এক্সপ্লোর

BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

Rajarhat News: এদিন উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের বিধায়ক পীযূষ কানোড়িয়া। পঞ্চায়েত সমিতির সভাপতি ঘোষণা হওয়ার পরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

জয়ন্ত পাল, রাজারহাট: এবার রাজারহাটে পঞ্চায়েতেও গেরুয়া আবির উড়ল। রাজারহাট পঞ্চায়েত সমিতির(Rajarhat Panchayat Samiti) দখল নিল বিজেপি। পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন বিজেপির(BJP) পক্ষ থেকে রুমা মন্ডল। রাজ্য পরিবর্তন হওয়ার পরবর্তী সময়ে একাধিক পঞ্চায়েতে কোনওরকম কাজকর্ম হচ্ছিল না ও কিছুদিন আগে পঞ্চায়েত সমিতির পথ থেকে পদত্যাগ করেন প্রবীর কর। তারপর থেকেই পঞ্চায়েত গুলির অচলাবস্থা চলছিল। সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল প্রতিনিয়ত। সেই কারণে সোমবার সিদ্ধান্ত নেওয়া হয় পঞ্চায়েত সমিতির নতুন করে সভাপতি নির্বাচিত করার ও পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন রুমা মন্ডল। 

এদিন উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের বিধায়ক পীযূষ কানোড়িয়া। পঞ্চায়েত সমিতির সভাপতি ঘোষণা হওয়ার পরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। বিজেপি বিধায়কের দাবি মানুষজন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিল সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে আর মানুষের পরিষেবা বঞ্চিত হবে না সব রকম পরিষেবা পাবে।

রাজ্যে পালাবদলের পর একে একে বিভিন্ন পঞ্চায়তে বিজেপি দখল করেছে। নন্দীগ্রামে আরও এক গ্রাম পঞ্চায়েতে উড়ল গেরুয়া আবির। প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা। নন্দীগ্রাম ১ ব্লকের কেন্দামারি জালপাই গ্রাম পঞ্চায়েতে ২০২৩ সালের ভোটে তৃণমূল পায় ১৪টি আসন ও নির্দলরা পায় ৮ টি আসন। কিছুদিন আগে তৃণমূলের প্রধান ও উপপ্রধান ইস্তফা দেওয়ার পর মঙ্গলবার প্রধান নির্বাচনের দিন ধার্য্য হয়। সেই অনুযায়ী নির্বাচন উপলক্ষে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের ১০ জন ও নির্দলের ৭জন সদস্য়। সবার মত নিয়ে প্রধান হিসেবে নির্বাচিত করা হয় আভা বেরা ও উপপ্রধান হিসেবে নির্বাচিত করা হয় খাদিজা খাতুনকে। এই দুজনেই নির্দল প্রার্থী হিসেবে ভোটে জিতলেও পরে বিজেপিতে যোগদান করেন।উল্লেখ্য়, পূর্ব মেদিনীপুরের অমর্ষি ২ গ্রাম পঞ্চায়েতে গঠন হল নতুন বোর্ড। ১৮ আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে ২০২৩ সালের ভোটে ১১জন তৃণমূলের সদস্য় নির্বাচিত হন। আর ৭জন বিজেপির সদস্য় নির্বাচিত হন। তবে পালাবদলের পর প্রধান-উপপ্রধান সমেত ১১জন তৃণমূলের সদস্য়ই পদত্য়াগ করেন। ফলে পঞ্চায়েতে অচলাবস্থা তৈরি হয়। এই আবহে BDO-র দ্বারস্থ হন বিজেপি সদস্য়রা। সেই আবেদনের পরই এবার বিজেপির সদস্য়দের নিয়ে নতুন বোর্ড গঠন করা হল।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
বিরল রোগে আক্রান্ত ৫ মাসের শিশুর চিকিৎসার খরচ ১৭ কোটি! জনতার দরবারে পরিবার, আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী
Barun Biswas: সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
সেরিব্রাল অ্য়াটাকে হাসপাতালে ভর্তি সুটিয়ায় প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের বাবা
West Bengal News Live : প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ED
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
Advertisement

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget