এক্সপ্লোর

Purba Medinipur: ফের তৃণমূল নেতার নিশানায় দলের একাংশ, শুরু তরজা

Purba Medinipur News: এলাকায় তেল চুরি শুরু হয়েছে। চলছে মদের কারবার। বেআইনি মদ বিক্রির সঙ্গে জড়িয়ে তৃণমূলের কয়েকজন পাণ্ডা। দলের একাংশের বিরুদ্ধে এই অভিযোগ করে শোরগোল ফেলে দিয়েছেন পূর্ব তৃণমূল নেতা।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: ফের তৃণমূল নেতার মন্তব্য ঘিরে শোরগোল। এলাকায় তেল চুরি, বেআইনি মদের কারবারে জড়িত এলাকারই কিছু তৃণমূল নেতা। তৃণমূলের ব্লক সভাপতির এমন মন্তব্য ঘিরে তোলপাড়। এলাকায় তেল চুরি শুরু হয়েছে। চলছে মদের কারবার। বেআইনি মদ বিক্রির সঙ্গে জড়িয়ে তৃণমূলের (TMC) কয়েকজন পাণ্ডা। দলের একাংশের বিরুদ্ধে এই অভিযোগ করে শোরগোল ফেলে দিয়েছেন পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) পটাশপুর এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার পর এবার পীযূষকান্তি পণ্ডা। দলের একাংশের কাজকর্ম নিয়ে গুরুতর অভিযোগ করলেন তিনি। পীযূষকান্তি পণ্ডা পূর্ব মেদিনীপুরের পটাশপুর ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি। পটাশপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতির দায়িত্বেও রয়েছেন তিনি। 

কোন বক্তব্য ঘিরে সরগরম: 
একটি সভায় বক্তব্য রাখার সময় পীযূষকান্তি পণ্ডা বলেন, 'কিছুদিন আগে শুনলাম এখানে তেল চুরি শুরু হয়েছে। মদের কারবার শুরু হয়েছে। উচ্ছৃঙ্খল আচরণ শুরু হয়েছে। কেন? বেআইনি মদ বিক্রির যে পাণ্ডা এখানে আছে, আমাদের কিছু লোক জড়িয়ে আছে। পুলিশ পয়সা খাচ্ছে। পুলিশের লোক আছে, সোজাসুজি বলছি। এই যে কাজগুলো চলছে, এলাকায় তো ভাল হবে না। আমার আপনার মতো কর্মীরা যারা অভদ্র আচরণ করি গ্রামের মানুষের সঙ্গে, তাদের জন্য ভোটটা কমে।' বুধবার বিকেলে পটাশপুরের গোয়ালদা বুথে তৃণমূলের নতুন পার্টি অফিসের উদ্বোধন হয়। সেই উপলক্ষ্যে আয়োজিত হয়েছিল সভা। পটাশপুরের তৃণমূল বিধায়ক নতুন পার্টি অফিসের উদ্বোধন করেন। বিধায়ক মঞ্চে উপস্থিত থাকতেই, পার্টি অফিস নিয়েও চাঞ্চল্যকর অভিযোগ করেন তৃণমূলের ব্লক সভাপতি। তিনি বলেন, 'পার্টি অফিস মানে মন্দির। মন্দিরে কোনও অপকর্ম করা যাবে না। আগের নেতাদের আমি লক্ষ্য করেছি পার্টি অফিসে মদ খেত। পার্টি অফিসে আরও অনেক কিছু হত। মন্দিরে যদি আমি খারাপ কাজ করি, তাহলে সেই মন্দিরে কী ভগবান থাকবেন? ভগবান সেই মন্দির থেকে চলে যাবেন। আমাদের মাননীয় বিধায়ক আজ যে পার্টি অফিস উদ্বোধন করবেন, দয়া করে এর মধ্যে যেন কোনও খারাপ কাজ না হয়, তার জন্য আপনাদের নজর রাখতে হবে।' কেন এমন কথা বলেছেন, সেটাও জানিয়েছেন ওই নেতা। তিনি বলেন, 'দলে বেশ কিছু অসাধু ঢুকে পড়েছে। মদ বিক্রি থেকে শুরু করে অসাধু কাজ করে বেড়াচ্ছে। এদের জন্য দল ও নেতৃত্বের অপমান হচ্ছে। তাই একথা বলেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। এলাকার মানুষ চায় শান্তিতে থাকতে। তাই মদের প্রতিবাদ করেছি।'

বিজেপির কটাক্ষ:
এই বক্তব্য ঘিরে শোরগোল শুরু হতেই কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি (BJP)।  বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার  সভাপতি সুদাম পণ্ডিত বলেন, 'ওঁরা এত দিন বাদে স্বীকার করছেন। কিছু কিছু নেতার হয়তো বিবেকে লাগছে বা হয়তো কাটমানি কম পেয়েছেন। তাই তিনি বলছেন। আত্মসমালোচনা ভাল। ওঁরা গ্রহণযোগ্যতা হারাচ্ছেন।'

আরও পড়ুন: বধূমৃত্যুতে গ্রেফতার তিন, পণের দাবিতে খুনের অভিযোগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News : 'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
'মমতাকে দেখে ভোট দিয়েছি', বিধায়ক ঋতব্রত-শিবিরে যেতেই 'ভোট-ফেরৎ' চাইলেন তৃণমূলকর্মী
News Live Updates: কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ একযোগে মোট ১২ জায়গায় ED অভিযান
কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর-সহ একযোগে মোট ১২ জায়গায় ED অভিযান
Metro Railway: দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
দুর্গাপুর-আসানসোলে মাটির ওপর দিয়ে যাবে এবার মেট্রো পথ, সমীক্ষা শুরু
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযানে ED

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget