এক্সপ্লোর

Operation Negligence : ছানি অপারেশন করাতে গিয়ে ‘বিপত্তি’, ১১ জনের চোখে সংক্রমণ

Burdwan Medical College : বর্ধমান মেডিক্যালে ২৮ জনের ছানি অপারেশন করানো হয়েছিল। যার মধ্যে ১১ জনের সমস্যা দেখা দেয়। ১১ জনের চোখে সংক্রমণ হওয়ার জেরে তাঁদের আনা হয় কলকাতায়।

ঝিলম করঞ্জাই, কলকাতা : ছানি অপারেশন করতে এসে ঘটল ‘বিপত্তি’, চোখে সংক্রমণ নিয়ে রীতিমতো অবস্থা সঙ্গীন একাধিকের। কয়েকদিন আগে পূর্ব বর্ধমান স্বাস্থ্য দফতরের তরফে ছানি অপারেশন করানো হয়। বর্ধমান মেডিক্যালে (Burdwan Medical College) ২৮ জনের ছানি অপারেশন করানো হয়েছিল। যার মধ্যে ১১ জনের সমস্যা দেখা দেয়। ১১ জনের চোখে সংক্রমণ হওয়ার জেরে তাঁদের আনা হয় কলকাতায়।

রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোজিতে (Regional Institute of Opthalmology) আনা হয়েছে ১১ জনকে। যাঁদের মধ্যে ৪ জনের চোখে এখনও সংক্রমণ, জানাল আরআইও। ‘উদ্বেগজনক অবস্থায় আনা হয়, এখনও সাড়া মিলছে চিকিৎসায়’, দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হবে না বলে আশাবাদী আরআইও। কেন বিপত্তি? বর্ধমান মেডিক্যাল থেকে রিপোর্ট এল স্বাস্থ্য দফতরে।

কী জানা যাচ্ছে

স্বাস্থ্য দফতর ও আরআইও সূত্রে খবর, একসঙ্গে ২৮ জনের অপারেশনের পর ১১ জনের চোখে সংক্রমণ দেখা যায়। তাঁদের সকলকে দ্রুত নিয়ে আসা হয় কলকাতার রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোজিতে। তাঁদের মধ্যে ৭ জনের সংক্রমণ ঠিক হওয়ায় একদিন পর্যবেক্ষণে রাখার পর ছেড়ে দেওয়া হয়। যদিও ৪ জনের চোখে এখনও সংক্রমণ রয়েছে। যদিও তাঁরা ঠিক যে অবস্থায় এসে ভর্তি হয়েছিলেন, তার থেকে এখন তাঁদের অবস্থা অনেকটা ভাল। তাঁদের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা কেটে গিয়েছে বলেও জানিয়েছেন আরআইও-র চিকিৎসকরা। যদিও তাঁরা এখনও বিপদ্দমুক্ত নয় বলেও জানাচ্ছেন তাঁরা। চিকিৎসার পরিভাষায় একে ক্লাস্টার ইনফেকশন বলে। 

ছানি অপারেশনের ক্ষেত্রে এই ধরনের ক্লাস্টার ইনফেকশন এর আগেও অনেক ক্ষেত্রে হয়েছে। তবে এক্ষেত্রে ঠিক কী কারণ তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর। ইতিমধ্যে বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে গোটা বিষয়টি নিয়ে একটি রিপোর্ট জমা পড়েছে স্বাস্থ্য দফতরে।

মাসখানেক আগে অন্ধকারে শয্যা থেকে পড়ে যায় শিশু, ঝড়-জলে রাত থেকে বিদ্যুৎ নেই চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে। মুষলধারে বৃষ্টির সঙ্গে প্রবল ঝড়। তাতে বিপর্যস্ত হয় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল (Chandrakona Rural Hospital)। রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে সেখানে (Electricity connection)। রাত থেকে অন্ধকারে ডুবে হাসপাতাল। মোবাইলের টর্চ এবং মোমবাতি জ্বালিয়ে কোনও রকমে জরুরি বিভাগে কাজ চালানো হচ্ছে। একই সঙ্গে দেখা দিয়েছে জলের সমস্যাও। 

আরও পড়ুন- ‘বালা পরে বসে নেই তৃণমূল কংগ্রেস, হাত খসিয়ে দেওয়া হবে’, বিরোধীদের হুমকি তৃণমূল নেতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Taslima Nasrin: প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
ISI-যোগ, মুখ্যমন্ত্রীর বিষয়ে তথ্য সংগ্রহ, বর্ধমানের আবাসনে গা-ঢাকা ধৃত জইশ জঙ্গির! একের পর এক বিস্ফোরক তথ্য
ISI-যোগ, মুখ্যমন্ত্রীর বিষয়ে তথ্য সংগ্রহ, বর্ধমানের আবাসনে গা-ঢাকা ধৃত জইশ জঙ্গির! একের পর এক বিস্ফোরক তথ্য
Jaish Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী

ভিডিও

India Vs Brazil: ৩রা অক্টোরব যুবভারতীতে মুখোমুখি হতে চলেছে ভারত-ব্রাজিল
Birbhum News: ২ বছর আগে টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে বসেছিল চাঁদের হাট
Jaish-E-Mohammed Terrorist Arrested | বর্ধমানের ফ্ল্যাটে জইশ জঙ্গি, গ্রেফতার করল STF
Building Collapsed in Maharashtra | মহারাষ্ট্রে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চার তলা বাড়ি, আহটে বহু
Hooghly News | হুগলির মগরায় ধসে পড়ল মাটির ঘরের দেওয়াল, মৃত্যু বাবা-মেয়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget