এক্সপ্লোর

WB Muncipal Election 2022: একেবারে উলটপুরাণ! কাটোয়ায় চা-চক্রে খোশমেজাজে তৃণমূল, সিপিএম প্রার্থী

WB Muncipal Election 2022: অশান্তির ছবির মধ্যেই উল্টো চিত্র বর্ধমানের কাটোয়ায় (katwa)। কাটোয়া ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মাসুদা খাতুন ও সিপিএম প্রার্থী মঞ্জিদা খাতুনকে দেখা গেল আড্ডার মেজাজে।

রানা দাস, পূর্ব বর্ধমান: কাটোয়া ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মাসুদা খাতুন ও সিপিএম প্রার্থী মঞ্জিদা খাতুন আড্ডার মেজাজে। পুরভোটে (WB Municipal Elections) অশান্তির ছবির মধ্যেই উল্টো চিত্র বর্ধমানের কাটোয়ায় (katwa)। কাটোয়া ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মাসুদা খাতুন ও সিপিএম প্রার্থী মঞ্জিদা খাতুনকে দেখা গেল আড্ডার মেজাজে। চায়ের সঙ্গে চলল গল্প।

তৃণমূল প্রার্থী বলেন, ''আমরা এলাকায় বন্ধু। একসঙ্গে আড্ডা মারছি। এখানে কোনও অন্যায় নেই। আমরা কাউকে জোর করতে পারি না। সাধারণ মানুষ যে কাউকে ভোট দিতে পারে। এখানে কোনও ঝামেলার কিছু নেই।"

সিপিএম প্রার্থী বলেন, "আমাদের মধ্যে কোনওদিন কোনও অশান্তি নেই। আমরা বেকার কেন ঝামেলায় জড়াব? যে যাঁকে পছন্দ করবে, তাঁকেই ভোট দেবে। আমরা চাই না এলাকায় কোনও অশান্তি হোক।''

যদিও রাজ্যের অন্য প্রান্তে বারাসাতে সিপিএম প্রার্থীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বারাসাতের (Barasta Municipality) ১০ নম্বর ওয়ার্ডে পায়োনিয়ার এলাকায় ইয়ং অ্যাসোসিয়েশন ক্লাবের বুথে সিপিএম (CPIM) প্রার্থী রত্না ভট্টাচার্যকে মারধরের অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। বিজেপি প্রার্থীর এজেন্টকেও আটকে রাখার অভিযোগ। এলাকায় ইটবৃষ্টি। পুলিশের হাতে বহিরাগতদের তুলে দেন স্থানীয় বাসিন্দারা। 

উত্তরবঙ্গ (North Bengal) থেকে দক্ষিণবঙ্গ (South Bengal), রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধীরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। পুরভোট (WB Municipal Ekection 2022) শুরু হতেই দিকে দিকে বিক্ষিপ্ত অশান্তির ছবি। কোথাও বাইক বাহিনী ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ। কোথাও আবার বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ। চাকদা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের দুর্গানগরে নেতাজি সুভাষ বিদ্যাপীঠে বহিরাগতদের তাণ্ডব। ভাঙা হল বুথের দরজা। সিপিএম প্রার্থীর রীতা দত্তর স্বামী সিপিএমের নদিয়া জেলা কমিটির সদস্য স্বর্ণেন্দু দত্তকে বন্দুকের বাঁট দিয়ে মারধরের অভিযোগ। তৃণমূল প্রার্থীর দাবি, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন সিপিএম প্রার্থী। তাই জনরোষের শিকার হন তাঁর স্বামী।

 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget