এক্সপ্লোর

CPM Party Office Vandalished : বর্ধমানে ফের সিপিএম অফিসে তালা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Burdwan News : সিপিএমের আইন অমান্য কর্মসূচি ঘিরে বুধবার তুলকালাম বাধে বর্ধমান শহরের কার্জন গেট এলাকায়। সেদিন বড়নীলপুর থেকেই শুরু হয়েছিল সিপিএমের আইন অমান্য কর্মসূচির মিছিল।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : দেওয়ানদিঘির পর বড়নীলপুর, বর্ধমানে (Burdwan) ফের সিপিএমের পার্টি অফিসে হামলা ও তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। শাসক বিধায়কের  হুমকির জের, দাবি করেছে সিপিএম (CPM)। যদিও এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই বলে পাল্টা দাবি তৃণমূলের। 

বৃহস্পতিবার বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস হুঁশিয়ারি দিয়েছিলেন, 'মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জী নির্দেশ দিয়েছে শান্ত থাকতে, তাই শান্ত আছি। সিপিএম যে তাণ্ডব করেছে, তা বন্ধ করা ৫ মিনিটের ব্যাপার ছিল।' যার পরই বর্ধমানের দেওয়ানদিঘিতে সিপিএমের এরিয়া কমিটির অফিসে হামলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এবার হামলার অভিযোগ উঠল বর্ধমানের বড়নীলপুর বাজারে সিপিএমের ৪ নম্বর লোকাল কমিটির অফিসে। ভেঙে দেওয়া হয়েছে পার্টি অফিসের সামনে থাকা শহিদ বেদি। গেটে ঝুলিয়ে দেওয়া হয়েছে তালা। 

বর্ধমানে ধুন্ধুমার

সিপিএমের আইন অমান্য কর্মসূচি ঘিরে বুধবার তুলকালাম বাধে বর্ধমান শহরের কার্জন গেট এলাকায়। যেদিন পুলিশকে লক্ষ্য করে উড়ে গিয়েছিল ইট, ভেঙে দেওয়া হয় বিশ্ব বাংলা লোগো লাগানো ফলক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ছোড়ে পুলিশ। পাশাপাশি লাঠিচার্জও করে পুলিশ  (Police)। সেদিন বড়নীলপুর থেকেই শুরু হয়েছিল সিপিএমের আইন অমান্য কর্মসূচির মিছিল। যা ঘিরে পরে রণক্ষেত্রের চেহারা নেয় কার্জন গেট লাগোয়া এলাকা। 

রাজনৈতিক তরজা

এদিন সেখানকার পার্টি অফিসেই হামলার অভিযোগ ওঠে। শুক্রবার সকালে দলীয় নেতৃত্বের উপস্থিতিতে মেশিন দিয়ে তালা কেটে পার্টি অফিসে ঢোকেন সিপিআইএম কর্মীরা। সিপিএমের অভিযোগ, হামলার নেপথ্যে রয়েছে তৃণমূল। আর এই ঘটনা ঘিরে নতুন করে শুরু হয়েছে দু’দলের চাপানউতোর!

বর্ধমানের সিপিএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অপূর্ব চট্টোপাধ্যায় বলেছেন, '৩১ অগাস্ট বর্ধমানে সিপিএমের আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে মানুষের যে স্বতঃস্ফূর্ত জমায়েত, তাকে ভয় পেয়ে তৃণমূল প্রতিহিংসাবশত এই ধরনের কাজ করছে। যা গতকালই বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের কথাতেই স্পষ্ট। গতকাল খোকন দাস যে বক্তব্য দেয় এই ঘটনা তারই প্রতিফলন।' পাল্টা বর্ধমানের তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেছেন, 'এই ঘটনার সাথে তৃণমূল যুক্ত নয়। গত ৩১ অগাস্ট সিপিএম আন্দোলনের নামে বর্ধমান শহরে যে তাণ্ডব চালিয়েছে, তাতে মানুষ তাদের ঘৃণার চোখে দেখছে। তাই মানুষের দৃষ্টি ঘোরাতে সিপিএম ইচ্ছাকৃতভাবে নিজেরাই এই কাণ্ড ঘটিয়েছে।'

সব মিলিয়ে সিপিএমের আইন অমান্য কর্মসূচি ঘিরে ক্রমশ চড়ছে তৃণমূল-সিপিএমের তরজার পারদ। 

আরও পড়ুন- 'কয়লা ভাইপোর কথায় তো তদন্তকারী সংস্থা চলবে না' নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

অডি, BMW-সহ বাজেয়াপ্ত ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন মণ্ডলের? 'মমতার মদত ছাড়া অসম্ভব' মন্তব্য শুভেন্দুর
অডি, BMW-সহ বাজেয়াপ্ত ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন মণ্ডলের? 'মমতার মদত ছাড়া অসম্ভব' মন্তব্য শুভেন্দুর
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Jaish Terrorist Arrested: পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget