এক্সপ্লোর

R G Kar College : আর জি কর মেডিক্যাল কলেজে ভয়ঙ্কর ঘটনা, 'লিফটে আটকে' মৃত্যু

R G Kar College : হাসপাতালের ট্রমা বিল্ডিংয়ের লিফটে আটকে ওই ব্যক্তির মৃত্য়ু ঘটে বলে অভিযোগ। 

সুকান্ত মুখোপাধ্যায়  কলকাতা :  ভয়ঙ্কর ঘটনা হাসপাতালে।  শিরোনামে আর জি কর মেডিক্য়াল কলেজ । এবার হাসপাতালে লিফটের মধ্যে ১ ব্যক্তির মৃত্যু ঘটল। হাসপাতালের ট্রমা বিল্ডিংয়ের লিফটে আটকে ওই ব্যক্তির মৃত্য়ু ঘটে বলে অভিযোগ। আজ ভোরবেলা বিষয়টি নজরে আসতেই হইচই পড়ে যায়। 

কে এই মৃত ব্যক্তি ?

স্থানীয়সূত্রে খবর, মৃতের নাম অরূপ বন্দ্যোপাধ্য়ায় । বয়স ৪০।  তিনি দমদমের বাসিন্দা। জানা গিয়েছে, ছেলের চিকিৎসার জন্য আর জি কর হাসপাতালে যান ওই ব্য়ক্তি। ট্রমা কেয়ার বিল্ডিংয়ের লিফটে ৪ বছরের ছেলে ও স্ত্রীকে নিয়ে আটকে পড়েন ওই তিনি। উদ্ধারকারীরা পৌঁছনোর আগেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনার পর হাসপাতাল চত্বরে রোগীর পরিজনদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে ঘটনাস্থলে যায় টালা থানার পুলিশ।

কী কারণে মৃত্যু? 

অভিযোগ, ট্রমা বিল্ডিংয়ের লিফটে কোনও চালক না থাকাতেই এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ উঠছে। অভিযোগ, লিফটি কিছুটা উপর দিকে যায়, তারপর আবার নেমে আসে। একবার ওপর থেকে সোজা নেমে আসে। তারপর আটকে যায় দরজা। আরও ঘণ্টাখানেক খোলেনি লিফটের দরজা। লিফটের ভেতর থেকে আর্ত চিৎকার ভেসে আসে। কিন্তু রাতে কেউ সেই আওয়াজ শোনেনি।  চালক না থাকায় লিফটে আটকে মৃত্যু, নাকি লিফটের যান্ত্রিক ত্রুটিতে দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর জানানো হয়েছে আর জি কর মেডিক্যাল কলেজের তরফে। কিন্তু প্রশ্ন উঠছে যদি যান্ত্রিক ত্রুটিতে দুর্ঘটনা ঘটে থাকে, তাহলে কেন তার রক্ষণাবেক্ষণ হয়নি? দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। 

পরিবার কী বলছে ?

পরিবারের তরফে জানা যাচ্ছে,অরূপ বন্দ্যোপাধ্যায়ের  জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতিবার, বাড়িতেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।  সেখানেই পড়ে গিয়ে তাঁর ৪ বছরের ছেলের কনুই ভেঙে যায়। রাত সাড়ে তিনটে নাগাদ ছেলেকে নিয়ে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন অরূপ। ট্রমা সেন্টার বিল্ডিংয়ের ২ তলায় ছেলের অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। সেই মতো, স্ত্রী ও ছেলেকে নিয়ে, লিফটে ৫ তলা থেকে ২ তলায় আসছিলেন তাঁরা। যান্ত্রিক ত্রুটির কারণে, ২ তলায় নামার পরিবর্তে লিফটটা আটকে যায়। অনেকক্ষণ আটকে থাকার পর, লিফট সোজা বেসমেন্টে চলেও আসে। দরজাও খোলে। কিন্তু বেসমেন্টে এই লোহার গ্রিল থাকায় বের হতে পারেননি তাঁরা। 

সেরা শিরোনাম

West Bengal News Live : আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget