এক্সপ্লোর

Suvendu Adhikari: 'পিসি-ভাইপোর রাজত্বকে উৎখাত করব', খেজুরিতে সুর চড়ালেন শুভেন্দু

BJP Rally : পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সভা করে তৃণমূলকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা

শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস ও প্রদ্যোৎ সরকার, কলকাতা : কলকাতা হাইকোর্টের অনুমতিতে শনিবার খেজুরিতে সভা (Khejuri Rally) করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তৃণমূলকে চেনা ভঙ্গিতে আক্রমণের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্য়ায়, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে উৎখাতের ডাক দিলেন। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, খেজুরিতে তাঁর দলের জয়ী প্রার্থীকে টাকা দিয়ে দলবদল করিয়েছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। 

কলকাতা হাইকোর্টের অনুমতিতে শনিবার পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সভা করে তৃণমূলকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা। দুর্নীতি ইস্যুতে শান দেওয়ার পাশাপাশি, একযোগে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে (Abhishek Banerjee)। শুভেন্দু বলেন, "আগামীদিনে পিসি-ভাইপোর রাজত্বকে উৎখাত করার কাজ আমরা করব। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বানিয়েছি। অর্থাৎ, হারিয়ে দিয়েছি। আগামীদিনে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার জন্য আমাদের এই লড়াই চলছে, চলবে।"

পাল্টা জবাব দিতে ছাড়েনি রাজ্যের শাসক দল। তৃণমূল মুখপাত্র (TMC Spokesperson) কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "আসন্ন লোকসভা নির্বাচনে খেজুরি এবং নন্দীগ্রাম, দুই জায়গাতেই তৃণমূলের বিপুল লিড থাকবে। সবথেকে বড় কথা, কাঁথি এবং তমলুক এই দুটো লোকসভা আসনে জিততে চলেছেন জোড়া ফুল চিহ্নের প্রার্থীরা। অর্থাৎ, তৃণমূল কংগ্রেস। এটা ভালভাবে জানেন শুভেন্দু অধিকারী। তাই, প্রলাপ বকা শুরু হয়েছে।"

যদিও এখানে জয়ের ব্যাপারে আশাবাদী বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, "গতবারে কাঁথি আসন আমরা ১ লক্ষ ১১ হাজার ভোটে হেরেছিলাম। ৩ লক্ষের বেশি ভোটে আমরা জেতাব। তমলুক আমরা জেতাব। আমাদের মাটি, মোদিজির ঘাঁটি। এই মাটিতে রাষ্ট্রবাদ জিতবে, রাষ্ট্রবিরোধী শক্তি পরাস্ত হবে। "

বিরোধী দলনেতার দাবি অবশ্য ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, "আপনি খুব ভাল করে জানেন, আপনার বিধানসভা কেন্দ্রে জেলা পরিষদের নিরিখে সাড়ে ১০ হাজার ভোটে আপনার দল হেরেছে। আপনি খুব ভাল করে জানেন, আগামীদিনে আপনার বিধানসভা কেন্দ্রে এবং আপনার জেলার সব জায়গায় বিজেপির ভরাডুবি অবশ্যম্ভাবী। শুধুমাত্র মস্তিষ্ক বিকৃতির কারণে, পার্টিতে নম্বর বাড়ানোর জন্য, ক্যাডারদের উজ্জীবিত করার জন্য সস্তার কথা বলছেন। বাস্তবটা আপনি নিজেও খুব ভাল করে জানেন।"

এদিনের সভায়, শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, খেজুরিতে তাঁর দলের জয়ী প্রার্থীকে টাকা দিয়ে দলবদল করিয়েছে তৃণমূল। তিনি বলেন, "মোট ৮৪ জন প্রধান আমাদের এই জেলায় হয়েছে। সব জায়গায় লুঠ করা হয়েছে। তার পরেও ১৪টা জেলা পরিষদ আমরা জিতেছি।" সব মিলিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Anant Maharaj On Netaji:“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজের মন্তব্যে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?

ভিডিও

Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ
Netaji SUbhas Chandra Bose Statue | ভাঙা ডান হাত, নিউ আলিপুরে নেতাজির মূর্তির এ কী হাল?
Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা
Dilip Ghosh: 'আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন', নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget