এক্সপ্লোর

Adhir Choudhury : কারাগারে কাশ্মীরের সন্ত্রাসবাদীদের মতো করে রাখা হয়েছে কুদ্দুস আলিকে! সাক্ষাতের পর অভিযোগ অধীরের

Ranninagar : কুদ্দুসের অভিযোগ ছিল, আমি বলছি আমাকে প্রশাসন, বড়বাবু চাপ দিচ্ছে যে, তৃণমূলে যোগদান করতে হবে।

আবীর দত্ত, মুর্শিদাবাদ : কারাগারে কাশ্মীরের সন্ত্রাসবাদীদের মতো করে রাখা হয়েছে কুদ্দুস আলিকে (Kuddush Ali) ! রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে জেলে গিয়ে দেখা করার পর বিস্ফোরক অভিযোগ করলেন অধীর চৌধুরী (Adhir Ranjan Choudhury)। প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতির মুখে কার্যত শোনা গেল 'দ্য রানিনগর ফাইলসের' বর্ণনা।

শুক্রবার মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগর থানায় ভাঙচুর, পুলিশকে মারধর ও তৃণমূল পার্টি অফিসে হামলার ঘটনায়, কংগ্রেস ও বামেদের নেতা কর্মী-সহ ৩৬ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন কংগ্রেস পরিচালিত রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলিও। তাঁর গ্রেফতারির পরদিনই, তৃণমূলে যোগ দেন কংগ্রেসের ২ পঞ্চায়েত সমিতির সদস্য। যার ফলে এই পঞ্চায়েত সমিতিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় তৃণমূল। আর কুদ্দুস আলি হেফাজতে থাকাকালীন, সোমবার একটি ভাইরাল ভিডিওতে বিস্ফোরক অভিযোগ শোনা যায় তাঁর মুখে। কুদ্দুসের অভিযোগ, আমি বলছি আমাকে প্রশাসন, বড়বাবু চাপ দিচ্ছে যে, তৃণমূলে যোগদান করতে হবে।

তাঁকে আইনি সহায়তা দেওয়ার জন্য, মঙ্গলবার আইনজীবীকে সঙ্গে নিয়ে লালবাগ উপ সংশোধনাগারে যান অধীর চৌধুরী। কিন্তু সেখানে আইনজীবীর সঙ্গে অভিযুক্তকে ঠিকমতো কথাই বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। অধীরের অভিযোগ, 'আইনজীবীর সঙ্গে আলোচনার দরকার ছিল। সেই আলোচনা এমন হল মনে হচ্ছে আমি কাশ্মীরের কোনও সন্ত্রাসবাদীর সঙ্গে কথা বলছি। যখন আমি একটা এমপি হিসাবে এসেছি, তখন এভাবে গরাদের এই প্রান্তে একজন ওই প্রান্তে একজন, যখন আমি লইয়ার নিয়ে এসেছি। আগাম বলে এসেছি। হঠাৎ করে আসিনি। তাঁদের সঙ্গে আইনি আলোচনা হতে পারে আমার। আমাদের জন্য সেই ব্যবস্থা জেল কর্তৃপক্ষের করা উচিত ছিল বলে আমি মনে করি।'

বোর্ড গঠনের প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিন্হা। বিচারপতির নির্দেশ, যদি ইতিমধ্যে সমিতি গঠন হয়ে গিয়ে থাকে, তাহলেও ২০ সেপ্টেম্বর পর্যন্ত সভার সিদ্ধান্ত বাস্তবায়িত করা যাবে না। এই সময়ের মধ্যে কি জামিন পাবেন রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি? নাকি তাঁকে ছাড়াই এগোবে স্থায়ী সমিতি গঠনের প্রক্রিয়া? 

আরও পড়ুন- বোনকে উত্ত্যক্ত করার শাস্তি দিতেই স্কুলের সামনে থেকে ছাত্রকে অপরহণ করে নাবালক পড়ুয়া ও তার বন্ধুরা, অপহরণকাণ্ডে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য়!

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
Coal Smuggling: 'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
BJP: নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
Bankura TMC in Minor Death: বাঁকুড়ায় রহস্যমৃত্যু নাবালিকার, তথ্যপ্রমাণ লোপাট সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা
বাঁকুড়ায় রহস্যমৃত্যু নাবালিকার, তথ্যপ্রমাণ লোপাট সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget