এক্সপ্লোর

Civic Volunteer Arrested: ১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

Purba Medinipur: এবার ঘুষ নিতে গিয়ে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার। পূর্ব মেদিনীপুরে হাতেনাতে পাকড়াও সিভিক ভলান্টিয়ার। ১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেফতার হয়েছেন ওই সিভিক ভলান্টিয়ার। 

পার্থপ্রতিম ঘোষ, পূর্ব মেদিনীপুর : এবার ঘুষ নিতে গিয়ে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার। পূর্ব মেদিনীপুরে হাতেনাতে পাকড়াও সিভিক ভলান্টিয়ার। ১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে গ্রেফতার হয়েছেন ওই সিভিক ভলান্টিয়ার। এ রাজ্যে নতুন সরকার আসার পর হাতেনাতে ঘুষ নিতে গিয়ে গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন। সেই তালিকায় রয়েছেন পুলিশকর্মীও। তাও এক নয়, একাধিক। রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ আইপিএস মুরলীধর শর্মার নেতৃত্বে তৈরি করা হয়েছে এবং সেখানে প্রচুর আইপিএস অফিসারকে নিযুক্ত করা হয়েছে। 

পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর থেকেই রাজ্য দুর্নীতি দমন শাখা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। এর আগেও অনেক সরকারি আধিকারিক ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার হয়েছেন। এবার ধরা পড়েছেন এক সিভিক ভলান্টিয়ার। এই সিভিক ভলান্টিয়ার পূর্ব মেদিনীপুরের ডিআইবি অফিসে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। অভিযোগ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাইয়ে দেবে বলে টাকা সংগ্রহ করছিলেন এই সিভিক ভলান্টিয়ার। এই তথ্য পান রাজ্য দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। খবর পাওয়ার পর একটি ফাঁদ পাতেন রাজ্য দুর্নীতি দমন শাখার আধিকারিকরা এবং ঘুষ নেওয়ার সময়েই হাতেনাতে পাকড়াও করা হয় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে। 

'থানার ওসি দুর্নীতিগ্রস্ত', রেজিনগরে উপনির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা হতেই AJUP কর্মীদের উপর পুলিশি হয়রানির অভিযোগ, ধর্নায় হুমায়ুন কবীর 

কয়েকদিন আগে 'ঘুষ' নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার হন রেজিস্ট্রি অফিসের আধিকারিক। দুর্নীতি দমন শাখার অভিযানে হাওড়া জেলায় উলুবেড়িয়ায় ঘুষ নেওয়ার সময় এই সরকারি আধিকারিক গ্রেফতার হন। হাওড়ার সহকারি জেলা সাব রেজিস্ট্রারের অফিসের আধিকারিক গ্রেফতার হন বলে জানা যায়। ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় গ্রেফতার হন ওই সরকারি আধিকারিক, খবর ACB (অ্যান্টি করাপশন ব্রাঞ্চ) সূত্রে। ওই অফিসে অভিযান চালিয়েছিল অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। জানা গিয়েছে, ধরা পড়ার পর কোনও সন্তোষজনক ব্যাখ্যা ধৃত ব্যক্তি দিতে পারেননি যে কেন তিনি টাকা নিচ্ছিলেন। ওই টাকা বাজেয়াপ্ত করা হয়। 

কিছুদিন আগে ঝাড়গ্রামে, বিডিও অফিসের একজন ইঞ্জিনিয়ারকে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেফতার করে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। গ্রেফতার হয়েছিলেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। জামবনির BDO অফিস থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও করা হয় বিমল সাহা নামের বিডিও অফিসের ওই সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ারকে। হাওড়া পুলিশ কমিশনারেটের অন্তর্গত ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর সুব্রত সরকারকে গ্রেফতার করা হয়েছে। ঘুষ নেওয়ার সময়েই হাতেনাতে পাকড়াও হন তিনি। ১৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় গ্রেফতার হন তিনি। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Haroa: বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া, আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া, আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
Nabanna: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
West Bengal News Live: দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
Rejinagar By Elections: রেজিনগরের সভা থেকে মমতাকে আক্রমণ শুভেন্দুর, বললেন, ‘গরুর গাড়ির হেডলাইট, নাম ও নিশান থাকবে না’
রেজিনগরের সভা থেকে মমতাকে আক্রমণ শুভেন্দুর, বললেন, ‘গরুর গাড়ির হেডলাইট, নাম ও নিশান থাকবে না’
Advertisement

ভিডিও

Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল
West Bengal New Syllabus Row | সব স্তরের পাঠ্যক্রমে 'শ্য়ামাপ্রসাদ'কে নিয়ে প্রবন্ধ, জানিয়ে দিলেন সিলেবাস কমিটির চেয়ারম্যান
Kunal Ghosh |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget