এক্সপ্লোর

TMC : দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ, পটাশপুরে গণইস্তফা তৃণমূলের ৩০ পদাধিকারীর

Reshuffle in TMC : পঞ্চায়েত ভোটের আগে জেলা, ব্লক , অঞ্চল ও বুথ স্তর থেকে নেতৃত্বে রদবদল আনছে তৃণমূল

ঋত্বিক প্রধান, পটাশপুর (পূর্ব মেদিনীপুর) : পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) আগে শাসক দলের অন্দরে দ্বন্দ্ব। পটাশপুরে (Patashpur) তৃণমূল (TMC) থেকে ইস্তফা দিলেন একাধিক পদাধিকারী। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান, অঞ্চল তৃণমূলের সভাপতি, অঞ্চল যুব সভাপতি, পঞ্চায়েত সদস্য, তৃণমূলের বুথ সভাপতি-সহ মোট ৩০ জন পদাধিকারী তাঁদের পদ থেকে ইস্তফা দেন। দলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেই এই গণইস্তফা। ঘটনা ঘিরে জেলার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

পঞ্চায়েত ভোটের আগে জেলা, ব্লক , অঞ্চল ও বুথ স্তর থেকে নেতৃত্বে রদবদল আনছে তৃণমূল। সেই মতোই বিভিন্ন অঞ্চলের পাশাপাশি মথুরা অঞ্চলের জন্যও কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে জায়গা না পেয়ে ব্লক নেতৃত্বের বিরুদ্ধে দলবাজির অভিযোগ তুলে পদত্যাগ করেন এই পদাধিকারীরা।

অসন্তোষ আগেও-

পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জেলায় কমিটি গঠন ঘিরে তৃণমূলে (TMC)  অসন্তোষ চলছেই। দিনকয়েক আগেই তৃণমূলের ব্লক সভাপতির অপসারণ চেয়ে দলীয় পতাকা নিয়ে মিছিল হয় পাঁশকুড়ার (Panskura) মাইশোরায়। যদিও 'দলের কেউ নয়, মিছিল করেছেন শুভেন্দু অধিকারীর দালালরা', বলে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূলের পাঁশকুড়া ব্লক সভাপতি। 

বিক্ষোভকারীদের প্রশ্ন, মাইশোরা অঞ্চলের তৃণমূল কর্মীদের বাদ দিয়ে কেন অঞ্চল কমিটি গঠন করা হল, তারই প্রতিবাদে এই ঐক্য জবাব মিছিল তালে তালে চলবে। বিক্ষোভকারীদের আরও প্রশ্ন, মাইশোরা ফুটবল গ্রাউন্ডের কাজে বাধা দেওয়া হচ্ছে কেন, অপদার্থ সুজিত রায় জবাব চাই, জবাব দাও। তৃণমূলের পতাকা হাতে নিয়ে তৃণমূলেরই ব্লক সভাপতির বিরুদ্ধে মিছিল! পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দু অধিকারীর জেলায় কমিটি গঠন ঘিরে শাসকের ঘরে কোন্দল চলছেই। পাঁশকুড়ার নতুন ব্লক কমিটি নিয়ে অসন্তোষের জেরে, বুধবার রীতিমতো সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগরে দিয়েছিল স্থানীয় তৃণমূল নেতা-কর্মীদের একাংশ। খোদ ব্লক সভাপতির বিরুদ্ধে সরব হন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি থেকে স্থানীয় তৃণমূল নেতা! তার রেশ না কাটতেই তৃণমূলের ব্লক সভাপতি সুজিত রায়ের পদত্যাগের দাবিতে দলীয় পতাকা নিয়ে মিছিল দেখা যায় পাঁশকুড়ার মাইশোরা এলাকায়! মিছিলে নেতৃত্ব দেন নিহত তৃণমূল নেতা কুরবান আলি শাহর দাদা আফজল আলি শাহ।

আরও পড়ুন ; বিজেপি থেকে আসাদের বেশি গুরুত্ব! ব্লক কমিটি নিয়ে পাঁশকুড়ায় গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে

সেরা শিরোনাম

College News: কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
College News: কলেজ পরিচালন সমিতির মাথায় বিজেপির সাংসদ-বিধায়ক, মমতা জমানার প্রতিচ্ছবি বিজেপি আমলেও?
Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget