এক্সপ্লোর

Rail Land Tussle: রেলের প্রকল্পের জন্য জমি না দেওয়ার অভিযোগ, রাজ্যের বিরুদ্ধে সরব রেলমন্ত্রী

Howrah News: ফের রাজ্য সরকারের বিরুদ্ধে রেলের প্রকল্পে জমি না দেওয়ার অভিযোগ তুললেন খোদ রেলমন্ত্রী। আর এবার প্রকাশ্য মঞ্চে, তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

সুনীত হালদার, হাওড়া: ফের রেলের জমি জট ঘিরে শুরু হল কেন্দ্র-রাজ্যের সংঘাত। রেলের প্রকল্পের জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে জমি না দেওয়ার অভিযোগ তুললেন খোদ রেলমন্ত্রী। প্রকাশ্য মঞ্চ থেকে, তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিতেও ছাড়লেন না তিনি। অভিযোগ অস্বীকার করে পাল্টা কেন্দ্রের বিরুদ্ধেও, প্রকল্প আটকে রাখার অভিযোগ তুলল তৃণমূল। 

ফের রাজ্য সরকারের বিরুদ্ধে রেলের প্রকল্পে জমি না দেওয়ার অভিযোগ তুললেন খোদ রেলমন্ত্রী। আর এবার প্রকাশ্য মঞ্চে, তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার, পুরুলিয়া-হাওড়া ভায়া মশাগ্রাম মেমু ট্রেন উদ্বোধনের অনুষ্ঠানে হাওড়ার সাঁতরাগাছিতে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী। রেলমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারদের পাশাপাশি, ওই মঞ্চে ছিলেন হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্য়ায়। সেখানেই, রাজ্যের বিরুদ্ধে জমি আটকে রাখার অভিযোগ তোলেন রেলমন্ত্রী। মঞ্চ থেকেই তালিকা তুলে ধরে তিনি বলেন, ৮০০ বর্গ মিটার জমি না পাওয়ায় আটকে রয়েছে খিদিরপুর মেট্রো প্রকল্প। ট্রাফিকের অনুমতির জন্য আটকে চিংড়িঘাটা প্রকল্প। বিষ্ণুপুর-তারকেশ্বর রেলের লাইনে মাত্র ২ কিলোমিটার জমি দরকার। সেখানে, ৬০ কিলোমিটার লাইন বসানো হয়ে গেলেও শুধুমাত্র, জমির জন্য আটকে গোটা রেল প্রকল্প। দিল্লি-বালুরঘাট লাইন অনেক কষ্টে চালু করা গেলেও, নন্দীগ্রামে আবার জমির অভাবে আটকে রেললাইন।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, "জমির বিষয়ে দায়িত্বে থাকে রাজ্য সরকার। সেইজন্য একটু চেষ্টা করে, রেল প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করুন। এইরকম হলে জনতার লোকসান হয়। এই সব কাজে যদি রাজনীতির ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নেন, তাহলে জনতার লাভ হয়। তাদের আশীর্বাদ নিন, কাজ করুন, পরিশ্রম করুন সবাই মিলে। এখানে প্রসূনদাও উপস্থিত আছেন, আমি আপনার কাছেও অনুরোধ জানাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা দয়া করে পৌঁছে দেবেন, জনতার সেবামূলক কর্মকাণ্ডে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করুন।''

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পাল্টা কেন্দ্রের বিরুদ্ধেই প্রকল্পে অসহযোগিতার অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ। এদিন প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, "নানা, বাজে কথা বলে। ওটা শেখানো কথা। সবসময় দেওয়া আছে। ঢালাও করে দিয়ে দেয়। নামই জানে না চিংড়িঘাটা, এটা ওটা বলে গেল। আমাদের আন্ডারপাসটা, এখানে ভিতর ভিতর দিয়ে একটা যদি আন্ডারপাস করত, আমি পয়সা দিতাম। আজকে আবার ধরলাম। আমাকে বলেছে, হ্যাঁ দেখছি। এটা তো বদমায়েশি।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Tulu Mondal News:
Taslima Nasrin:
Chinmoy Krishna Das: বাংলাদেশে জোড়া মামলায় জামিন পেলেন চিন্ময়কৃষ্ণ দাস,তবে এখনই জামিন নয়।
Sukanta Majumdar: 'এই সরকারের ভয়ে দেশ ছেড়ে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে', মন্তব্য সুকান্তর
Joy Goswami: পুরো হলকে ওরকম বিক্ষোভে ফেটে পড়তে আগে আমি কখনও দেখিনি: জয় গোস্বামী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget