এক্সপ্লোর

R G Kar Doctor Death: বিচার হচ্ছে না কেন বলছেন, বিচার করছে না বলুন: মীনাক্ষী মুখোপাধ্যায়

West Bengal News: শ্যামবাজার মেট্রোর সামনে ধর্নায় মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ SFI-DYFI নেতৃত্বরা।

কলকাতা: রাত পেরিয়ে সকাল, শ্যামবাজারে এখনও ধর্নায় বামেরা। আর জি কর কাণ্ডের বিচার চেয়ে চলছে বামেদের ধর্না কর্মসূচি। ধর্না মঞ্চ থেকে এদিন চাঁচাছোলা আক্রমণ করেন মীনাক্ষী মুখোপাধ্যায়। 

চাঁচাছোলা আক্রমণ: আর জি কর-কাণ্ডের (R G Kar News) প্রতিবাদে রাতভর বামেদের অবস্থান-বিক্ষোভ। শ্যামবাজার মেট্রোর সামনে ধর্নায় মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ SFI-DYFI নেতৃত্বরা। আর জি কর মেডিক্য়ালে চিকিৎসকের ধর্ষণ, খুনের বিচার চেয়ে গতকাল পথে নামে বামেরা। রাজাবাজার থেকে শুরু হয় মিছিল। আর জি কর হাসপাতালে পৌঁছনোর আগেই শ্যামবাজারে বামেদের মিছিল আটকায় পুলিশ। রাত থেকে সেখানেই অবস্থান-বিক্ষোভ শুরু করেছেন মীনাক্ষীরা। এদিন মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, "বিচার হচ্ছে না কেন বলছেন, বিচার করছে না বলুন। আধিপত্যবাদ, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই চলছে। একটা নৃশংস, ঘৃণ্য অপরাধ করেছে। আরজি করের ডাক্তারবাবুকে খুন করে ধর্ষণ করে। মানব সমাজের একটা ঘৃণ্য কাজ করেছে। স্বাস্থ্য পরিষেবা নিয়ে দুর্নীতি করেছে। তাঁর বিরুদ্ধে যখন একটা গোটা রাজ্যের মানুষ এককাট্টা হয়ে রাস্তায় নেমেছে, তখন ২৭ দিন আধিপত্যবাদ প্রতিষ্ঠা করছে যে না আমি শাস্তি দেব না। এর বিরুদ্ধে লড়তেই হবে। আপনাকেও লড়তে হবে। আমাকেও লড়তে হবে। গোটা রাজ্যের মানুষকে লড়তে হবে। পুলিশ তো বাড়ি থেকে বেরিয়ে এসে কাজ করছে না। অফিস থেকে বেরিয়ে এসে কাজ করছে। পুলিশ আন্দোলনকে দমাতে বলছে, কিন্তু দোষীদের শাস্তি দিতে বলছে না। স্বাস্থ্যকে বেঁচে দেওয়ার দুর্নীতি এবং ধর্ষণের সংস্কৃতির বিরুদ্ধে গোটা রাজ্য লড়ছে। পৃথিবীর ইতিহাসে প্রথমবার পদত্যাগের দাবির কাগজ নিজে নিল আবার ছবিও তুলল।''

আন্দোলনের চাপে সরল পুলিশের লৌহকপাট। স্টেথোর সঙ্গে ২২ ঘণ্টার লড়াইয়ে ঝুঁকল লালবাজার, পিছু হটল পুলিশ। সিপি-কে প্রতীকী শিরদাঁড়া দিয়ে সিপি-রই ইস্তফার দাবি জুনিয়র ডাক্তারদের। বিনীত গোয়েলের হাতে স্মারকলিপি দিয়ে অবস্থান তুললেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের দাবি, '১২, ১৪ অগাস্ট পুলিশি ব্যর্থতা মেনেছেন সিপি।'তবে তিনি নিজের কাজে সন্তুষ্ট বলে জানিয়েছেন।                                              

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Sandip Ghosh Arrest: সন্দীপের দৌলতে বরাত খুলেছিল বিপ্লব-সুমনের, আদালতে CBI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget