এক্সপ্লোর

Burdwan: মোটা টাকার বিনিময়ে রেলে চাকরির টোপ ! বর্ধমানে CIB-র খবরের ভিত্তিতে গ্রেফতার ৭ অভিযুক্ত

Railway Jobs : RPF সূত্রে জানা গেছে, অভিযান চালানোর সময় ধৃতদের কাছ থেকে একাধিক নথি উদ্ধার হয়েছে

কমলকৃষ্ণ দে, বর্ধমান : মোটা টাকার বিনিময়ে রেলের গ্রুপ C ও গ্রুপ D পদে চাকরির টোপ দেওয়ার অভিযোগ। রেলের ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চের দেওয়া খবরের ভিত্তিতে বড়সড় প্রতারণা চক্রের (Fraud Racket) পর্দাফাঁস করল বর্ধমান RPF। ঘটনায় চক্রের মূল পান্ডা-সহ ৭ জনকে গ্রেফতার (Arrested) করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বর্ধমান রেলওয়ে ইনস্টিটিউটে অভিযান চালিয়ে আরপিএফের অফিসাররা তাদের গ্রেফতার করেন। পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত চার চাকরিপ্রার্থীকেও জিজ্ঞাসাবাদের জন্য বর্ধমান রেল স্টেশনের আরপিএফ পোস্টে নিয়ে আসা হয়।

RPF সূত্রে জানা গেছে, অভিযান চালানোর সময় ধৃতদের কাছ থেকে একাধিক নথি উদ্ধার হয়েছে। তার মধ্যে রয়েছে- টিসি/টিই (গ্রুপ-সি) পদের জন্য দেবজিৎ মালি নামে এক প্রার্থীর জন্য তৈরি করা তিন পাতার একটি জাল নিয়োগপত্র। ভারতীয় রেলের গ্রুপ-ডি পদের জন্য ৬টি জাল নিয়োগ ফর্ম, সাতটি জাল RRB OMR শিট, একটি জাল জয়েনিং রেজিস্টার, এক প্রার্থীর জাল ফিঙ্গার প্রিন্ট রেজিস্টার, একটি জাল হাজিরা রেজিস্টার। এছাড়া তিনটি চার পাতার প্রশ্নপত্র, তিনটি আইডি কার্ডের আবেদনপত্র, একটি রাবার স্ট্যাম্প( যেটি সেক্রেটারি আরআরসি কলকাতা ইস্টার্ন রেলওয়ে চিৎপুর কল-৩৭ এর নামে তৈরি করা হয়েছিল), একটি সিনিয়র পার্সোনেল অফিসার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের রাবার স্ট্যাম্প, একটি ভারতীয় রেলওয়ের স্ট্যাম্প এবং একটি ফেবার ক্যাসেলের স্ট্যাম্প প্যাড বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত সমস্ত নথিই প্রতারণা চক্রের মূল জিন্নাত আলি'র দায়িত্বে ছিল বলে আরপিএফ-এর তরফে দাবি করা হয়েছে। এছাড়াও অভিযুক্তদের কাছে থাকা মোবাইল ফোনগুলিও বাজেয়াপ্ত করেছে আরপিএফ।

RPF সূত্রে আরও জানা গেছে, ধৃতদের নাম শেখ জিন্নাত আলি ( বাড়ি- বর্ধমান শহরের দুবরাজদিঘিতে), অরূপ রতন মণ্ডল (বাড়ি- বর্ধমান শহরের ৩ নং ইছলাবাদ), রঞ্জিত কুমার সর্বজন ওরফে রঞ্জিত গাঙ্গুলি ( বাড়ি- বর্ধমান শহরের শ্রীপল্লি এলাকার নিবাস ময়দান), বিবেকানন্দ মুখার্জি (বাড়ি- কাটোয়া থানার বৈঁচি এলাকার সরগ্রাম), তারাশঙ্কর কুন্ডু (বাড়ি- গলসি থানার কোলকোল গ্রামে), প্রতুল কুমার রায় (বাড়ি- বর্ধমান শহরের মিঠাপুকুর), ফজলু শেখ (বাড়ি- দেওয়ানদিঘি থানার নুতনগ্রাম এলাকায়)। পরে আরপিএফ-এর তরফে ধৃতদের বর্ধমান থানার হেফাজতে দেওয়া হয়।

RPF- সূত্রে জানা গেছে, ক্রাইম ইন্টেলিজেন্স ব্রাঞ্চ (CIB) মারফত বর্ধমানে একটি ভুয়ো চাকরি চক্রের খবর মেলে। তার ভিত্তিতে মঙ্গলবার দুপুর প্রায় সাড়ে ১২টা থেকে বর্ধমান রেলওয়ে ইনস্টিটিউটের ওপর নজরদারি শুরু করে আরপিএফের একটি স্পেশাল টিম। হলের দরজা বন্ধ করে ভিতরে যখন অভিযুক্তরা প্রার্থীদের ট্রেনিং দেওয়ার নামে নিজেদের কাজকর্ম করছিল, সেইসময় আরপিএফের আচমকা অভিযানে অভিযুক্তরা হকচকিয়ে যায়। টেবিলে রাখা বেশ কিছু নথি সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু আরপিএফের অফিসারদের তৎপরতায় হল ঘরের ভিতরে উপস্থিত ৭জন প্রতারক ধরা পড়ে। তাদের সঙ্গে থাকা সমস্ত নথি বাজেয়াপ্ত করা হয়। রেলের গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদে চাকরির টোপ দিয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য এদিন বর্ধমানের রেলওয়ে ইনস্টিটিউট ভাড়া করে আউশগ্রাম, বুদবুদ ও কেতুগ্রাম থেকে আসা বেশ কয়েকজন চাকরিপ্রার্থীকে একত্রিত করা হয়েছিল। রেলের গ্রুপ ডি ও সি পদের চাকরির জন্য ৫ লক্ষ টাকা করে দাবি করেছিল ধৃতরা। সেই মতো অনেকেই গত এক বছরে ধাপে ধাপে প্রায় এক লক্ষ টাকা করে প্রতারকদের মিটিয়েছেন বলেও জানা যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget