এক্সপ্লোর

Rajarhat: নিউটাউনে সিকিউরিটি গার্ডকে বেঁধে রেখে মালপত্র নিয়ে চম্পট, গ্রেফতার ৫

বিভিন্ন জায়গা থেকে চুরির অভিযোগ আসছিল। রাজারহাটের একটি নির্মীয়মান কোম্পানির সিকিউরিটি গার্ডকে বেঁধে রেখে লোহার বিভিন্ন সামগ্রী নিয়ে চম্পট দেয় বেশ কয়েকজন দুষ্কৃতী।

রঞ্জিত সাউ, নিউটাউন: রাজারহাটে একটি নির্মীয়মান কোম্পানি থেকে সিকিউরিটি গার্ডকে বেঁধে রেখে মালপত্র নিয়ে চম্পট দেওয়ার অভিযোগে গ্রেফতার ৫।  গ্রেফতার করল রাজারহাট থানার পুলিশ। ধৃতদের মঙ্গলবার দুপুরে বারাসাত আদালতে তোলা হয়েছে। অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, রাজারহাট থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে চুরির অভিযোগ আসছিল। রাজারহাটের একটি নির্মীয়মান কোম্পানির সিকিউরিটি গার্ডকে বেঁধে রেখে লোহার বিভিন্ন সামগ্রী নিয়ে চম্পট দেয় বেশ কয়েকজন দুষ্কৃতী। এলাকার বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ দেখে গতকাল রাতে ৫ দুষ্কৃতীকে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ। আজ তাদের বারাসাত আদালতে তোলা হবে। পুলিশের পক্ষ থেকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।

ধৃতরা হলেন মনিরুল গাজি। তাঁর বাড়ি নিউটাউনের হাতিয়াড়া এলাকায়। কাশেম আলি মোল্লা। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার মালঞ্চ এলাকায়। সানোয়াজ আলম মোল্লা। বাড়ি উত্তর ২৪ পরগনার মালঞ্চ এলাকায়। বিল্লাল বিশ্বাস, যার বাড়ি বিরাটি এলাকায় ও পঞ্চম জন শফিক সদ্দার। তাঁর বাড়িও বিরাটি এলাকায়। ধৃতদের কাছ থেকে তিনটি ১০৭ গাড়ি উদ্ধার হয়েছে। ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

অভিনব মিড ডে মিল

মিড-ডে মিলে (Midday meal chaos) সাপের হদিস পাওয়ার পরও কি শিক্ষা নেননি কর্তৃপক্ষ? অভিযোগ, স্কুল পরিদর্শক কমিটি (School Inspection Team) আসার কথা জেনেও বীরভূম জেলার ( primary school of birbhum) এক প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে গাছের পাতা (tree leaves used) দিয়ে মিড-ডে মিল রান্না করা হচ্ছিল। কিন্তু রান্না করার কথা তো গ্যাস সিলিন্ডার দিয়ে! বিষয়টি সামনে আসায় বিতর্ক দেখা দিয়েছে। প্রসঙ্গত,  গত ৯ জানুয়ারি ময়ূরেশ্বরের মন্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে এই গাছের পাতা দিয়ে রান্নার পরে ডাল থেকে সাপ পাওয়া যায়। ১৬ জন ছাত্রছাত্রীকে অসুস্থ অবস্থায় ভর্তি করা রামপুরহাট মেডিকেল কলেজে ও হাসপাতালে। পরে প্রধান শিক্ষকে স্কুল থেকে ট্রান্সফার করা হয়। 

নতুন কী?
এদিকে বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জানিয়ে দিলেন, এই ধরনের ঘটনা কোনও মতেই বরখাস্ত করা যাবে না। এ দিন শান্তিনিকেতন থানার মোলডাঙ্গা গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক। সঙ্গে ছিলেন বোলপুর প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শক দীপালক দাস। যেখানে মিড ডে মিল রান্না হচ্ছে, সেখানেই প্রথম যান তাঁরা। গিয়েই চোখ কপালে উঠে যায়। মিড ডে মিল রান্না করা হচ্ছে পাতা দিয়ে! ময়ূরেশ্বরের ঘটনাকে টেনে এনে প্রলয় বলেন, 'এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। কোনও মতেই বরদাস্ত করা যাবে না। কাল থেকে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য গ্যাস বা অন্য কিছু দিয়ে রান্না করতে হবে।' আশপাশের নোংরা আবর্জনা পরিষ্কার করতে হবে।  স্কুল কর্তৃপক্ষকে পরিষ্কার জানিয়ে দিলেন স্কুল পরিদর্শক । পাশাপাশি মিড ডে মিলের যে সামগ্রিক চাল ডাল সেই সভা নিজের হাতে নিয়ে পরীক্ষা করে দেখেন স্কুল পরিদর্শক। প্রধান শিক্ষক বলেন, 'আমরা দুঃখিত। সামগ্রী নিয়ে কিছু সমস্যা ছিল। তাই পাতা দিয়ে রান্না করতে হচ্ছে। কাল থেকেই গ্যাস দিয়ে রান্না শুরু করব। এবং স্কুল পরিচ্ছন্ন ব্যবস্থা করছি। '

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget