এক্সপ্লোর

Recruitment Scam: ৩৬ হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ পর্ষদের, মামলার অনুমতি ডিভিশন বেঞ্চের

Calcutta High Court: চাকরি হারানো শিক্ষকরাও দ্বারস্থ হচ্ছে ডিভিশন বেঞ্চের। তাঁদের বক্তব্য না শুনে কীভাবে নির্দেশ? প্রশ্ন তুলে মামলা চাকরিহারাদের।

সৌভিক মজুমদার, কলকাতা: ৩৬ হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানাল পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদকে মামলা করার অনুমতি ডিভিশন বেঞ্চের। একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করার অনুমতি। কাল শুনানির আবেদন প্রাথমিক শিক্ষা পর্ষদের। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে অনুমতি চাইল পর্ষদ। চাকরি হারানো শিক্ষকরাও দ্বারস্থ হচ্ছে ডিভিশন বেঞ্চের। তাঁদের বক্তব্য না শুনে কীভাবে নির্দেশ? প্রশ্ন তুলে মামলা চাকরিহারাদের।

১২ তারিখ ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তবে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন, এমন প্রশিক্ষণহীন বা পরে প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য় আগামী তিন মাসের মধ্য়ে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতেও নির্দেশ দেয় আদালত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় জানান, এই নিয়োগের ক্ষেত্রে বয়ঃসীমাও বাধা হবে না। বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, আপাতত, এই ৩৬ হাজার জনের চাকরি ৪ মাস থাকবে। তাঁরা যে স্কুলে পড়াচ্ছিলেন সেখানেই পড়াতে পারবেন। তবে, এই চার মাস তাঁরা পার্শ্ব শিক্ষকের বেতন পাবেন। ৩৬ হাজারের মধ্য়ে ২০১৬-র নিয়োগের সময় যাঁরা প্রশিক্ষণহীন ছিলেন বা তারপর প্রশিক্ষণ নিয়েছেন তাঁদের জন্য় ৩ মাসের মধ্য়ে নিয়োগ প্রক্রিয়ার ব্য়বস্থা করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই নিয়োগ প্রক্রিয়া শুধু তাঁদের জন্য়, যাঁরা ২০১৬-র নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন।

অ্য়াপ্টিটিউড টেস্টে অনিয়ম:
২০১৬-র প্রাথমিকে নিয়োগে, অ্য়াপ্টিটিউড টেস্ট নিয়ে ভুরি ভুরি অনিয়মের অভিযোগ উঠেছিল। বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশনামাতেও বিষয়টি উঠে এসেছে। নিয়মভঙ্গের অভিযোগের প্রেক্ষিতে ৩০ জন ইন্টারভিউয়ারকে জিজ্ঞাসাবাদ করেছিলেন বিচারপতি। নির্দেশনামায় তিনি উল্লেখ করেছেন, তাঁদের মধ্য়ে কেউ বলেছেন, অ্য়াপ্টিটিউড টেস্ট হয়নি, কেউ বলেছে, অ্য়াপ্টিটিউড টেস্ট কী, তাই জানেন না।

সংখ্যা নিয়ে বিভ্রাট!
৩৬ হাজার চাকরি বাতিলে সংখ্যা বিভ্রাট। বিভ্রান্তি কাটাতে সোমবার হাইকোর্টে যাচ্ছেন মামলাকারী। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে যাচ্ছেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। ৩৬ হাজারের থেকে ৮ হাজার ৫৮৫ কমবে বাতিল চাকরির সংখ্যা।
মোট চাকরি বাতিল হবে ২৭ হাজার ৪১৫টি। টাইপোগ্রাফিক্যাল ত্রুটির কারণে বিভ্রান্তি হতে পারে, বলছেন মামলাকারী আইনজীবী।

আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী বলেন, 'আমি যতদূর জানি ওই অর্ডারের কিছু বদল আসতে পারে। ওই সংখ্যাটা একটু কমবে হয়তো। বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর রায় শুনিয়েছেন। ডিভিশন বেঞ্চে তো কেউ যেতেই পারেন।'

আরও পড়ুন: গরমের মরসুমে রাতের ঘুমে সমস্যা? সমাধানে মেনে চলতে পারেন সহজ কয়েকটি নিয়ম

সেরা শিরোনাম

BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Jadavpur University:
"আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে, সমর্থন করি না..", যাদবপুর কাণ্ডে অন্যসুর পুরমন্ত্রী অগ্নিমিত্রার
Kolkata News: ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা, তোলাবাজি, জালিয়াতি... প্রকাশ্যে গুপ্তা ব্রাদার্সে তাণ্ডব চালানো BJP নেতার একাধিক 'কুকীর্তি'
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা, তোলাবাজি, জালিয়াতি... প্রকাশ্যে গুপ্তা ব্রাদার্সে তাণ্ডব চালানো BJP নেতার একাধিক 'কুকীর্তি'

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget