এক্সপ্লোর

R G Kar Protest : সঞ্জয়ের সঙ্গে আরও কারা, জানা শুধু সময়ের অপেক্ষা? মৃতার কল-রেকর্ডেই মিলবে উত্তর?

CBI In RG Kar Case : হাসপাতালের CC ক্যামেরার ফুটেজ, সাক্ষীদের বয়ান সংক্রান্ত আরও কিছু নথি CBI-এর হাতে তুলে দেওয়া হবে।  

আবির দত্ত, প্রকাশ সিনহা, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : পুলিশকে রবিবার অবধি সময় দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু আর অপেক্ষা নয়। মঙ্গলেই পুলিশের হাত থেকে দায়িত্ব গেল সিবিআইয়ের হাতে। মঙ্গলবার প্রথম শুনানিতেই, মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের তদন্ত, কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পুলিশের তদন্তের কড়া সমালোচনা, রাজ্যকে ভর্ৎসনা করে কেন্দ্রীয় এজেন্সির হাতেই তদন্তভার ন্যস্ত করল আদালত। 

আর বুধবারই RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্তে দিল্লি থেকে কলকাতায় এল CBI-এর বিশেষ দল। দলে রয়েছেন মেডিক্যাল ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেওয়ার পর, মঙ্গলবার শিয়ালদা আদালতে FIR জমা দিতে পারে CBI।

বুধবার সকালেই ধৃত সঞ্জয়কে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে পুলিশ। SSKM-এ স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিয়ে যাওয়া হল CGO কমপ্লেক্সে। সেই সঙ্গে তাদের হাতে তুলে দেওয়া হস সাক্ষীদের বয়ান সংক্রান্ত নথি। মঙ্গলবারই কেস ডায়েরি-সহ মামলার নথি CBI-এর হাতে তুলে দিয়েছে পুলিশ CBI-এর মেডিক্যাল ও ফরেন্সিক বিশেষজ্ঞরা RG কর মেডিক্যালে ঘটনাস্থলে যেতে পারেন। ময়নাতদন্তের রিপোর্ট দেখে নির্যাতিতার পরিবার, সহকর্মী-পড়ুয়া-চিকিৎসকদের ধ্রুব বিশ্বাস, শুধু সঞ্জয় নয়, এই পাশবিক নির্যাতনের সঙ্গে যুক্ত আছে আরও কেউ কেউ। আর এই মাথাদেরই টেনে আনতে এবার কোমর বাঁধবে সিবিআই । সেক্ষেত্রে আরও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এছাড়া মনে করা হচ্ছে, এই ঘটনার জট খুলতে বিশেষ সহায়ক হতে পারে নির্যাতিতার কল হিস্ট্রি। এর থেকে পরিষ্কার হয়ে যেতে পারে সেদিন তাঁর সঙ্গে কার কার কথা হয়েছিল, কী কথা হয়েছিল। কারও সঙ্গে কি কথাকাটাকাটি হয়েছিল তাঁর  ? কেউ কি তাঁকে হুমকির মুখে ফেলেছিল ? এই সব উত্তর পাওয়া যাবে নির্যাতিতার কল রেকর্ড ঘাঁটলে। সেই সঙ্গে সাহায্য করতে পারে চ্যাট - হিস্ট্রি। সিবিআই এখন কত তাড়াতাড়ি এই তথ্যগুলো বের করে তদন্তে গতি আনতে পারে সেটাই দেখার। 

গতকালই কলকাতা পুলিশের কাছ থেকে তদন্তভার নেয় CBI. লালবাজার সূত্রে খবর, কেস ডায়েরি-সহ মামলার নথি হস্তান্তরিত হয়েছে। এছাড়াও হাসপাতালের CC ক্যামেরার ফুটেজ, সাক্ষীদের বয়ান সংক্রান্ত আরও কিছু নথি CBI-এর হাতে তুলে দেওয়া হবে।  

আরজি কর মেডিক্য়াল কলেজে, মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের পর  ৫ দিন পেরিয়ে গেছে। তদন্ত ঠিক পথে এগোচ্ছে না, এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় নিহত চিকিৎসকের পরিবার। আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে প্রধান বিচারপতির এজলাসে আবেদন করেন তাঁরা। তারপরই আর জি কর-কাণ্ডে আদালতের নজরদারিতে CBI তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Women Protest:'শুধু বিচার চেয়ে থেমে গেলে এই ধরনের ঘটনা বাড়তে থাকবে,' 'রাত দখল করো' কর্মসূচি নিয়ে মন্তব্য রিমঝিমের

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget