এক্সপ্লোর

Purulia News: ডাইনি অপবাদে গোটা পরিবারকে ঘরছাড়া করার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে, গ্রেফতার ১

পুরুলিয়া শহরে ডাইনি অপবাদে একটি পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সূত্রপাত ২০১৫ সালে।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: ডাইনি (Witch) অপবাদে দিনমজুরের পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ উঠল পুরুলিয়া (Purulia) শহরে। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ৭ বছর ধরে নির্যাতন চলছে বলে অভিযোগ। পুলিশের ঘাড়ে দায় চাপিয়েছে পুর প্রশাসন। 

বিজ্ঞান এগোচ্ছে। দূর হচ্ছে অনেক অজানা, অদেখার অন্ধকার। কিন্তু এক শ্রেণির মানুষের মন থেকে কুসংস্কারের অন্ধকার যে আজও পুরোপুরি সরেনি তার প্রমাণ মিলল আরও একবার। 

পুরুলিয়া (Purulia) শহরে ডাইনি অপবাদে একটি পরিবারকে ভিটেছাড়া করার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার সূত্রপাত ২০১৫ সালে। পেশায় দিনমজুর এক স্থানীয় বাসিন্দার অভিযোগ, প্রথমে তাঁর মাকে ডাইনি অপবাদ দেওয়া হয়। এখনও ঘরছাড়া অভিযোগকারীর মা ও বাবা। পুলিশের দ্বারস্থ হওয়ায় কিছুদিনের জন্য নিরাপত্তা মেলে। পুলিশের নজরদারি উঠতেই পরিস্থিতি যে কে সেই। 

সম্প্রতি অত্যাচারের মাত্রা বাড়ে। তার জেরে সপ্তাহখানেক ধরে ভিটেছাড়া গোটা পরিবার। নাবালক সন্তানদের হাত ধরে কার্যত পথে পথে ঘুরছেন অভিযোগকারী দম্পতি। আক্রান্ত গৃহকর্তা বলছেন, ২০১৫ সালে মাকে ডাইনি অপবাদ দেওয়া হয়, বাবা-মা এখনও ঘরছাড়া। আমাদের ওপরেও অত্যাচার হয়েছিল। পুলিশ একবার নিরাপত্তা দিয়েছিল। পুলিশ চলে যাওয়ার পর আবার অত্যাচার শুরু হয়। 

আক্রান্ত গৃহকর্ত্রীর কথায়, আমার ওপর অ্যাসিড হামলার চেষ্টা হয়। প্রাণে মারার হুমকি। আমরা আতঙ্কিত। প্রাণভয়ে ঘর ছেড়েছি। যুক্তিবাদীরা বলছেন, ডাইনি বলে কিছু হয় না। সবই কুসংস্কার, অন্ধ বিশ্বাস। এর আগে ওই এলাকায় গিয়ে সচেতনতা তৈরির চেষ্টা করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। 

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পুরুলিয়া শাখার জেলা সম্পাদক নয়ন মুখোপাধ্যায়ের কথায়, ওখানে গিয়ে বুঝিয়েছিলাম। কিছুদিন ঠিক ছিল। পুলিশকেও জানিয়েছিলাম। এখন পুরসভাকে বলেছি।

পুরুলিয়া পুরসভার প্রধান নবেন্দু মাহালি জানিয়েছেন, ওদের মধ্যে আগে থেকে ঝামেলা চলছিল। একটা মামলাও হয়েছে। পুলিশকে বলেছি আইনি পথে ব্যাপারটা দেখতে। এই ঘটনায় শুক্রবার বাণেশ্বর রাজোয়ার নামে অভিযোগকারীর প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক আরও দুই অভিযুক্ত। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
Ganja Seized: ৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget