এক্সপ্লোর

West Bengal Assembly Elections 2026: ভোটের আগে বাংলাকে কেমন দেখছেন? 'পশ্চিমবঙ্গ আসলে একটি গ্লোরিফায়েড বৃদ্ধাশ্রম…আমরা ফাঁপা হয়ে যাচ্ছি’, আর কী বললেন রাহুল অরুণোদয়

Rahul Arunoday Banerjee: সাধারণ মানুষের অপ্রাপ্তি নিয়ে  সরব হলেন রাহুল।

কলকাতা: নতুন বছরের শুরু থেকেই পশ্চিমবঙ্গে রাজনীতির পারদ তুঙ্গে। বিধানসভা নির্বাচনের ঘোষণা হতে এখনও সময় রয়েছে। তবে হুঙ্কার, পাল্টা হুঙ্কার, আক্রমণ, পাল্টা আক্রমণে সরগরম চারিদিক। সাধারণ মানুষ তো বটেই, তারকারাও এই আঁচ টের পাচ্ছেন ভাল মতোই। কারণ দিনের শেষে সকলেই ভোটার। আর ভোটার হওয়ার দরুণ রাজ্যে ভোটের হাওয়া কেমন কোন কেমন, কী অনুভূতি হচ্ছে, তা নিয়ে এবিপি আনন্দে মুখ খুললেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। (Rahul Arunoday Banerjee)

নির্বাচনের ঠিক আগে আগেই পশ্চিমবঙ্গে SIR-এর কাজ শুরু হয়েছে। সেই নিয়েও তরজা চরমে। শাসক-বিরোধী পরস্পরকে লাগাতার আক্রমণ করে চলেছেন। কিন্তু মূল্যবৃদ্ধি থেকে রোজগারে ঘাটতি, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার বিপর্যয়, এসবের মধ্যে সাধারণ মানুষ কেমন আছেন, তা ভাবার সময় নেই কারও। সাধারণ মানুষের এই অপ্রাপ্তি নিয়েই  সরব হলেন রাহুল। (West Bengal Assembly Elections 2026)

রাহুল একেবারে স্পষ্ট ভাষায় বলেন, "আমরা খুব হায় হায় করছি যে আমাদের সিনেমা কেন দেখতে আসছে না, আর্ট এগজিবিশনে কেন ভিড় হচ্ছে না। আসলে আমাদের স্পেন্ডিং ক্যাপাসিটি (ক্রয়ক্ষমতা) বলে আর কিছু নেই। পশ্চিমবঙ্গ আসলে একটি গ্লোরিফায়েড বৃদ্ধাশ্রম। আমার স্পেন্ডিং ক্যাপাসিটি আছে বলেই হয়ত সহজকে একটি দামি বেসরকারি স্কুলে পড়াতে পারছি। কিন্তু আমার মতো প্রতিভাশালী অন্য কেউও থাকতে পারেন, যাঁর স্পেন্ডিং ক্যাপাসিটি আমার বাবার মতো!"

বর্তমানে শিক্ষার সমান সুযোগও যে হাতছাড়া হচ্ছে, শিক্ষার মানও যে লাগাতার পড়ছে, তা নিয়ে অকপট যুক্তি তুলে ধরেন রাহুল। তিনি বলেন, "যোগ্য দৌড়নোর যে জায়গাটা আমি আমার সময় পেয়েছি...পরমব্রত পাঠভবনের মতো স্কুলে পড়েছে। কিন্তু আমি, ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ, আমরা রকারি স্কুলে পড়েছি। কিন্তু আমার কেউ কারও থেকে পিছিয়ে স্টার্ট করিনি। আমাদের পড়াশোনার মান এতটা ভাল ছিল। এবছর জয়েন্টের রেজাল্ট বেরিয়েছে পুজোর কাছাকাছি।"

রাহুলের কথায়, "এই সব কিছু আমরা দেখতে পাচ্ছি না। সবটাই একটা পাইয়ে দেওয়ার রাজনীতি। লুম্পেনগিরিকে সেলিব্রেট করা। যাদের অর্থ আছে, তাদের অর্থের একটা অশ্লীল প্রদর্শন, এই 'হ্যাভ নটস'দের মধ্যে প্রকট হয়ে উঠছে এই শহরে। আমরা ফাঁপা হয়ে যাচ্ছি। আমাদের রাজনৈতিক বিচারবোধ ক্রমশ তলানিতে গিয়ে ঠেকছে। একটা Messy সিচুয়েশনে আছি আমরা। সেটা Messi-র আসাতেও বোঝা গেল। আমাদের মনে হয় চোখ খোলা দরকার যে, যেটা হচ্ছে ঠিক হচ্ছে না। অনেক দেরি হয়ে গিয়েছে। আর দেরি বলে ভবিষ্যৎ প্রজন্মকে কী মুখ দেখাব জানি না।"

পাঁত বছর পর রাজ্য়ে একবার ফের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন হতে চলেছে। যে আশা-প্রত্য়াশা নিয়ে আগেরবার মানুষ সরকার বেছে নিয়েছিলেন, তা কি পূরণ হয়েছে? এবার পাল্লা ভারী কাদের দিকে? সেই উত্তর ভোটাররা কয়েকমাস পরই দিয়ে দেবেন EVM-এ।

সেরা শিরোনাম

WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget