এক্সপ্লোর

Rajarhat News: রাজারহাটে ভর সন্ধেয় 'খুন', বিস্ফোরক অভিযোগ মৃতের পরিবারের

Rajarhat Murder Case: কেন খুন হয়ে গেলেন রাজারহাটের নারায়ণপুরের বাসিন্দা ?

কলকাতা: রাজারহাটের নারায়ণপুরে ভর সন্ধেয় খুন (Murder Case)। দোষীদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ স্থানীয়দের। জলাশয় ভরাটের বিরুদ্ধে প্রতিবাদ করায় খুন, অভিযোগ মৃতের আত্মীয়ের। 'খুনের হুমকি দেওয়া হয়েছিল', অভিযোগ মৃতের পরিবারের। 

চলতি বছরে মার্চ মাসে কোচবিহার শহরে বেআইনিভাবে পুকুর ভরাট রুখতে তৎপর হয়েছিল প্রশাসন। বিভিন্ন জায়গায় ঘুরে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছিলেন পুরসভার চেয়ারম্যান। অবিলম্বে বেআইনি নির্মাণ ভাঙা না হলে নোটিশ দেওয়ার পাশাপাশি বড়সড় জরিমানা করার হুঁশিয়ারিও দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। গোটাটাই আইওয়াশ, তৃণমূলকে বিঁধেছিল সেবার বিজেপি।  কোচবিহার পুরসভার চেয়ারম্য়ান রবীন্দ্রনাথ ঘোষ তখন বলেছিলেন, 'এই পুকুরটা আপনারা বন্ধ করলেন কী করে? আপনারা তো জানেন, জলাশয় বন্ধ করা সম্পূর্ণ বেআইনি কাজ।' 

তবে প্রেক্ষাপট আলাদা হলেও সম্প্রতি জমি সিন্ডিকেটের বিবাদের জেরে জোড়া খুন হয়েছিল বজবজে। পলাতক মূল অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি। জমির দালালিকে ঘিরে ব্যক্তিগত শত্রুতা তৈরি হয়েছিল বলে অভিযোগ নিহতদের পরিবারের। এর পর দু'জনকেই গলার নলি কেটে হত্যা করা হয় বলে অভিযোগ সামনে আসে। এই ঘটনায় মোট পাঁচ জনকে আটক করেছে পুলিশ। বজবজ থানার অন্তর্গত ৭ নং ওয়ার্ডের খড়িবেড়িয়া এলাকার পণ্ডিতের মাঠের কাছে এই ঘটনা ঘটেছে। ১১ অগাস্ট, শুক্রবার সেখানে দুই বন্ধুকে কুপিয়ে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ। অভিযুক্ত এলাকায় তৃণমূলের বুথ সভাপতি অসীম বৈদ্য। তাঁর দলবলও এই খুনে যুক্ত বলে অভিযোগ করা হয়েছিল নিহতদের পরিবারের। 

আরও পড়ুন, 'বাংলায় BJP-র দুই ভাই, সিপিএম ও কংগ্রেস', অধীর-সেলিমের পাল্টা কুণাল

পুলিশ এবং পরিবার সূত্রে জানা গিয়েছিল, নিহত দুই ব্যক্তির নাম মহাদেব পুরকায়স্থ ওরফে পুঁটি এবং গণেশ নস্কর। একজনেপর বয়স ৪২, অন্য জনের ৪৮ বছর। রক্তাক্ত অবস্থায় দু'জনকে উদ্ধার করে খড়িবেড়িয়া হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। নিহতদের পরিবারের দাবি, অসীমের সঙ্গে কোনও এক সময় জমির দালালির কাজ করতেন মহাদেব। সেই সময় থেকেই দু'জনের মধ্যে ব্যক্তিগত শত্রুতা তৈরি হয়। দিন কয়েক আগেও অসীম গিয়েছিলেন মহাদেবের বাড়িতে।  তবে কী নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছিল, তা তার পরিবারের লোকজন জানেন না। মহাদেবের পরিবারের দাবি, অসীম খুনের হুমকি দিচ্ছিলেন বলে বাড়িতে জানিয়েছিলেন তিনি।

 

 

সেরা শিরোনাম

NCPI MP : কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
West Bengal News LIVE: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
Awas Yojana : 'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...

ভিডিও

Debjit Sarkkar : 'সংবিধানকে বুড়ো আঙুল দেখানোর একটা প্রবণতা দেখা দিচ্ছে', অভিষেককে কটাক্ষ দেবজিতের
Abhishek Banerjee |
Abhishek Banerjee News | অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ
Sumit Roy News : তোলাবাজি ও হুমকির মামলায় ৭ দিনের পুলিশ হেফাজতে অভিষেকের PA সুমিত রায় | ABP Ananda
PPP Model Hospital News | এবার হাসপাতালকে সুপার স্পেশালিটিতে উন্নীত করতে PPP মডেল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget