এক্সপ্লোর

Ayan Sil : করোনাকালে পেট্রোল পাম্প কিনেছিলেন অয়ন শীল ! মালিকানায় কাদের নাম ?

Property of Ayan Sil : শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বহর দেখে অনেকেরই চোখ কপালে ! কিন্তু, কম যান না, শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীলও !

অর্ণব মুখোপাধ্যায়, আবির দত্ত ও সুকান্ত মজুমদার, ধনেখালি : করোনাকালেই (Covid-Time) ২ কোটি টাকা দিয়ে পেট্রোল পাম্প (Petrol Pump) কিনেছিলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) ধৃত অয়ন শীল (Ayan Sil)। যে পাম্পটির বর্তমান মালিকানা রয়েছে অয়ন শীলের ছেলে অভিষেক এবং তাঁর বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়ের হাতে। হুগলির ধনেখালিতে (Dhanekhali) সেই পেট্রোল পাম্প এখন কী অবস্থায় রয়েছে ? কী বলছেন সেখানকার কর্মীরা ?

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বহর দেখে অনেকেরই চোখ কপালে ! কিন্তু, কম যান না, শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীলও ! তাঁর কীর্তিকলাপের প্যান্ডোরার বাক্স খুলতেই, একের পর এক চমকে দেওয়ার মতো তথ্য সামনে আসছে। কার্যত সেই বাক্সেই বন্দি ছিল, এই পেট্রোল পাম্পের কাহিনি !

সময়টা ২০২০ সালের অগাস্ট। করোনা আবহেই হুগলির ধনেখালিতে ২ বছর ধরে বন্ধ হয়ে পড়ে থাকা একটি পেট্রোল পাম্প ২ কোটি টাকা দিয়ে কিনে নেন অয়ন শীল ! উত্তর কলকাতার জোড়াবাগান এলাকার ব্যবসায়ী শুক্লা পরিবারের ৩ ভাই নন্দগোপাল, অজয় এবং আশিসের নামে ছিল এই পাম্প। শুক্লা সার্ভিস স্টেশন নামে তা কলকাতা পুরসভায় নথিবদ্ধ। ২ কোটি টাকা দিয়ে কেনা এই পাম্প ছেলে অভিষেক এবং তাঁর বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়ের নামে কিনে নেন অয়ন শীল।

পেট্রোল পাম্পের আগের মালিক নন্দগোপাল শুক্লা বলেন, দেনা হয়ে গেছিল ব্যাঙ্কে। তাই করোনাকালে বিক্রি করে দিই। এক দালাল শুভজিৎ-এর মাধ্যমে অভিষেক সিলের সঙ্গে দেখা হয়। ৩টে চেক পাই। চেকগুলো কাকলী শীলের নামে ছিল। ১ কোটি চেকে পাই। আর ১ কোটি ব্যাঙ্কের লোন মিটিয়ে দেন কাকলী। ৭-৮ মাসের মধ্যে টাকা দেওয়া হয়েছে।

পাম্পের ভিতরে, কলকাতা পুরসভার লাইসেন্স বিভাগের নথিতেই দেখা যাচ্ছে, এই পাম্পের দুই পার্টনার হিসেবে আছেন অভিষেক শীল ও তাঁর বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়ের নাম। ব্যবসায়ী ও পেট্রোল পাম্পের আগের মালিক অজয় শুক্লা বলেন, যারা পেট্রোল পাম্প কিনেছেন তাঁরা ব্যবসা করেন, রাইস মিল আছে বলে নিজেদের পরিচয় দেন।

হুগলি জেলা প্রশাসনের পাম্প হস্তান্তরের নথিতেও দেখা যাচ্ছে, সবার ওপরে অভিষেক শীল এবং দ্বিতীয় নাম রয়েছে অভিষেক শীলের বান্ধবী হুগলির উত্তরপাড়ার বাসিন্দা ইমন গঙ্গোপাধ্যায়ের। যদিও অভিষেক শীল বলেন, আমি এই ব্যাপারে এই মুহূর্তে কমেন্ট করছি না। ইডি তদন্ত করে বের করুক। আমি জানতাম না। দ্য ফসিলসের ব্যাপারে - আমি কিছু বলব না।

হুগলির ধনেখালিতে কেনা এই পেট্রোল পাম্পে ঠিকানা কিন্তু, কলকাতায় ! বালিগঞ্জে ফাইভ বাই ওয়ান বন্ডেল রোডের ভাড়া বাড়ি। তা দেখা যাচ্ছে, কলকাতা পুরসভার লাইসেন্স বিভাগের নথিতেও। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই ঠিকানায় শুধু পেট্রোল পাম্পই নয়, দ্য ফসিলস নামে অনামী এক সংস্থার অফিসও খোলা হয়েছিল ! ডকুমেন্টে সংস্থার মালিকানা হিসেবে নাম রয়েছে দুজনের । অভিষেক শীল ও ইমন গঙ্গোপাধ্য়ায়। কিন্তু সবটাই খাতায় কলমে !

বাড়ির মালিক সুগতরঞ্জন দাশগুপ্ত আগেই জানিয়েছিলেন, এখানে ফসিলসের নামে লেটার আসত। পেট্রোল পাম্পের নামেও আসত। আমি ওদের বারবার বলেছি, চিঠি নিয়ে যান। কিন্তু আসত না। এফডি ব্লকের অফিসে গিয়েও এসেছি। ওদের গতিবিধি সন্দেহজনক লাগত। তাই চুক্তি রিনিউ করিনি। যোগাযোগও রাখিনি পরে। পরে যা চিঠি এসেছে, ফেলে দিয়েছি। কেন্দ্রীয় এজেন্সি ইডি সূত্রের দাবি, অয়নের পেট্রোল পাম্পের ২৮ পাতার লেজার বুক থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তদন্তকারীদের হাতে পৌঁছবে।

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Cyclone Akvan: টানা ৭২ ঘণ্টা দুর্যোগের আশঙ্কা, ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কলকাতায়, আগামী ২৪ ঘণ্টায় বাড়বে বৃষ্টি! জেলায় জেলায় সতকর্তা
টানা ৭২ ঘণ্টা দুর্যোগের আশঙ্কা, ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কলকাতায়, আগামী ২৪ ঘণ্টায় বাড়বে বৃষ্টি! জেলায় জেলায় সতকর্তা
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...
পুরভোটের ভবিষ্যৎ কী ? কবে হবে মামলার শুনানি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানালেন ...

ভিডিও

Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget