এক্সপ্লোর

Park Circus Update: এলোপাথাড়ি গুলি, দু-জনের মৃত্যু! আর কী হয়েছিল পার্কসার্কাসে? প্রকাশ্যে আরও সিসিটিভি ফুটেজ

Park Circus: গুলিকাণ্ডে জখম ব্যবসায়ীর অস্ত্রোপচার হবে এসএসকেএমে। কলিন স্ট্রিটের বাসিন্দা বসির আলম নুমানি ট্রমা কেয়ার সেন্টারে চিকিত্সাধীন।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, ব্রতদীপ ভট্টাচার্য ও অনির্বাণ বিশ্বাস, কলকাতা: ব্যস্ততা থাকলেও, শনিবার থমথমে পার্ক সার্কাসের (Park Cicus) লোয়ার রেঞ্জ। গতকাল ভরদুপুরে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন (Bangladesh High Commission Kolkata) থেকে ঢিল ছোড়া দূরত্বে এই এলাকায় ঘটে গিয়েছে হাড়হিম করা ঘটনা। পুলিশ কর্মীর ছোড়া এলোপাথাড়ি গুলিতে (Shootout) প্রাণ গিয়েছে নিরীহ মহিলার। আহত আরও ২ জন। সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন পুলিশ কর্মী চোডুপ লেপচাও। ঘটনার আকস্মিকতা এখনও কাটিয়ে উঠতে পারেননি স্থানীয় বাসিন্দারা। গতকালের ওই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

গুলিকাণ্ডে জখম ব্যবসায়ীর অস্ত্রোপচার হবে এসএসকেএমে (SSKM)। কলিন স্ট্রিটের বাসিন্দা বসির আলম নুমানি ট্রমা কেয়ার সেন্টারে চিকিত্সাধীন। হাসপাতাল সূত্রে খবর, সার্জারি, কার্ডিও থোরাসিক, ইউরো সার্জারি-সহ ৫ বিভাগের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন তিনি। বছর ঊনপঞ্চাশের বসির আলম নুমানির ডান কাঁধের নীচে পিঠের দিকে গুলি লেগেছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। 

পার্ক সার্কাসে পুলিশ কর্মীর ছোড়া গুলিতে মহিলার মৃত্যুর সিসি ক্যামেরার আরও একটি ফুটেজ এবার এবিপি আনন্দর হাতে। ছবিতে দেখা যাচ্ছে, পার্ক সার্কাস লোয়ার রেঞ্জের ওই এলাকায় গুলি চলার পর, আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন স্থানীয়রা। গুলিবৃষ্টির মাঝে পড়ে যান বাইক আরোহী মহিলা। গুলি লেগে রাস্তায় ছিটকে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে ২৮ বছরের রিমা সিংহকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। মর্মান্তিক সেই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ এবার এবিপি আনন্দর হাতে। 

দশদিনের ছুটি কাটিয়ে বৃহস্পতিবার কাজে যোগ দিয়েছিলেন কলকাতা পুলিশের কর্মী চোডুপ লেপচা। আর শুক্রবারই রাস্তায় এলোপাথাড়ি গুলি চালিয়ে, তিনি আত্মঘাতী হলেন। কিন্তু, এর কারণ কী? অবসাদেই কি এরকম মারাত্মক কাণ্ড ঘটালেন তিনি? খতিয়ে দেখছে পুলিশ। 

মাত্র একদিন আগে ছুটি থেকে ফিরে, কাজে যোগ দিয়েছিলেন। একদিন পরই রাস্তায় এলোপাথাড়ি গুলি চালিয়ে দু’জনকে আহত করে। একজনকে মেরে আত্মঘাতী হলেন মাত্র বছরখানেক আগে কাজে যোগ দেওয়া, কলকাতা পুলিশের কর্মী চোডুপ লেপচা।

কিন্তু, এরকম হাড় হিম করা হত্যাকাণ্ড ঘটানোর কারণ কী? সেটা পুরোপুরি বুঝে উঠতে পারছেন না কেউই। নিহত এই পুলিশকর্মীর নাম চোডুপ লেপচা। কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর কনস্টেবল। বাড়ি কালিম্পিংয়ে। ১ বছর আগে চাকরিতে যোগ দিয়েছিলেন। চোডুপের বাবাও কলকাতা পুলিশে কর্মরত ছিলেন।

বাবার মৃত্যুর পর চাকরি পান তিনি। কলকাতা পুলিশ সূত্রে খবর, গত ১০ দিন ছুটিতে ছিলেন চোডুপ। বৃহস্পতিবারই ডিউটিতে যোগ দেন। শুক্রবার তাঁর বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে তাঁর ডিউটি ছিল। দুপুরে চা খাবেন বলে রাস্তায় বেরোন ওই পুলিশকর্মী। শুক্রবার সিসি ক্যামেরার ফুটেজে, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের পাশের বাড়িতে, সিঁড়ি দিয়ে উঠতে দেখা যায় তাঁকে।

কিছুক্ষণ পর আবার সেই সিঁড়ি দিয়ে নেমে আসেন তিনি। এরপর রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখা যায় কনস্টেবল চোডুপ লেপচাকে। কাঁধে ছিল এই স্বয়ংক্রিয় রাইফেল। আচমকাই কাঁধের রাইফেল হাতে নিয়ে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করেন তিনি। 

যাতে একজনের মৃত্যু হয়। দু’জন আহত হন। কলকাতা পুলিশের শীর্ষকর্তারা জানিয়েছেন, ওই পুলিশকর্মী অবসাদে ভুগছিলেন কিনা দেখা হচ্ছে।  নিহত কনস্টেবলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে, তাঁর এই আচরণের কারণ কিছুটা স্পষ্ট হতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bardhaman Terrorist Arrest: শুধু মুখ্যমন্ত্রী নন, হামিম-অর্পিতার টার্গেট ছিল রাজ্যের এই মন্ত্রী ও তাঁর ছেলেও, কীভাবে কাজ এগোচ্ছিল জঙ্গিরা?
শুধু মুখ্যমন্ত্রী নন, হামিম-অর্পিতার টার্গেট ছিল রাজ্যের এই মন্ত্রী ও তাঁর ছেলেও, কীভাবে কাজ এগোচ্ছিল জঙ্গিরা?
News Live: শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
শুরু হয়ে গেল জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য এই ওয়েবসাইটে ঢুকতে হবে, ফিলাপ করবেন কীভাবে ?
Terrorist Module: সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?
সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্বের পর টাকার টোপ, কোন কোন অ্যাপের ব্যবহার করে তৈরি হচ্ছিল জঙ্গি মডিউল ?
CM Suvendu Adhikari: জাতিভিত্তিক জনগণনা শুরুর পর জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
জাতিভিত্তিক জনগণনা শুরুর পর জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "SIR-এ যে ২৭ লক্ষ নাম বিবেচনাধীন ছিল.."

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget