Partha Chatterjee: জ্যোতিপ্রিয়র জেলমুক্তির পরই বুকে ব্যথা শুরু পার্থ-র, প্যানিক অ্যাটাক প্রাক্তন শিক্ষামন্ত্রীর
Partha Panic Attack: জ্য়োতিপ্রিয় মল্লিকের জেলমুক্তির পরই প্য়ানিক অ্য়াটাক পার্থ চট্টোপাধ্য়ায়ের

কলকাতা: জ্য়োতিপ্রিয় মল্লিকের জেলমুক্তির পরই প্য়ানিক অ্য়াটাক পার্থ চট্টোপাধ্য়ায়ের, প্রেসিডেন্সি জেল সূত্রে খবর। বালুর জামিনের পরই বুকে ব্য়থা শুরু হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীর, খবর সূত্রের। পার্থ চট্টোপাধ্য়ায়কে পরীক্ষা করেছেন হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ। জেল কর্তৃপক্ষের তরফে চিকিৎসার জন্য় SSKM- এ চিঠি দিয়ে মেডিক্য়াল টিম গঠনের কথা বলা হয়েছে।
গত বছরের শেষে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে CBI-এর মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর ওইদিনই নিম্ন আদালতে বিচারকের কড়া ভর্ৎসনার মুখে পড়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 'আপনাদের জন্যই চার্জ গঠনে দেরি হচ্ছে।প্রয়োজনে সারারাত বসে কাজ করুন ', পার্থ চট্টোপাধ্য়ায়দের বিরুদ্ধে চার্জগঠনের শুনানিতে ED-কে এভাবেই ভর্ৎসনা করেছিলেন বিচারক।
আগেই নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার জন্য সময় নির্দিষ্ট করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। জানুয়ারি মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষ করতে হবে। এদিকে নতুন বছর পড়তেই গত মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় ইডির চার্জ গঠনের সময় পার্থ চট্টোপাধ্য়ায়-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায় বিচারককে বলেন, সরকারের সঙ্গে যুক্ত ছিলাম না। কোনও অনৈতিক কাজের সঙ্গে তিনি যুক্ত নন।
ইডির মামলায় তাঁকে ইতিমধ্যেই জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু সিবিআই-এর মামলায় কিছুতেই শিকে ছিঁড়ছে না পার্থ চট্টোপাধ্যায়ের। গত বছরের শেষে উল্টে আরও বিপাকে পড়তে হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। তাঁর বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছিল সিবিআই। চার্জশিটে নাম ছিল পার্থ-ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়, ও অয়ন শীলের। প্রথমে পুর-নিয়োগ-দুর্নীতিতে অয়নে নাম সামনে এলেও, পরে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতেও উঠে আসে তাঁর নাম।
গত বছর ১ অক্টোবর, পার্থ চট্টোপাধ্য়ায়কে শোন অ্যারেস্ট করেছিল CBI. এর ৮৮ দিনের মাথায় চার্জশিট পেশ করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ৪৫ পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছিল ব্যাঙ্কশাল কোর্টে। ৪৫ পাতার চার্জশিটের সঙ্গেই জমা দেওয়া হয়েছিল ১০০০ পাতার নথিও। সেখানে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়, সন্তু গঙ্গোপাধ্যায় ও অয়ন শীলের সিন্ডিকেট কীভাবে কাজ করেছিল, সেই বিষয়টি উল্লেখ করেছিল সিবিআই।
আরও পড়ুন, মাত্র ২০ কিমি দূরে সীমান্ত, গোয়ালপোখরকাণ্ডে পলাতক বন্দি কি পালানোর চেষ্টা করতে পারে বাংলাদেশে?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
Before You Go
University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda





















