এক্সপ্লোর

Ram Navami 2026: 'নিষেধাজ্ঞা' লঙ্ঘন, রামনবমীর শোভাযাত্রায় ফের অস্ত্র হাতে মিছিল এই এলাকায় !

Malda Ram Navami Rally With Arms: মালদায় রামনবমী উদযাপন কমিটির শোভাযাত্রায় অস্ত্র নিয়ে মিছিল যুবকদের।

মালদা: রামনবমীর শোভাযাত্রায় ফের অস্ত্র হাতে মিছিল! মালদায় রামনবমী উদযাপন কমিটির শোভাযাত্রায় অস্ত্র নিয়ে মিছিল যুবকদের। অস্ত্র আনতে নিষেধ করা হলেও তা শোনা হয়নি, সাফাই রামনবমী উদযাপন কমিটির। মালদা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা পুলিশের। 

আরও পড়ুন, BJP প্রার্থীর প্রচার চলাকালীন "হামলা" ! এবার গুরুতর অভিযোগ বেলদায়

রামনবমী উপলক্ষ্যে তৃণমূল-বিজেপি দুই শিবিরই আজও রাস্তায়। গতকাল ভবানীপুরের পর আজ নন্দীগ্রামে রামনবমীর শোভাযাত্রায় অংশ নিলেন শুভেন্দু অধিকারী। টেঙুয়া থেকে নন্দীগ্রামের জানকীনাথ মন্দির পর্যন্ত মিছিলে অংশ নেন তিনি। হনুমান মন্দিরে পুজো দিয়ে 'জয় শ্রীরাম' স্লোগান দেন শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। বালুরঘাটে রামনবমীর মিছিলে অংশ নেন স্থানীয় বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আর্য সমিতি থেকে থানা মোড় পর্যন্ত হয় শোভাযাত্রা। সুকান্ত মজুমদারের সঙ্গে ছিলেন বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিদ্যুৎ রায়। কুলতলির জলাবেড়িয়া থেকে জামতলা বাজার পর্যন্ত রামনবমীর শোভাযাত্রায় অংশ নিলেন এলাকার বিদায়ী বিধায়ক ও এবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী গণেশচন্দ্র মণ্ডল। বাঁকুড়ায় রাম নবমীর শোভাযাত্রায় লাঠির কসরত দেখালেন বিজেপি প্রার্থী নীলাদ্রিশেখর দানা। রাম নবমীর শোভাযাত্রায় অংশ নেন কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী রীতেশ তিওয়ারি। 

ভোটের মুখে বিজেপি প্রার্থীর প্রচার ঘিরে গতকাল রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বাসন্তী বাজার এলাকা। র‍্যাফের জওয়ান সঞ্জীব গোলদার বলেন, দেখলাম বাইক ভাঙচুর করছে। ঠেকাতে গেলাম। হঠাৎ দেখি পিছন দিক থেকে বাঁশের বাড়ি মাথায়। পড়ে গেলাম, উঠতে পারিনি। ইট দিয়ে ছুড়ে মারল। তারপর লোহা মতো কিছু একটা মনে হল, কী দিয়ে মারল বুঝতে পারলাম না। কিন্তু ওদের কাছে আর্মস..। বৃহস্পতিবার বাসন্তী বাজার এলাকায় প্রচারে যান বিজেপি প্রার্থী বিকাশ সর্দার। বিজেপির অভিযোগ, আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে পুলিশ তাঁদের প্রচারে বাধা দেয়। বিজেপির অভিযোগ, পুলিশের সামনেই আচমকা তাঁদের উপর চড়াও হয় তৃণমূলের কর্মী সমর্থকরা। লাঠিসোঁটা, গাছের ডাল নিয়ে বেধড়ক মারধর করা হয়। বাইক, গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। পরিস্থিতি সামলাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ-RAF। রাস্তায় ফেলে মারধর করা হয় বাসন্তী থানার এক সাব ইনস্পেক্টরকে। বাসন্তী থানার সাব ইনস্পেক্টর সৌরভ গুহ বলেন, আমি যদি মার না খেতাম, তাহলে ৩ জন মরে যেত। বাসন্তী থানার পুলিশ কর্মী  অমিত বিশ্বাস বলেন, উল্টে পিছন দিক থেকে আমাদের বাঁশ দিয়ে বাড়ি মারল। তারপরে দেখে মনে হল সম্ভবত একটা আর্মস দেখলাম। সম্ভবত আর্মস দিয়ে ঘা মারল। মারার পর আমরা ছুটছিলাম। তবুও পিছন দিক থেকে মারছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
সব জেলায় হালকা-মাঝারি নয়, এখনও ভুগতে হতে পারে কিছু জেলাকে, রাজ্যের এই অংশে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করল IMD
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট

ভিডিও

Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget