এক্সপ্লোর

Lorry Accident: দিল্লি রোডে একের পর এক গাড়িতে ধাক্কা বেপরোয়া লরির, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ২

দুর্ঘটনার পর দিল্লি রোড অবরোধ করে উত্তেজিত জনতা। একটি মৃতদেহ আটকে যায় লরির তলায়। আপাতত ক্রেন দিয়ে লরিটিকে সরানোর চেষ্টা করছে পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। 

হুগলি: শ্রীরামপুরে (Srirampore) দিল্লি রোডের (Delhi Road) উপর ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ২ ব্যক্তির। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। পর পর গাড়িতে ধাক্কা মারে বেপরোয়া লরি। এদিন দুপুর নাগাদ একটি গাড়ি ও তিনটি বাইককে ধাক্কা দিয়ে ইটের পাজায় আটকে যায় লরিটি। জানা গিয়েছে ডানকুনি থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল লরিটি। আহতদের শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর দিল্লি রোড অবরোধ করে উত্তেজিত জনতা। একটি মৃতদেহ আটকে যায় লরির তলায়। আপাতত ক্রেন দিয়ে লরিটিকে সরানোর চেষ্টা করছে পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী । 

একই দিনে আরও দুর্ঘটনা:  সল্টলেকের করুণাময়ীতে দুর্ঘটনা। ফুটপাতে উঠে পড়ল পশ্চিমবঙ্গ সরকারের বোর্ড লাগানো বেপরোয়া গাড়ি। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ১২টা নাগাদ যাত্রীকে নামিয়ে করুণাময়ী যাওয়ার পথে, ৯ নম্বর ট্যাঙ্কের কাছে আইল্যান্ডের ওপর গাড়ি তুলে দেন চালক । সেই সময়ে গাড়়ির গতি ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার । দুর্ঘটনার পর গাড়ি ফেলে পালিয়ে যান চালক । গাড়ির মালিকের খোঁজ চালাচ্ছে বিধাননগর পূর্ব থানার পুলিশ । 

দুর্ঘটনার কবলে গাড়ি: কিছুদিন আগেই সাতসকালে শহরে ফের দুর্ঘটনার কবলে বেপরোয়া গাড়ি । এয়ারপোর্ট যাওয়ার পথে, নিউটাউন কদমপুকুর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টোদিকের লেনে গিয়ে পড়ে। সকাল ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে। চালক-সহ গাড়িতে ছিলেন ৩ তরুণ । কেউ আহত না হলেও, মত্ত অবস্থায় ছিলেন বলে পুলিশ জানিয়েছে। চালক-সহ ওই তিনজনকে আটক করেছে ইকো পার্ক থানার পুলিশ । মাসদুয়েক আগে একই জায়গায় পণ্যবাহী গাড়ির পিছনে ধাক্কা মেরে উল্টে যায় বেপরোয়া গাড়ি। একজনের মৃত্যু হয়।

এ দিনই খড়গপুরের পানাছত্র এলাকায় রাজ্য সড়কে দাঁড়িয়ে থাকা ট্র্যাক্টরের পিছনে স্কুটারের ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একাদশ শ্রেণির ছাত্রের । মৃতের নাম সমীর বিশ্বাস । গুরুতর জখম হয়েছে আরও এক ছাত্র । তাকে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । গতকাল রাতে খড়গপুর-বেলদা রাজ্য সড়কে দুর্ঘটনা ঘটে । স্কুটারে চড়ে টিউশন থেকে ফিরছিল বছর সতেরোর দুই ছাত্র । ট্র্যাক্টর চালকের খোঁজ চলছে ।

আরও পড়ুন: Group C: 'প্রভাব খাটিয়ে পাওয়া চাকরি' খোয়ালেন তৃণমূল ঘনিষ্ঠ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: জোড়াফুল প্রতীক কার? তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata Banerjee: জোড়াফুল প্রতীক কার? তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Burbhum Money Recovery: অনুব্রত ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি ক্যাশ!
অনুব্রত ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি ক্যাশ!

ভিডিও

Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!
Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget