এক্সপ্লোর

Kunal Ghosh : খেজুরিতে কুণালকে লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান, পাল্টা কী বললেন তৃণমূল নেতা ?

TMC Leader : পাল্টা এগিয়ে যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকও

খেজুরি : দিনকয়েক আগেই এরাজ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালুর মঞ্চে জয় শ্রীরাম স্লোগন ঘিরে বিতর্ক বেঁধেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভেসে আসে জয় শ্রীরাম স্লোগান। যে পরিস্থিতিতে দৃশ্যতই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। তিনি নির্ধারিত মঞ্চে না গিয়ে সরে যান অন্যত্র। এনিয়ে রাজ্য রাজনীতিতে দিনকয়েক কম জলঘোলা হয়নি। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানান। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কুণাল ঘোষকে (Kunal Ghosh) দেখে উঠল জয় শ্রীরাম স্লোগান (Jai Sriram Slogan)। খেজুরিতে (Khejuri) কুণালকে লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। পাল্টা এগিয়ে যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকও। স্লোগান দিতে হলে সামনে এসে দিন বলে হুঙ্কার ছাড়েন।

পরে কুণাল বলেন, "অত ভিড়ের মধ্যে এক শতাংশ-দুই শতাংশ নিশ্চয়ই ছিল অন্য দিলের। খেলার মাঠ। থাকতেই পারেন। তাঁদের দু'-একজন অন্য একটি স্লোগান দিচ্ছিলেন। আমরা জয় বাংলা বলছি। ওরা জয়... একটি কিছু বলেছেন। একজনকে দেখলাম, আমি যত এগিয়ে যাচ্ছি, তিনি একটু পিছিয়ে লুকিয়ে লুকিয়ে স্লোগান দিচ্ছেন। আমি বললাম, ভাই এগিয়ে আসুন। স্লোগান দিন। তারপর হ্যান্ডশেক করে বললাম, নতুন বছর আপনার ভাল কাটুক। আরও বললাম, যাঁরা অন্য স্লোগান দিচ্ছেন, তাঁরা মনে করে রাজ্য সরকারের, দিদির সব স্কিম কিন্তু করে নেবেন। যাতে আপনারা দিদির সুরক্ষা কবচের মধ্যে থাকতে পারেন। তাই শুনে তাঁরাও খুশি হয়েছেন।"

বন্দে ভারত এক্সপ্রেসের দৌড় শুরু আগেই হাওড়া স্টেশনে কাটে অনুষ্ঠানের তাল। হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ানো বন্দে ভারত এক্সপ্রেস দেখতে সামনে পৌঁছলেও, উল্টোদিকের প্ল্যাটফর্ম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভেসে আসে জয় শ্রীরাম স্লোগান। বিজেপি পতাকা দেখিয়ে ২৩ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে উড়ে আসে জয় শ্রীরাম স্লোগান। যে পরিস্থিতিতে দৃশ্যই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। তিনি নির্ধারিত মঞ্চে না গিয়ে দাঁড়িয়ে পড়েন ট্রেনের সামনেই। গোটা পরিস্থিতি দেখে সঙ্গে সঙ্গে মঞ্চ থেকে নেমে মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি এসে মুখ্যমন্ত্রীকে শান্ত করার চেষ্টা করার পাশাপাশি উল্টোদিকের প্ল্যাটফর্মে থাকা ব্যক্তিদের শান্ত থাকার বার্তা দেন।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মতোই বিজেপির সাংসদ সুভাষ সরকার। তিনি হাত নেড়ে বোঝানোর পাশাপাশি মঞ্চে উঠে সংযত হওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রীকে যারা স্লোগান দেন তাঁদের উদ্দেশে। ঘটনা দেখে এগিয়ে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় তাঁর কাছে ক্ষোভপ্রকাশ করে ঘটনা বলতে। রাজ্যপালও রেলমন্ত্রীর সঙ্গে তারপর বোঝাতে শুরু করেন মুখ্যমন্ত্রীকে। রাজনৈতিক সৌজন্যের পরিচয় দিয়েই মঞ্চ ছেড়ে নিচে নেমে আসেন বিজেপির একাধিক নেতা-মন্ত্রীরা। শুভেন্দু অধিকারী, জন বার্লা ও নিশীথ প্রামাণিক ছাড়া সকলেই এসে রেলমন্ত্রী ও রাজ্যপালের সঙ্গে বোঝাতে শুরু করেন মুখ্যমন্ত্রীকে। যদিও তাতেও বরফ গলেনি। শেষপর্যন্ত মঞ্চের পাশে সরাকরি আমলাদের পাশেই বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেরা শিরোনাম

Jadavpur University Tension: ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget