এক্সপ্লোর

Higher Secondary: উচ্চমাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্ন! উত্তর দেওয়ার চেষ্টা করলেই মিলবে নম্বর? কী নিয়ম?

Questions Controversy in Higher Secondary Mathematics exam: নতুন নিয়ম অনুযায়ী, এখন বছরে ২ বার উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়। সেমিস্টার স্টিস্টেমে সেই উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্ন নিয়েই আজ বিতর্কের শুরু

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • উচ্চমাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় সিলেবাস বহির্ভূত প্রশ্ন এসেছিল।
  • সংসদের সিদ্ধান্ত, উত্তর দেওয়ার চেষ্টা করলেই মিলবে পুরো নম্বর।
  • নতুন সেমিস্টার পদ্ধতিতে প্রস্তুতিতে কম সময় পাচ্ছেন শিক্ষার্থীরা।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ভোটের আগে বিতর্কে উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary or Class 12)! আজ ছিল উচ্চমাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। আর সেই পরীক্ষাতেই অভিযোগ উঠল সিলেবাস বহির্ভূত প্রশ্ন আসার! অভিযোগের সত্যতা মেনে নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। দুটি ভাগে ১০ নম্বরের প্রশ্ন সিলেবাসের বাইরে দেওয়া হয়েছে বলে যে অভিযোগ উঠেছিল, তা যে সত্যি তাতে সিলমোহর দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। জানানো হয়েছে, ওই ২টি প্রশ্নই ভুল এসেছিল। তাই, 'সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলেই মিলবে পুরো নম্বর পাওয়া যাবে'। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এই সিদ্ধান্তে ফের শুরু হয়েছে বিতর্ক।

নতুন নিয়ম অনুযায়ী, এখন বছরে ২ বার উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়। সেমিস্টার স্টিস্টেমে সেই উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্ন নিয়েই আজ বিতর্কের শুরু। শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকেই প্রথমে অভিযোগ করা হয়, ১০ নম্বরের প্রশ্ন এসেছে সিলেবাসের বাইরে থেকে! দুটি ভাগে ১০ নম্বরের প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে আসায়, কার্যত অবাক শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরাও। তাৎপর্যপূর্ণভাবে সেই অভিযোগের সত্যতা মেনে নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এখানেই শেষ নয়, সংসদের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নির্দিষ্ট ওই প্রশ্নের যদি কেউ উত্তর দেওয়ার চেষ্টা করে, অঙ্কটা কষার চেষ্টা করে, তাহলেই সেই ছাত্রছাত্রীকে পুরো নম্বর দেওয়া হবে।

এই সিদ্ধান্ত সংসদ নিলেও প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে আসা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। উচ্চমাধ্যমিক পরীক্ষা যেদিন শুরু হয়, সেদিনই ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকারা অভিযোগ করেছিলেন, প্রস্তুতির জন্য যথেষ্ট কম সময় পেয়েছেন তাঁরা। অনেক ক্ষেত্রে বই পর্যন্ত পাওয়া যায়নি। একাধিক সমস্যা সত্ত্বেও পরীক্ষা দিতে যেতে হচ্ছে তাঁদের। এই বছরই সেমিস্টারের ধাঁচে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। বছরে ২টো করে সেমিস্টার হবে। তবে পরীক্ষার্থীদের অভিযোগ, নতুন এই পদ্ধতিতে প্রস্তুতি নেওয়ার যথেষ্ট কম সময় পাচ্ছেন তাঁরা। তবে সিলেবাসের বাইরে প্রশ্ন আসার ফলে পরীক্ষার্থীদের ফলাফলের ওপর যাতে কোনও নেতিবাচক প্রভাব না পড়ে, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

Semester-IV, Semester-III Supplementary এবং পুরনো পদ্ধতির উচ্চমাধ্যমিক পরীক্ষা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। পরীক্ষা হবে রাজ্যের ৮২২টি মেন সেন্টার এবং ২ হাজার ১০৩টি সাব সেন্টারে। জানা যায় ৪০ হাজার শিক্ষক-শিক্ষিকা পরীক্ষা পরিচালনা এবং গার্ডের দায়িত্বে রয়েছেন।

 

সেরা শিরোনাম

Road Accident: শহরে জোড়া দুর্ঘটনা, ভয়ঙ্কর ঘটনা ঘটল সেক্টর ফাইভ ও বেহালাতে, আহতরা হাসপাতালে
শহরে জোড়া দুর্ঘটনা, ভয়ঙ্কর ঘটনা ঘটল সেক্টর ফাইভ ও বেহালাতে, আহতরা হাসপাতালে
West Bengal News Live Update: কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে আজ মিছিলের ডাক, অনুমতি দিল না পুলিশ
কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের ওপর হামলার প্রতিবাদে আজ মিছিলের ডাক, অনুমতি দিল না পুলিশ
Accident News: নিমতায় ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক চিকিৎসকের
নিমতায় ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক চিকিৎসকের
আগামী কয়েকদিনেই আকাশভাঙা বৃষ্টি ! ISRO উপগ্রহে ধরা পড়ল এই ছবি, বড় ইঙ্গিত আবহাওয়ায়
আগামী কয়েকদিনেই আকাশভাঙা বৃষ্টি ! ISRO উপগ্রহে ধরা পড়ল এই ছবি, বড় ইঙ্গিত আবহাওয়ায়

ভিডিও

Weather Update | কলকাতায় ২ দিনে ৫ ডিগ্রি পারদ পতন, স্বাভাবিকের নীচে সর্বনিম্ন তাপমাত্রা
PM Modi: সংবিধান দিবসে জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রীর
Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget