রিয়ঙ্কা সিংলা, পুলিশ সুপার কামনাশিস সেন, পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকারের সঙ্গে বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসও অভিযানে অংশ নেন। 

খোকন দাসকে বলতে শোনা যায়, এই দোকান কীসের ? রাস্তার ওপর তুমি দোকান করবে ? তোমার বাড়ি ভাল থাকবে, আর রাস্তা খারাপ থাকবে ? বাড়িটা তো ভাল রাখবে। বাড়ির সামনে গুমটি বসিয়ে দেব, তখন বুঝতে পারবে। বাড়ির দরজার সামনে গুমটি বসিয়ে দেব।

কোথাও একেবারে রাস্তার ওপরে উঠে এসেছে দোকান, কোথাও আবার দোকান গজিয়ে উঠেছে নর্দমার ওপর। এসব দেখেই ক্ষোভ উগরে দেন তৃণমূল বিধায়ক। কিন্তু কারা টাকার বিনিময়ে রাস্তা জবরদখল করে দোকান বসাতে দিচ্ছে ? এই প্রশ্নের মুখে বিধায়ক অবশ্য বেশ রক্ষণাত্মক! তাঁকে প্রশ্ন করা হয়: আপনি বলছিলেন টাকা পয়সা নিয়ে এখানে বসানো হয়েছে। উত্তর বিধায়ক বলেন, কিছু কিছু লোক তো এই সব দোকানগুলোকে পয়সা নিয়েই বসিয়েছে। পরের প্রশ্ন : কারা পয়সা নিয়েছে ? বিধায়কের উত্তর, এটা আমরা বলতে পারব না। কিন্তু এলাকার লোক এগুলো দেখছে না যে দোকানের সামনে আরেকটা দোকান তৈরি হচ্ছে।

গত ডিসেম্বরে কলকাতা পুরভোটের মুখে হকার বসা নিয়ে তোপ দেগেছিলেন তৎকালীন বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম।  বলেছিলেন, কোনও রাজনৈতিক দল হকার বসায় না। হকার বসায় এক শ্রেণির পুলিশ, নিজেদের রোজগারের জন্য।

রাজ্যের শতাধিক পুরসভায় ভোটপর্ব মিটে যাওয়ার পর, এবার পুরো উল্টো সুর শোনা গেল বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক খোকন দাসের মুখে। তৃণমূল বিধায়কের এই মন্তব্য সামনে আসতেই কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। 

বিজেপির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, বিধায়ক বলেছেন টাকা নিয়ে দোকান বসিয়েছে। প্রশ্ন ছিল কে টাকা নিয়েছে ? তোলামূল পার্টিই তো শাসন করছে। বিজেপি যে অভিযোগ করে তোলা ছাড়া কাজ হয় না, বিধায়ক আজ তা স্বীকার করে নিলেন।

বর্ধমান জেলা প্রশাসন সূত্রে খবর, বিসি রোড জবরদখল মুক্ত করতে ধারাবাহিক ভাবে অভিযান চলবে। 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Railways: ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
News Live Updates: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের

ভিডিও

Koel Mallick: তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক | ABP Ananda Live
Chok Bhanga 6ta: আরও একা মমতা বন্দ্যোপাধ্য়ায়। গতকাল মদন মিত্র আজ কোয়েল মল্লিক | ABP ANANDA LIVE
TMC Inner Clash: 'তৃণমূল মানেই হয়ে গেছে গোর়ু, বালি চোর'। মন্তব্য সায়ন্তন বসুর | ABP Ananda LIve
Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget