এক্সপ্লোর

Women Protest:'শুধু বিচার চেয়ে থেমে গেলে এই ধরনের ঘটনা বাড়তে থাকবে,' 'রাত দখল করো' কর্মসূচি নিয়ে মন্তব্য রিমঝিমের

West Bengal News: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টারে দেখা যাচ্ছে লেখা হয়েছে 'মেয়েরা রাত দখল করো। The Night is Ours।'

কলকাতা: কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুন (R G Kar Hospital)। খাস কলকাতার বুকে এই ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। বিক্ষোভের আঁচ পৌঁছে গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। কর্মক্ষেত্রে এহেন নির্মম ঘটনার স্বীকার হওয়ার ঘটনায় শিউরে উঠছে দেশবাসী। প্রশ্ন উঠছে মহিলারা ঠিক কোথায় সুরক্ষিত? এই আবহে এবার রাত দখলের কর্মসূচি নিয়েছে এই শহরের মহিলারা। যে কর্মসূচির আহ্বান ছড়িয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টারে দেখা যাচ্ছে পোস্টারে লেখা হয়েছে 'মেয়েরা রাত দখল করো। The Night is Ours।' জাস্টিস ফর আর জি কর স্লোগান দিয়ে ১৪ অগাস্ট রাত ১১:৫৫ মিনিটে যাদবপুর, কলেজ স্ট্রিট এবং অ্যাকাডেমি চত্বরে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। একইসঙ্গে জেলায় জেলায় এই কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচির আহ্বায়ক সমাজতত্ত্বের গবেষক, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিমঝিম সিনহা। এদিন এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে তিনি বলেন, "আমি সাধারণ মানুষের পক্ষের রাজনীতি করি। ভাবিনি এরকম ভাইরাল হবে।'' 

'রাত দখল করো' কর্মসূচিতে আসার আহ্বান জানিয়ে বলা হয় কোনও রাজনৈতিক দলের পতাকা ছাড়া এই কর্মসূচিতে যোগ দিতে হবে। এপ্রসঙ্গে এদিন রিমঝিম জানান, "ফেসবুকে যখন এই ডাকটা দিই আশা করিনি এরকম ভাইরাল হবে। আশাবাদী ছিলাম যে কলকাতা বুকে অনেক মানুষ আসবেন। এখন যে পর্যায় এই ডাকটা পৌঁছে গিয়েছে ৫০ থেকে ৬০ জন কোঅর্ডিনেটরের সঙ্গে আমি নিজে কথা বলতে পেরেছি। এই কোঅর্ডিনেটরের স্বতঃস্ফূর্তভাবে নিজেদের এলাকায় এই কর্মসূচির ডাক দিয়েছেন। তাঁরা সবাই চাইছেন রাত জাগতে। প্রচুর মহিলা তো বটেই পুরুষরা যোগ দিচ্ছে। একটা ঘটনার পর শুধু বিচার চেয়ে থেমে গেলে এই ধরনের ঘটনা বাড়তে থাকবে। ঔদ্ধত্য বাড়বে। কোনও সিস্টেমের পরিবর্তনের ডাক দেওয়া হলে নানা ধরনের কথা শুনতে হয়। আমাদের মোটামুটি প্রতিদিন প্রমাণ করতে হয় সঠিক নারী হওয়া কাকে বলে। কোন চুলের ছাঁটে, কোন জামাটা পরলে সুশীল নারী হতে পারব সেই জায়গায় দাঁড়িয়ে সারা রাত বাইরে থাকার পরিকল্পনা নিই, তাহলে কথা শুনতে হবে। যাঁরা এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন মনে হয় তাঁরা নিজেরাও জানেন, হয়ত তাঁদের পরিজনদের, বাইরের মানুষের থেকে এই ধরনের কথা শুনতে হবে।'' 

এদিকে এদিন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী সোশাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, "দিনহাটার কেউ কেউ কাল রাতের দখল নিতে চাইছেন। আমার সমর্থন থাকল। তবে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে রাতে ফোন করবেন না।'' এপ্রসঙ্গে রিমঝিম বলেন, "একটা সামাজিক পরিকাঠামোর মধ্যে আমরা বাস করি। পরিকাঠামোকে টিকিয়ে রাখার পক্ষে প্রচুর মানুষ থাকেন। উল্টো দিকে যখনই কোনও কথা আসে তখন পরিকাঠামোর পক্ষে যাঁরা থাকেন, তাঁরা এই কথাটাই বলেন; এইটার জন্য ফোন করবেন না, আসবেন না। মুশকিল হল যখন তাঁরা দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন তখন তাঁরা ফোনও নিতে বাধ্য। আজকে আমি নিমিত্ত মাত্র। আমার কাছে প্রচুর ফোন আসছে। সেটাই হওয়ার কথা। কোনও মন্ত্রী বা প্রশাসনিক পদে থাকা কাউকে যদি ডমিস্টিক ভায়োলেন্সের জন্য কেউ ফোন করেন সেটাই স্বাভাবিক।'' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: R G Kar Protest: 'দেখব তদন্ত কোন দিকে গড়াচ্ছে' আরজি কর কাণ্ডে CBI নির্দেশ প্রসঙ্গে মন্তব্য আন্দোলনকারীদের

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget