এক্সপ্লোর

R G Kar News : সিবিআইকে যদি বোঝাতে হয়, তাহলে ওদের তদন্ত করতে হবে না : অভয়ার বাবা

R G Kar Files : রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে। খুলেছে আরজি কর ফাইলস।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : শিয়ালদা আদালতে আর জি কর মামলার শুনানি চলাকালীন সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশ্যে ক্ষোভ উগরে দিলেন অভয়ার বাবা। ৩ নেতার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনলেন অভয়ার পরিবারের আইনজীবী। 

রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে। খুলেছে আরজি কর ফাইলস। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তৃণমূলে যোগ দেওয়া সিপিএম কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় ও পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে-কে তদন্তের আওতায় আনার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন অভয়ার মা-বাবা। এই আবেদনের ভিত্তিতে শিয়ালদা আদালতে শুক্রবার হল শুনানি। 

এদিন শুনানিতে অভয়ার পরিবারের আইনজীবী সওয়াল করেন, দেহ শ্মশান ঘাটে নিয়ে গিয়ে এত দ্রুততার সঙ্গে কেন সৎকার করা হয়েছিল ? কেন গ্রিন করিডর করা হয়েছিল ? অন্য ঘটনার ক্ষেত্রে এত দ্রুত ব্যবস্থা নেওয়া হয় না, এক্ষেত্রে কেন হল ? শ্মশানে আগে নিয়ে আসা অন্য মৃতদেহের আগে অভয়ার দেহ কেন সৎকার করা হয়েছিল ? সিবিআই আলাদা করে কিছু করেনি। যা করার কলকাতা পুলিশ করেছে। এরই পাশাপাশি, সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অভয়ার পরিবারের আইনজীবী। আদালত কক্ষেই সিবিআইয়ের আইনজীবীদের উদ্দেশে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভয়ার বাবা।  তিনি বলেন, "ইনি আমাকে আদালতের চারতলায় নিয়ে গিয়ে বলেন, কয়েকটি বক্তব্যের বাইরে আদালতে কিছু বলবেন না। আমাদের সঙ্গে অন্যায় হয়েছে, এর বিচার চাইছি। সোমনাথ দে, নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়রা যুক্ত। হাতজোড় করে বলছি, আপনারাই দেখুন। আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। সিবিআই আমাদের কথা শুনছে না।" 

অভয়ার বাবা বলেন, যার বিরুদ্ধে অভিযোগ করেছি, সে-ই এফআইআর-টা লিখেছে। সে-ই এফআইআর লিখেছে, সে-ই শ্মশানঘাট সার্টিফিকেটে সই করেছে। এরপরে আর কি বলব ! তার বিরুদ্ধে আমি লিখব কী করে। সিবিআইকে যদি বোঝাতে হয়, তাহলে সিবিআইকে তদন্ত করতে হবে না। বলুক, মামলা ছেড়ে দেব, পারছি না। এই বিল্ডিংয়ের চারতলায় বসিয়ে আমাকে শিখিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাদের বাড়িতে গিয়ে আইও সীমা পাহুজা আমাকে বলে এসেছেন এর বাইরে কিছু বললে সঞ্জয়কে আমরা আটকে রাখতে পারব না। সঞ্জয় ছাড়া পেয়ে যাবে। এই ভয় দেখানো হয়েছে প্রথম থেকে। 

এরপর আদালত কক্ষে অভয়ার মা বলেন, সঞ্জীব মুখোপাধ্যায় বুঝিয়ে সব করিয়েছিলেন। বোঝানো হয়েছিল ফাঁক ফোকড় নেই। হাসপাতালে যাওয়ার পর বসিয়ে রাখা হয়েছিল। আর ভিতরে মাছের বাজার তৈরি করা হয়েছিল। অভয়ার মা রত্না দেবনাথ বলেন, "আমরা ওখানে সাড়ে ৩ ঘণ্টা বসেছিলাম। আমাদের দেখতে দেওয়া হয়নি। কিন্তু, সেখানে বড় বড় আইপিএস লেভেলের ব়্যাঙ্কের পুলিশ ছিল। আর ক্রাইম সিনটা পুরো থিকথিকে ভিড় ছিল। তো যারা ক্রাইম সিনে ছিল তারা সবাই অপরাধী।"   

সিবিআইয়ের আইনজীবী বলেন, পরিবার এখন যে অভিযোগ করছেন সেগুলো কোথাও লিখিতভাবে জানাননি। IO বা এজেন্সিকে তাঁরা বলতে পারেন না কীভাবে তদন্ত হওয়া উচিত। কী করা উচিত, কী উচিত নয়। 

এদিন আদালতে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগও করা হয় অভয়ার পরিবারের তরফে। 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Annapurna Yojana: এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Dilip Ghosh: 'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
Tripura CM in Tarakeswar: তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
Advertisement

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget